উত্তর : অনুবাদ : ‘আর তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা আল্লাহর নিকট ওয়াদা করে যে, আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ করেন, তবে আমরা দান-খয়রাত করব ও নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব’ (তওবা ৭৫)। ‘অতঃপর যখন আল্লাহ তাদেরকে অনুগ্রহ করলেন, তখন তারা তাতে কার্পণ্য করতে লাগলো এবং তারা হঠকারিতার সাথে বিমুখতা অবলম্বন করল’ (তওবা ৭৬)।

উক্ত আয়াতের শানে নুযূল প্রসঙ্গে বলা হয় যে, ছা‘লাবা (রাঃ)-এর ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাযিল হয়েছে। ইবনু কাছীর (রহঃ) উক্ত ঘটনাটি বর্ণনা করেছেন কোন রূপ মন্তব্য ছাড়াই। প্রকৃত প্রস্তাবে উক্ত ঘটনা সঠিক নয়। ইমাম কুরতুবীসহ অন্যান্য বহু মুফাসসির এই ঘটনা সঠিক নয় বলে মন্তব্য করেছেন (তাফসীরে কুরতুবী ৮/২১১ পৃঃ, উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রঃ; আলবানী, সিলসিলা যঈফাহ হা/১৬০৭)।

তাছাড়া ঐ নামে দু’জন ব্যক্তি ছিলেন। একজন বদরী ছাহাবী, যিনি ওহোদ যুদ্ধে শহীদ হন। তাঁর নামে উক্ত কৃপণতা ও রাসূলের অবাধ্যতার ঘটনা ডাহা মিথ্যা ও বানোয়াট ছাড়া কিছুই নয়। অন্যজনের নামে হ’লে সেটার সূত্র অত্যন্ত যঈফ। যদিও ইবনু জারীর ও ইবনু কাছীর স্ব স্ব তাফসীরে ঘটনাটি উল্লেখ করেছেন’ (তাফসীর ইবনু কাছীর, উক্ত আয়াতের টীকা  দ্রষ্টব্য)।






প্রশ্ন (১১/৩৩১) : কালোজিরা কি সকল রোগের ঔষধ? তবে এতে অনেক ক্ষেত্রেই কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না কেন?
প্রশ্ন (১৭/১৭): নির্দিষ্ট বা মুক্বীম ইমাম থাকা সত্ত্বেও মসজিদের প্রথম জামা‘আত মুসাফিরের ইমামতিতে ক্বছর করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : আমার স্বামী তার বাবা-মা থেকে আলাদা হয়ে আমার ও দুই সন্তানের সাথে ভাড়া বাসায় থাকেন। মাঝে মাঝে শ্বশুর-শাশুড়ি একসাথে থাকার জন্য কান্নাকাটি করেন। আমার স্বামীও তাদের প্রতি দুর্বলতা দেখিয়ে একসাথে থাকার কথা বলেন, যদিও আমার এতে মানসিক অশান্তি হয়। আমি যদি তাদের সাথে না থাকতে চাই, এতে আমার গোনাহ হবে কি?
প্রশ্ন (২৭/৪৬৭) : জনৈক নারী পরিবারকে না জানিয়ে দু’জন স্বাক্ষীর উপস্থিতিতে এক ছেলেকে বিয়ে করেছিল। বর্তমানে ছেলেটি পালিয়ে গেছে। এদিকে মেয়ের পরিবার মেয়েটিকে বিবাহের জন্য চাপ দিচ্ছে। এক্ষণে ছেলেটি যেহেতু মেয়েটিকে তালাক দেয়নি এমতাবস্থায় মেয়েটি অন্য কোথাও বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (৭/১২৭) : ফজরের ছালাতের পূর্বে গোসল ফরয হ’লেও ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি দুপুরে গোসল করি। এভাবে নিয়মিতভাবে ছালাত ক্বাযা করা শরী‘আতসম্মত হবে কি? - -মৌসুমী, ফুলপুর, ময়মনসিংহ।
প্রশ্ন (৩৬/৩১৬) : আমার স্ত্রী কিছুদিন পূর্বে তার পরিবারের চাপে আমাকে ডিভোর্স দিয়েছে। স্ত্রীর বক্তব্য হ’ল তাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছে। সে সংসার ত্যাগ করতে মোটেও রাযী নয়। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (২৩/১০৩) : জনৈক ব্যক্তি মানত করেন যে, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তার এলাকার সব নতুন মসজিদের বৈদ্যুতিক তারের ব্যবস্থা করে দিবেন। তিনি কয়েক বছর উক্ত ব্যবস্থা করলেও বর্তমানে করতে চাচ্ছেন না। এজন্য কি তাকে কাফফারা দিতে হবে?
প্রশ্ন (৩৩/৩৫৩) : কল্পনাশ্রিত গল্প, উপন্যাস, কবিতা, বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখার ক্ষেত্রে ইসলাম কতটুকু অনুমোদন দেয়?
প্রশ্ন (২৬/২২৬) : বিদেশে অমুসলিমদের যবেহকৃত পশুর গোশত খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : শিক্ষাপ্রতিষ্ঠানে অমুসলিম শিক্ষার্থীরা তাদের উপাসনালয় নির্মাণের আবেদন করে মিছিল-মিটিং করছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় কি?
প্রশ্ন (১৫/৯৫) : আমার পরীক্ষা বিকাল ৩-টা থেকে সন্ধ্যা ৬-টা পর্যন্ত। আছরের ছালাতের ওয়াক্ত ৩.১০ মিনিটে। আর মাগরিব ৫.৩০-এ। এক্ষণে আছর ও মাগরিব ছালাতে আদায়ের ক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৮/২৭৮) : আয়াতুল কুরসী ও সূরা নাস, ফালাক্ব দো‘আ হিসাবে পাঠ করার সময় আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করতে হবে কি? - মাহমূদ ঢাকা।
আরও
আরও
.