উত্তর : মিসওয়াকের উদ্দেশ্য হচ্ছে মুখ পরিষ্কার করা (বুখারী হা/২৭; মিশকাত হা/৩৮১)। একই উদ্দেশ্যে পেষ্ট-ব্রাশ ব্যবহৃত হয়। সুতরাং টুথপেষ্ট দিয়ে ব্রাশ করলেও মিসওয়াকের সুন্নাত পালন হবে এবং হাদীছে বর্ণিত ফযীলত পাওয়া যাবে। আর ‘মিসওয়াক’ দ্বারা প্রচলিত কাঁচা বা শুকনা ডালের মিসওয়াক ও পেষ্ট-ব্রাশ সবকিছুকে বুঝায় (নববী, তাহরীরু আলফাযিত তাম্বীহ ১/৩৩; ওছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ্দারব ৭/২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না হ’ত, তাহ’লে আমি তাদেরকে এশার ছালাত দেরীতে এবং প্রতি ছালাতে মিসওয়াক করার নির্দেশ দিতাম’ (বুঃ মুঃ মিশকাত হা/৩৭৬)। এখানে ‘প্রতি ছালাতে’ অর্থ ‘প্রতি ছালাতের ওযূতে’, যেমনটি অন্য বর্ণনায় ব্যাখ্যাস্বরূপ এসেছে (আহমাদ হা/৭৫০৪; ইরওয়া হা/৭০)।

প্রশ্নকারী : যহীরুল ইসলাম, ঢাকা।








বিষয়সমূহ: সুন্নাত
প্রশ্ন (১৮/১৮) : কারো কৃত গুনাহের কারণে তাকে লজ্জা দিলে এবং সে যদি তওবা করে তবে আল্লাহ যে লজ্জা দিয়েছে তাকে দিয়ে সেই গুনাহ করাবেন। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (১৩/৫৩) : আমার স্ত্রী পাঁচ ওয়াক্ত ছালাত সহ দ্বীনের বিধানসমূহ পালনের ব্যাপারে খুবই উদাসীন। বারবার তাকীদ দিলেও কোন পরিবর্তন হচ্ছে না। এক্ষণে স্বামী হিসাবে আমার করণীয় কি? সংসার করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৪৬৫) : নমরূদ মশার কামড়ে মারা গিয়েছিল বলে সমাজে যে ঘটনা প্রসিদ্ধ আছে তা কতটুকু নির্ভরযোগ্য?
প্রশ্ন (৫/৪৪৫) : মা ৪ সন্তান রেখে মারা যাওয়ার পর পিতা নতুন বিয়ে করে। সেই সন্তানদের নতুন মা লালন পালন করার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী কোন ত্রুটি করে না। কিন্তু সন্তানরা তাকে সৎ মায়ের মত দেখে এবং কথায় ও কাজে কষ্ট দেয়। এক্ষণে সন্তানদের উপর সৎ মায়ের প্রতি নিজ মায়ের মত হক আছে কি?
প্রশ্ন (১/৪৪১) : জান্নাত ও জাহান্নাম কয়টি ও কি কি? নাম সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/৪৩১) : এক ব্যক্তি মসজিদে নলকূপ দেয়ার ওয়াদা করে মসজিদ কমিটি ঐ টাকা মসজিদের বারান্দায় এবং মক্তবে লাগাতে চায়। এমনটি করা যাবে কি?
প্রশ্ন (০৯/৩৬৯) : শাওয়াল মাসের ৬টি ছিয়াম রাখার ফযীলত কি? এগুলি কি ধারাবাহিকভাবে আদায় করতে হবে? কারণবশতঃ উক্ত মাসে আদায় করতে না পারায় পরের মাসে ক্বাযা আদায় করলে কি এর নেকী পাওয়া যাবে? - জামীলুর রহমান, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (১৮/৪৫৮) : রাসূল (ছাঃ) কাফেরদের সাথে হুদায়বিয়ায় যে সন্ধি করেছিলেন তা কি আপোষমূলক ছিল? এখনো কি বাতিলদের সাথে আপোষ করা যাবে?
প্রশ্ন (২০/৩৮০) : শরী‘আতে জামা‘আতবদ্ধ জীবন-যাপনের গুরুত্ব কতটুকু? ইসলামী নেতৃত্ব কিভাবে গঠিত হবে।
প্রশ্ন (২/৩৬২) : কুরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম ও অধিক ফযীলতপূর্ণ কোন সময় আছে কি?
প্রশ্ন (২৩/১৮৩) : ছালাতের মধ্যে ওযূ ভেঙ্গে গেলে, ছালাত ছেড়ে দিয়ে বাইরে এসে পুনরায় ওযূ করতে হবে কি? না ওযূবিহীন অবস্থায় ছালাত শেষ করলে পরে তা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৪/২০৪) : কবর কী পরিমাণ গভীর করতে হবে? পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোন পার্থক্য আছে কি?
আরও
আরও
.