উত্তর : ইফতারের বিষয়ে রাসূল (ছাঃ)-এর নির্দেশনা হ’ল- সূর্যাস্তের সাথে সাথে ছায়েম ইফতার করবে (বু. মু. মিশকাত হা/১৯৮৫)। তিনি ইশারা দিয়ে বলেন, যখন এদিক হ’তে রাত্রি আগমন করবে এবং এদিক হ’তে দিন প্রস্থান করবে এবং সূর্য অস্ত যাবে, তখনই ছায়েম ইফতার করবে’ (বুখারী হা/১৯৫৪, মিশকাত হা/১৯৮৫ ‘ছিয়াম’ অধ্যায়, ‘বিবিধ মাসায়েল’ অনুচ্ছেদ)। অন্য বর্ণনায় আছে, তিনি বলেন, ‘দ্বীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহূদী-নাছারারা দেরীতে ইফতার করে’ (আবুদাউদ হা/২৩৫৩)। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত হ’লেই ছায়েম ইফতার করবে। এক্ষণে কেউ যদি অতি উৎসাহী হয়ে স্থানীয় সময়কে গুরুত্ব না দিয়ে তাড়াহুড়া করে ইফতার করে, তাহ’লে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। রাসূল (ছাঃ) বলেন, আমি জাহান্নাম পরিদর্শনে গিয়ে দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় (বাঁধা অবস্থায়) লটকানো আছে, তাদের কেশগুলো কেটে ও ছিঁড়ে আছে এবং কেশ বেয়ে রক্তও ঝরছে। নবী করীম (ছাঃ) বলেন, আমি বললাম, ওরা কারা? তাঁরা বললেন, ওরা হ’ল তারা ঐসব লোক; যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত (হাকেম হা/১৫৬৮; ছহীহাহ হা/৩৯৫১; ছহীহুত তারগীব হা/১০০৫)। অতএব দেরীতে ইফতার করে যেমন রাসূল (ছাঃ)-এর নির্দেশনা অমান্য করা ও ইহুদী-খৃষ্টানদের সাদৃশ্য অবলম্বন করা হবে, তেমনি সময়ের পূর্বে ইফতার করাও জাহান্নামী হওয়ার কারণ হবে। হাফেয ইবনু হাজার (রহঃ) বলেন, বিদ্বানগণ এ বিষয়ে একমত যে, সূর্য দেখে তা অস্ত যাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে বা ন্যায়পরায়ণ দু’জন বা একজন সাক্ষী সূর্যাস্তের ব্যাপারে সাক্ষ্য দিলে ছায়েম ইফতার করবে (ফাৎহুল বারী হা/১৯৫৭-এর ব্যাখ্যা দ্রষ্টব্য; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/২২৬৭)।

প্রশ্নকারী : সাঈদ আহমাদ, মান্দা, নওগাঁ।







বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৭/৮৭) : পিতা মারা যাওয়ার পর মা তার গহনা খুলে আমাকে দিয়ে দিয়েছে। তার ধারণা এসময় গহনা পরে থাকলে স্বামীর বিপদ হবে। এ ধারণা সঠিক কি?
প্রশ্ন (২/২৪২) : চাচা ও ভাতিজীর মাঝে বিবাহ জায়েয কি?
প্রশ্ন (২৮/২৮) : মাক্বামে মাহমূদ কি? এটা কি রাসূল (ছাঃ)-এর জন্য খাছ? কোন ব্যক্তি এই অবস্থান লাভের জন্য দো‘আ করতে পারবে কি? - -জাহাঙ্গীর আলম, আজীজুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (১৮/১৭৮): ‘সেই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্যে পরিপুষ্ট’। প্রশ্ন হল, ভারত সীমান্ত এলাকা থেকে চোরাই পথে গরুর গোশত নিয়ে এসে বিক্রয় করা হয়। এছাড়াও বিভিন্ন পণ্য আসে। উক্ত গোশত খেয়ে বা পণ্য ব্যবহার করে ইবাদত করলে ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (৩৮/৭৮) : পিতা-মাতার নামে কসম খাওয়া যাবে কি? রাসূল (ছাঃ) নিজের পিতার নামে কসম খেয়েছেন (আবুদাউদ)।
প্রশ্ন (৫/৪৪৫) : যাদের হজ্জ কবুল হয় তাদের নিক্ষিপ্ত কংকর আল্লাহ উঠিয়ে নেন। আর যাদের হয় না তাদেরগুলি সেখানেই পড়ে থাকে। উক্ত কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি? - -শাহ আলম, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (১৮/৩৭৮) : করোনাকালে ইহরাম অবস্থায় মাস্ক পরিধান করা যাবে কি?
প্রশ্ন (৪/২৮৪) : যারা গান-বাজনা, ঢোল-তবলাকে ইবাদতের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে, তাদের পরিণাম কী হবে?
প্রশ্ন (১৮/১৩৮) : আমার বড় ভাই পিতার সম্পদ ক্রয়ে এবং আমাদের গৃহ নির্মাণে অনেক আর্থিক সহযোগিতা করেছেন। যদিও সবকিছু পিতার নামেই রেজিস্ট্রি হয়েছে। এক্ষণে পিতার মৃত্যুর পর সম্পদ বণ্টনের ক্ষেত্রে কমবেশী করা যাবে কি? - -সেলিম রেযা, কালিয়াকৈর, গাযীপুর।
প্রশ্ন (৩১/৩১১) : ইজতিহাদে ভুল হ’লে যদি একটি নেকী হয়, তবে যেসমস্ত আলেম ভুল ইজতিহাদ করে হাদীছ বিরোধী আমল করে চলেছে তারা গোনাহগার হবে কি? - আব্দুল হালীম, মালদ্বীপ।
প্রশ্ন (৩০/৪৭০) : তাসবীহ-তাহলীল, কুরআন তেলাওয়াত ও ছালাতের মত ইবাদতগুলোতে যে পরিমাণ তৃপ্তি পাই, মসজিদ-মাদ্রাসায় দান করার মাধ্যমে সেরকম কোন তৃপ্তি পাই না। অথচ দান করার মধ্যেও প্রভূত নেকী আছে। এক্ষণে নেকীর কাজে তৃপ্তি পাওয়া মূখ্য হবে, না ছওয়াব অর্জনই মূখ্য হিসাবে গণ্য করতে হবে?
প্রশ্ন (৪/২০৪) : জুম‘আর দিন দো‘আ কবুলের সময় কখন? - -সোহেল, বাগমারা, রাজশাহী।
আরও
আরও
.