উত্তর : উক্ত দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। বরং মর্যাদার দৃষ্টিকোণ থেকে রাসূল (ছাঃ)-এর পরপর দুই কন্যাকে বিবাহ করায় ওছমান (রাঃ)-কে উক্ত লকবে ডাকা হয় (যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা ২/৪৫১)। উল্লেখ্য যে, اَوَّلُ مَا خَلَقَ اللهُ نُوْرِى ‘আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেন’ বলে যে হাদীছ প্রচলিত আছে তা মওযূ‘ বা জাল (ছহীহাহ হা/৪৫৮-এর আলোচনা দ্র.)। রাসূলুল্লাহ (ছাঃ) বা তার সন্তানেরা কেউ নূরের তৈরী ছিলেন না। বরং তারা মাটির মানুষ ছিলেন। আল্লাহ বলেন, ‘তুমি বল, নিশ্চয় আমি তোমাদেরই মত একজন মানুষ ব্যতীত নই’... (কাহ্ফ ১৮/১১০)। রাসূল (ছাঃ) বলেন, আমি একজন মানুষ ব্যতীত নই’... (মুসলিম হা/২৩৬২; মিশকাত হা/১৪৭; বুঃ মুঃ মিশকাত হা/৩৭৬১ ‘নেতৃত্ব ও পদমর্যাদা’ অধ্যায়)।

তিনি বলেন, ‘খৃষ্টানরা যেমন তাদের নবী ঈসা ইবনু মরিয়মের ব্যাপারে অতিরঞ্জিত প্রশংসায় লিপ্ত হয়, আমার ব্যাপারে তেমন প্রশংসা থেকে তোমরা বেঁচে থাক। বরং বল, আল্লাহর বান্দা ও তাঁর রাসূল’ (মুত্তাফাক্ব ‘আলাইহ; মিশকাত হা/৪৮৯৭)।

প্রশ্নকারী : ওবায়দুর রহমান, গাবতলী, বগুড়া।






প্রশ্ন (৪/৮৪) : বাথরুমে ওযূ করার ব্যবস্থা থাকলে সেখান থেকে বের হওয়ার দো‘আ কখন পাঠ করতে হবে? ওযূ করার পূর্বে নাকি বাথরুম থেকে বের হওয়ার সময়?
প্রশ্ন (৪/২৮৪) : আমার স্ত্রীর ১ মাসের প্রেগন্যান্সি রয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা মোটেও ভালো নয়। এমতাবস্থায় গর্ভপাত করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৭/৯৭) : গরুর প্লীহা, কলিজা, ভূড়ি ইত্যাদি খাওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -রফীক বিন নায়েব, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (২৫/৩৮৫) : রামাযান মাসে ওমরাহ করার বিশেষ কোন ফযীলত আছে কি? প্রতি বছর ওমরাহ করায় কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করলে সরকারী ট্যাক্স-এর ক্ষেত্রে অনেক ছাড় পাওয়া যায়। এক্ষণে এথেকে প্রাপ্ত সূদের টাকা গরীবদের মাঝে দান করে দেয়ার নিয়তে উক্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কি?
প্রশ্ন (৪/৩৬৪) :মূসা (আঃ) কি তোতলা ছিলেন? এটা যদি হয় তাহ’লে এটা কি নবুঅতের শানের খেলাফ নয়?
প্রশ্ন (১২/১২) : আমি একটি মসজিদের বেতনভুক মুওয়াযযিন। কিন্ত কর্মব্যস্ততার কারণে যোহর ও আছরের ছালাতে আযান দিতে পারি না। এজন্য আমি দায়ী হব কি? - -রফীকুল ইসলামবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১০/২১০) : কিরামান কাতেবীন ফেরেশতাগণ কি মানুষের কাঁধে অবস্থান করে আমলনামা লিখেন?
প্রশ্ন (১৯/৪৫৯) : স্বামী-সন্তানহীন বিধবা নারী সক্ষম হলে তার জন্য কুরবানী করা কর্তব্য হবে কি? - -জাহিদ হাসান রাজিব , রাজশাহী।
প্রশ্ন (৩০/৭০) : ‘আল্লাহ তা‘আলা পানিতে ৬০০ ও স্থলভাগে ৪০০ মোট এক হাযার উম্মত সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ করবে ফড়িং’ মর্মে বর্ণিত হাদীছটি সত্যতা আছে কি? - -ছাদরুল হক, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৪০/৪৮০) : আল্লাহ নেক আমলের ছওয়াব বিশ লক্ষগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মুসনাদে আহমাদ-এর এই বর্ণনাটি ছহীহ কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) : কাদিয়ানীদের বই-পুস্তক পাঠ করা যাবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
আরও
আরও
.