উত্তর : স্বামীর শারঈ কোন দোষের কারণে স্বামী থেকে স্ত্রীর বিচ্ছিন্ন হওয়ার অধিকার রয়েছে। সেক্ষেত্রে প্রথমতঃ স্বামী-স্ত্রীর পারস্পরিক সমঝোতার মাধ্যমে তা সংঘটিত হবে। আর যদি স্বামী গ্রহণ না করে তবে সামাজিকভাবে বা আদালতের মাধ্যমে বিষয়টি কার্যকর হবে। ‘খোলা’ তথা বিবাহ বিচ্ছেদ হয় নারীর পক্ষ থেকে স্বামীকে মোহরানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে, যদি তা তাকে পূর্ণভাবে দিয়ে থাকে। এটি তালাক নয় বরং বিচ্ছেদ (ইবনু কুদামাহ, মুগনী ৮/১৮১; ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩২/২৮৯-৯০)। এক্ষণে যদি তারা নতুনভাবে সংসার করতে চায়, তাহ’লে স্ত্রী এক তোহর ইদ্দত পালন শেষে উভয়ে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩৩/১৫৩; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/৪৫০-৪৭০)।

প্রশ্নকারী : জাহিদ হাসান, ত্রিমোহিনী, ঢাকা।







প্রশ্ন (৪০/৮০) : ইবনুল ক্বাইয়িম (রহঃ) লিখিত কিতাবুর রূহ -এ মৃত ব্যক্তিদের সাথে জীবিতদের কথপোকথনের অদ্ভুত বিবরণ পেশ করা হয়েছে। এসব বিবরণের সত্যতা আছে কি? - -আব্দুর রহমানফরাযীকান্দা, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৪০/২৮০) : বুখারী হা/৩১-এ বর্ণিত হয়েছে, আহনাফ বিন ক্বায়েস (রাঃ) ছিফফীনের যুদ্ধে যাওয়ার সময় পথিমধ্যে আবু বাকরাহ (রাঃ)-এর সাথে সাক্ষাৎ হ’লে তিনি তার যাত্রার কারণ শুনে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। কারণ রাসূল (ছাঃ) বলেছেন, যখন দু’জন মুসলমান পরস্পর মুখোমু - কাদেরুল ইসলাম রংপুর। উত্তর : 
প্রশ্ন (২৪/৪২৪) : ভাড়া পাওয়ার জন্য মসজিদের ছাদে মোবাইল টাওয়ার স্থাপনে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : আমার পিতা এক ব্যক্তির কাছে তাঁর পৈত্রিক জমি বিক্রি করে মারা গেছেন প্রায় দশ বছর পূর্বে। কিন্তু বর্তমানে সেই জমির মালিক অন্য একজন প্রমাণিত হয়েছে। এক্ষণে পিতার জমির ক্রেতা সেই জমির বর্তমান মূল্য দাবী করে। সন্তান হিসাবে তা কি পরিশোধ করতে হবে - -মুখলেছুর রহমান বামনডাংগা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২৫/৪২৫) : আমার স্ত্রী মনের দিক দিয়ে ভালো। কিন্তু রেগে গেলে অসহনীয় ভাষা ব্যবহার করে এবং আমাকে বাপ-মা তুলে গালি দেয়। সে চায় আমি বাপ-মা থেকে পৃথক থাকি। কিন্তু আমি তা চাই না। আমাদের একটা মেয়ে সন্তান আছে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্নঃ (২০/১৮০) : যে সমস্ত ছালাতে সরবে ক্বিরাআত পড়ার হুকুম রয়েছে, সেই ছালাতগুলো একাকী পড়লে ক্বিরাআত নীরবে পড়া যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : আমাদের মসজিদের ইমাম প্রায়ই ছালাতের মধ্যে ঘুমান, প্রচুর ভুল করেন, সিজদা কখনো একটি, কখনো তিনটি দেন। আবার ভুল সংশোধনের জন্য সহো সিজদাও ঠিক মতো দেন না। অনেক বলার পরও সংশোধন হচ্ছে না। এরূপ ইমামের পিছনে ছালাত হবে কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : একটি গ্রাম্য মসজিদের ইমাম ভুল করে ইফতারের দশ মিনিট পূর্বে আযান দিয়ে দেয়। আযান শুনে বহু ছায়েম ইফতার করে ফেলে। এক্ষণে যে সকল ছায়েম ভুল করে সময়ের আগে ইফতার করল তাদেরকে কি পুনরায় ছিয়াম আদায় করতে হবে? - -হুসাইন আহমাদ, ধুরইল, রাজশাহী।
প্রশ্ন (২৬/২৬৬) : ‘অন্ধ ব্যক্তি স্বীয় অন্ধত্বের উপর ছবর করলে জান্নাতে প্রবেশ করবে’। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২/৩৩২) : আমি সিজারের মাধ্যমে তিনটি সন্তান লাভ করেছি। এর পর সন্তান নেওয়া আমার জন্য বিপদজনক। এক্ষণে আমি জন্ম নিয়ন্ত্রণের জন্য স্থায়ী কোন ব্যবস্থা নিতে পারি কি? - -নাবীলা শারমিন, গোপালগঞ্জ।
প্রশ্ন (২১/২৬১) : জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে মুছল্ল­ীবৃন্দ কিভাবে বসে খুৎবা শ্রবণ করবে?
প্রশ্ন (৩/১২৩) :যমযম পানির সাথে অন্য পানি মিশ্রণ জায়েয হবে কি? বা যমযমের সাথে অন্য পানি মিশিয়ে পান করলে কোন উপকার পাওয়া যাবে কি?
আরও
আরও
.