উত্তর : পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে যেভাবে পর্দা করার কথা বলা হয়েছে, সেভাবে পর্দা করাই হচ্ছে যথার্থ পর্দা। আল্লাহ বলেন, ‘ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাঁদি, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন এমনভাবে পদচারণা না করে যাতে তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ পায়’ (নূর ৩১)।

অনুরূপভাবে তাদেরকে নিজেদের ঘরে অবস্থান করতে হবে। অন্য লোকদের সাথে কথা বলার সময় নরম সুরে কথা বলা যাবে না (আহযাব ৩২-৩৩)। প্রয়োজনে বাড়ীর বাইরে যেতে হ’লে গায়ে বড় চাদর ঝুলিয়ে (বোরকা পরে) পুরা শরীর ঢেকে যেতে হবে’ (আহযাব ৫৯)। কারো কাছে কিছু চাইতে হ’লে পর্দার আড়াল থেকে চাইবে’ (আহযাব ৫৩)। উপরোক্ত নিয়মে স্বামী স্বীয় স্ত্রীকে পর্দায় রাখলে তিনি জান্নাত লাভের আশা করতে পারেন।






বিষয়সমূহ: পরকাল মহিলা বিষয়ক
প্রশ্ন (২১/১০১) : ছাদাক্বা বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যু প্রতিরোধ করে -মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা সম্পর্কে জানতে চাই। - -আল-আমীন, ভুগরইল পশ্চিমপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩১/৩৯১) : শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকায় নিয়মিতভাবে নফল ছিয়াম রাখতে চাই। সেক্ষেত্রে আগে-পরে মিলিয়ে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : রামাযান মাসে কোন ব্যক্তি সাহারী খাওয়ার জন্য ঘুম থেকে জেগে দেখল যে, সময়সূচী মোতাবেক আর মাত্র ১ মিনিট বাকি আছে। সে ব্যক্তি ছিয়াম পালনের নিয়তে এক গ্লাস পানি পান করে নিল। এক্ষণে সাহারী না খাওয়ার কারণে তার ছিয়াম নষ্ট হবে কি?
প্রশ্ন (১৫/৯৫) : একটি প্রাইভেট কোম্পানীর আবাসিক এলাকায় একটি ঘরে এলাকাজুড়ে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিয়ে পাঁচ ওয়াক্ত ছালাতের জামা‘আত হয়। কিন্তু কোম্পানীর নিরাপত্তার কারণে এই ঘরে বাইরের সাধারণ মুছল্লীদের প্রবেশাধিকার নেই। প্রশ্ন হ’ল- এমন একটি সীমাবদ্ধ স্থানে, যেখানে সর্বসাধারণের প্রবেশের অনুমতি নেই, সেখানে শুধুমাত্র কোম্পানীর নিজস্ব লোকদের নিয়ে জুম‘আর ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৯/৬৯): কুরবানীর পশু ক্রয়ের পর খুঁতযুক্ত হয়ে গেলে সে পশু দিয়ে কুরবানী হবে কি?
প্রশ্ন (৪/১৬৪) : গরু বা অন্য কোন পশুকে কৃত্রিমভাবে প্রজনন করা এবং এর বিনিময় গ্রহণ করতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৪০/২০০) : আমাদের মসজিদের মিম্বারটি চার স্তর বিশিষ্ট। শুনেছি রাসূলের মিম্বার ছিল তিন স্তর বিশিষ্ট। এক্ষণে করণীয় কি? - -মুহাম্মাদ মোশাররফ হোসাইন, বেরাইদ, ঢাকা।
প্রশ্ন (১৭/৪১৭) : আমি একজন দ্বীনদার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু বর্তমানে অধিকাংশ মেয়ের পর্দা দেখে দ্বীনদারী বুঝা যায় না। এক্ষেত্রে একজন দ্বীনদার স্ত্রী পাওয়ার জন্য আমি কি কি আমল করব এবং পাত্রীর বাহ্যিক কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করব?
প্রশ্ন (১৩/৪৫৩) : ক্বিয়ামতের পূর্বে ইমাম মাহদী, ঈসা (আঃ), দাজ্জাল, ইয়াজূজ-মাজূজ ইত্যাদির আগমন সহ ক্বিয়ামতের পূর্বে কি কি ঘটবে ধারাবাহিকভাবে তা জানতে চাই। - -আব্দুল হাই, কক্সবাজার।
প্রশ্ন (৩২/৩২) : আমরা কেবল তিনবোন। ভাই নেই। আমার পিতারা পাঁচ ভাইবোন। আমার পিতা জীবদ্দশায় আমাদের তিন বোনের নামে সমুদয় সম্পদ রেজিস্ট্রি করে দিয়েছেন। আমার এক মামা বলেছেন এটা ঠিক হয়নি। তিনি অন্য ওয়ারিছদের হক বঞ্চিত করেছেন। মসজিদের ইমাম ছাহেব বলেছেন, জীবদ্দশায় পিতা সন্তানদের মধ্যে যেকোন সম্পদ সমানভাবে ভাগ করে দিতে পারেন। এ বিষয়ে সমাধান কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : রাসূল (ছাঃ) বলেন, ছোঁয়াচে কোন রোগ নেই। কিন্তু বিজ্ঞান বলছে, বসন্ত, চোখ ওঠা ইত্যাদি ছোঁয়াচে রোগ। উভয়ের মধ্যে সমন্বয় কি? - -তানভীর, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৩৭/৩৫৭) মসজিদে দাওয়াতী কাজ, খাওয়া-দাওয়া ও ঘুমানো সহ অন্যান্য কর্মকান্ড শরী‘আতসম্মত হবে কি?
আরও
আরও
.