উত্তর : কাফের বা অমুসলিম দুনিয়াতে কোন সৎকর্ম করলে এর প্রতিদান দুনিয়াতেই পাবে, পরকালে নয়। আল্লাহ তা‘আলা বলেন, ‘নিশ্চয়ই যারা অবিশ্বাসী হয়েছে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কারু কাছ থেকে যমীন ভর্তি স্বর্ণও গ্রহণ করা হবে না, যদি তারা জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তা দিতে চায়। ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং ওদের কোন সাহায্যকারী নেই’ (আলে ইমরান ৩/৯১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কাফের যদি দুনিয়াতে কোন সৎকর্ম করে তবে এর প্রতিদান স্বরূপ দুনিয়াতেই তাকে জীবনোপকরণ প্রদান করা হয়ে থাকে। আর মুমিনদের নেকী আল্লাহ তা‘আলা আখেরাতের জন্য জমা রাখেন এবং আনুগত্যের পুরস্কার স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতেও জীবিকা প্রদান করে থাকেন’ (মুসলিম হা/২৮০৮)। আয়েশা (রাঃ) বলেন, জাহেলী যুগে আব্দুল্লাহ বিন জুদ‘আন বড় অতিথিবৎসল ছিল। সে মযলূমকে সাহায্য করত এবং অভুক্তকে খাদ্য দান করত। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! ঐ ব্যক্তির সৎকর্ম তার পরকালে কোন ফায়েদা দিবে কি? জবাবে রাসূল (ছাঃ) বললেন, না। কেননা ঐ ব্যক্তি একদিনের জন্যেও বলেনি, ‘হে আমার পালনকর্তা! শেষ বিচারের দিন তুমি আমার গোনাহ সমূহ ক্ষমা কর’ (মুসলিম হা/২১৪)। এতে স্পষ্ট বুঝা যায় যে, কাফের যখন মুসলিম হয়, তখন তার জাহেলী যুগের সৎকর্ম তার উপকারে আসে। কিন্তু যদি কুফরী হালতে মৃত্যুবরণ করে, তাহ’লে সেগুলি তার কোন কাজে আসে না। বরং কুফরীর কারণে সবই বিফলে যায় (ছহীহাহ হা/২৪৯-এর আলোচনা)। আনাস (রাঃ)বলেন, রাসূল (ছাঃ) বলেন, ক্বিয়ামতের দিন কাফেরকে হাযির করে বলা হবে, যদি তোমার কাছে যমীন ভর্তি স্বর্ণ থাকে, তবে তুমি কি তার বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি কামনা করবে? সে বলবে, হ্যাঁ। তখন তাকে বলা হবে, হ্যাঁ, তার চাইতে খুব সহজ বস্ত্ত তোমার কাছে চাওয়া হয়েছিল (তথা ঈমান)। কিন্তু তুমি তা গ্রহণ করনি (বুখারী হা/৬৫৩৮; মুসলিম হা/২৮০৫)। অতএব অমুসলিম ব্যক্তির সৎকর্ম পরকালে কোন কাজে আসবে না।

প্রশ্নকারী : ইব্রাহীম হোসাইন, মান্দা, নওগাঁ।






বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (৩০/৩১০) : আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী। কিন্তু রেস্টুরেন্টের খাবারে ভিনেগার মিশাতে হয়। শুনেছি এতে ১৪% এ্যালকোহল আছে। এক্ষণে আমার ভিনেগার ব্যবহার জায়েয হবে কি? - জুয়েল, ফেনী।
প্রশ্ন (২৬/২৬৬) : ‘অন্ধ ব্যক্তি স্বীয় অন্ধত্বের উপর ছবর করলে জান্নাতে প্রবেশ করবে’। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/৩৫৫) : আমাদের এখানে পীরের মাজারের পক্ষ থেকে প্রতিবছর ঐতিহ্যবাহী ওরস হয়। এ উপলক্ষে মেলা এবং বিরানী খাওয়ানো হয়। উক্ত মেলা থেকে কিছু কেনাকাটা বা তাদের বিতরণকৃত বিরানী খাওয়া যাবে কি? - -আতীকুর রহমান, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
প্রশ্ন (৮/১২৮) : কোন শিশু বা গরু-ছাগল হারিয়ে গেলে বা কোন বিষয়ে যেমন করোনার টিকা বিষয়ে সচেতন করার লক্ষ্যে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কী?
প্রশ্ন (৩৪/২৭৪) : স্ত্রী স্বামীর নিকটে বা স্বামী স্ত্রীর নিকটে কোন কাজের ব্যাপারে কৈফিয়ত চাইতে পারে কি? বিশেষত তাদের কেউ যদি অপরের অপসন্দের কাজ করে থাকে? - মৌসুমী আখতার মুন্সীপাড়া, রংপুর।
প্রশ্ন (৯/২০৯) : রামাযান মাসে কুরআন খতমের কোন গুরুত্ব রয়েছে কি?
প্রশ্ন (২৭/২২৭) : হামযাহ (রাঃ)-এর হত্যাকারী ওয়াহশী (রাঃ) ইসলাম গ্রহণ করলেও রাসূল (ছাঃ) তাকে তাঁর সামনে আসতে নিষেধ করেন। এ ঘটনার কোন সত্যতা আছে কি? - -আব্দুল কাদের, নকলা, শেরপুর।
প্রশ্ন (১৪/২৫৪) : যৌতুক না দেওয়ায় মেয়ের বিবাহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এক্ষণে নিরুপায় অবস্থায় যৌতুক প্রদান জায়েয হবে কি?
প্রশ্ন (১/৩৬১) : আমি অবস্থাপন্ন ব্যবসায়ী ছিলাম। কিন্তু পারিবারিক সমস্যার কারণে বর্তমানে বড় আকারে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমি কি যাকাতের হকদার হব? যদি হই তবে যাকাতের টাকা দিয়ে সরাসরি ঋণ পরিশোধ না করে তা দিয়ে ব্যবসা করে ধীরে ধীরে ঋণ পরিশোধ করা যাবে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ) সম্পদের দিক দিয়ে ধনী ছিলেন, না গরীব ছিলেন? ক্বিয়ামতের দিন তিনি কি সবার চেয়ে গরীব হয়ে উঠবেন?
প্রশ্ন (৩৪/৪৭৪) : দুনিয়া হ’ল আখেরাতের জন্য শস্যক্ষেত্র- মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৯/২৯৯) : সঊদী আরবে কোন কোন খতীব ছাহেব খুৎবার শেষের দিকে দু‘হাত তুলে মুনাজাত করেন। খুৎবার মধ্য এভাবে হাত উঠিয়ে মুনাজাত করার বিধান কি?
আরও
আরও
.