উত্তর : এই ধরনের বাক্য তিন প্রকারের অর্থ বহন করে। (১) ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া। এটা শিরক। কারণ ভবিষ্যতের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না (হূদ ১১/১২৩; আলে ইমরান ৩/১৭৯)। (২) লক্ষণ দেখে বা দূরদৃষ্টির মাধ্যমে বিশ্লেষণ করে কোন কথা বলা। এটা শিরক নয়। যেমন চিকিৎসকেরা রোগীর লক্ষণ দেখে রোগের সংবাদ দেন। আবার চেহারা দেখেও কারো বৈশিষ্ট্য অনুমান করা যায়। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলার বিশেষ কিছু বান্দা আছে যারা কিছু নিদর্শন দেখে লোকদের চিনতে পারে (ত্বাবারাণী আওসাত্ব হা/২৯৩৫; ছহীহাহ হা/১৬৯৩)। (৩) সতর্ক করা। ভবিষ্যতের কোন বিষয়ে সতর্ক করার জন্য এরূপ কথা বলা, যা মুবাহ। যেমন শিক্ষক ছাত্রকে বলল, তুমি এভাবে পড়লে পরীক্ষায় পাশ করতে পারবে না। তবে সর্বদা সন্দেহপূর্ণ কথা বলা থেকে বিরত থাকা উত্তম।

প্রশ্নকারী : হাসীবুল ইসলাম, বাগেরহাট।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৪/১১৪) : শরীরের কোন স্থান কেটে গেলে সেখান থেকে রক্ত বের হয়ে তা কাপড়ে লাগলে সেই কাপড় কি নাপাক হয়ে যাবে?
প্রশ্ন (৩০/২৭০) : জনৈক বিধবা মহিলা সন্তানদের মত না থাকায় গোপনে একজনকে অলী বানিয়ে মোবাইলের মাধ্যমে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যার স্ত্রী ও সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সাথে তার সাক্ষাৎ ও মোবাইলে কথা হয়, তবে দৈহিক সম্পর্ক হয়নি। সন্তানদের অমতে এরূপ বিবাহ সঠিক হয়েছে কি? - -খাদীজা, বগুড়া।
প্রশ্ন (৮/৮) : ইয়াযীদ বিন মু‘আবিয়া কিভাবে মৃত্যুবরণ করেছিলেন? তার মৃত্যুর ব্যাপারে যেসব কাহিনী প্রচলিত আছে, তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৩/১০৩) : নবজাতকের মাথা না কামিয়ে অনুমান করে তার চুল পরিমাণ রূপা ছাদাকা করলে বৈধ হবে কি? - -আফীফা, সৈয়দপুর, নীলফামারী।
প্রশ্ন (৩২/১৯২) : জুম‘আর ছালাতের পূর্বের সুন্নাত কোন কারণে বাদ গেলে ছালাতের পর তার ক্বাযা আদায় করা যাবে কি?
প্রশ্ন (১০/১৩০) : মসজিদের ভিতরে পশ্চিম দেওয়ালে মেহরাবের দুই পার্শ্বে লাল, হলুদ বা অন্য যে কোন রং মিশ্রিত মিনারের চিত্র দিয়ে সৌন্দর্য বর্ধন করা যাবে কি? যদি না যায়, তাহ’লে ঐ সকল রং মিশ্রিত মিনারযুক্ত টাইলস খুলে ফেলা কি যরূরী? না কিছু দিয়ে ঢেকে দিলে চলবে?
প্রশ্ন (১৫/৩৭৫) : জনৈক আলেম বলেন, প্রস্রাব করার পর ঢিলা-কুলুখ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে, কাশি দিতে হবে। কেননা প্রস্রাব আটকে থাকে। এরূপ না করলে ছালাত শুদ্ধ হবে না। এই দাবীর শারঈ ভিত্তি চানতে চাই?
প্রশ্ন (২৩/২৩) : হাদীছ গ্রন্থগুলি আগে সংকলিত হয়েছে না প্রচলিত চার মাযহাব আগে তৈরী হয়েছে? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৭/২১৭) : আদম (আঃ)-এর সৃষ্টির বর্ণনা কুরআন মজীদে পাওয়া যায়। কিন্তু হাওয়ার সৃষ্টির বিবরণ জানা যায় না। তাই মা হাওয়ার সৃষ্টি সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৬/৩৬৬) : আমরা জানি চুলে কলপ ব্যবহার করা যায় না। কিন্তু অল্প বয়সে কারো চুল পেকে গেলে এবং চিকিৎসায় কোন ফল না হ’লে কালো খেযাব বা কলপ ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৭/২৪৭) : গৃহপালিত পশু মারা গেলে কবর দিয়ে আসতে হবে না কোন নির্জন স্থানে ফেলে দিয়ে আসতে হবে? - -ইমতিয়াযুদ্দীনসাগরদিঘী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩২/৩১২) : গ্রামাঞ্চলে অনেক মানুষ টাকা নিয়ে বন্ধকী জমি রাখে। আবার টাকা ফেরত দিয়ে জমি ফিরিয়ে নেয়। এরূপ বন্ধকী জমি নেওয়া কি শরী‘আত সম্মত?
আরও
আরও
.