উত্তর : শ্যামুয়েল নামে কোন নবীর নাম কুরআন বা হাদীছে পাওয়া যায় না। তবে অধিকাংশ মুফাসসিরের মতে উক্ত নামে একজন নবী এসেছিলেন হারূণ (আঃ)-এর বংশে। মূসা (আঃ)-এর ভাগিনা নবী ইউশা‘ বিন নূনের ৪৬০ বছর পরে। সুদ্দী স্বীয় সনদে ইবনে আববাস, ইবনে মাসঊদ ও একদল ছাহাবী (রাঃ) থেকে বর্ণনা করেন, যখন আমালেক্বাগণ গাযা ও আসক্বালান প্রভৃতি ভূখন্ড বনু ইস্রাঈলের নিকট থেকে দখল করে নেয় এবং তাদের বহু লোককে হত্যা করে ও বাকীদের বন্দী করে, তখন মাত্র একজন গর্ভবতী মহিলা বেঁচে থাকে। উক্ত মহিলা আল্লাহর নিকট এই বলে দো‘আ করেন যে, আল্লাহ যেন তাকে একটি পুত্র সন্তান দান করেন। অতঃপর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন এবং মহিলা তার নাম রাখেন শ্যামুয়েল। হিব্রু ভাষায় যার অর্থ : আল্লাহ আমার দো‘আ শুনেছেন’। অতঃপর সন্তান বড় হ’লে তার মা তাকে বায়তুল মুক্বাদ্দাস মসজিদে পাঠান এবং সেখানে তার শিক্ষা-দীক্ষা ও ইবাদতের জন্য তাকে একজন সৎ লোকের হাতে সোপর্দ করেন। ছেলেটি যুবক হলে একদিন রাতে ঘুমন্ত অবস্থায় একটি শব্দ শূনে জেগে ওঠে। ভীত হয়ে সে তার উস্তাদের কাছে যায়। তিনি বলেন, আমি তোমাকে ডাকিনি। এভাবে ঘুমিয়ে যাওয়ার পর তৃতীয়বারে জিবরাঈল তার সামনে এসে দাঁড়ান এবং বলেন, তোমার পালনকর্তা তোমাকে তোমার কওমের প্রতি প্রেরণ করেছেন। অতঃপর তিনি কওমের নিকটে দাওয়াত দিলে নেতারা তার নিকটে একজন সেনাপতি কামনা করেন। যার ফলে আল্লাহ তালূতকে সেনাপতি হিসাবে প্রেরণ করেন। (দ্রঃ আল-বেদায়াহ ওয়ান-নেহায়াহ ২/৬ পৃঃ; নবীদের কাহিনী ২/১২০)।






প্রশ্ন (৮/৩২৮) : বহু পুরাতন মসজিদের পশ্চিম দেয়াল থেকে শুরু করে উত্তর দিক ঘিরে প্রায় ৫০টি কবর রয়েছে। উক্ত মসজিদে ছালাত হবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : এমন কোন আমল আছে কি যা করলে আমি কবরের চাপ থেকে মুক্তি পাব?
প্রশ্ন (১/৩৬১) : মহিলাদের ব্যবহৃত সোনার যাকাত নিয়ে বিদ্বানদের মতভেদ রয়েছে জেনেছি। এক্ষেত্রে সঠিক ফয়ছালা কোনটি হবে? - -জান্নাতুল ফেরদৌস, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।
প্রশ্ন (১৭/৩৩৭) ছিয়াম অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে পেটের খাবার বেরিয়ে আসলে ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (১৬/২৫৬) : নবী-রাসূল, ছাহাবায়ে কেরাম বা অন্য কোন মানুষের নামের পূর্বে হযরত, জনাব ইত্যাদি শব্দটি ব্যবহার করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৯/৩০৯) : কারো উপর মিথ্যা অপবাদ লাগিয়ে প্রচার করা কিরূপ পাপের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (৮/২৪৮) : জনৈক বক্তা বলেন, কোন ব্যক্তি যদি গোনাহ করে, তাহ’লে গোনাহ লেখক ফেরেশতা ছয় ঘন্টা অপেক্ষা করে। এর মধ্যে যদি সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তাহ’লে উক্ত গোনাহ লেখা হয় না। আর তওবা না করলে একটি গোনাহ লেখা হয়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -জাহিদ হাসান রাজীব, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৪৭৫) : ফিদইয়া প্রদানের পর সক্ষমতা ফিরে আসলে উক্ত ছিয়াম আদায় করতে হবে কি?
প্রশ্ন (২/৪৪২) : আমরা ‘লাইফ লাইন ফাউন্ডেশন’ নামে একটি সমিতি করে ২৩ জন প্রতিমাসে ১০০০ টাকা করে জমা করি। সেই টাকা দিয়ে আমরা সমাজের বিভিন্ন মানুষকে পণ্য কিনে দেই। ক্রেতা কিস্তিতে কিছু লাভ সহ মূল্য পরিশোধ করে। আমাদের কোন নিজস্ব দোকান নেই। এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : কোন অমুসলিম অসুস্থ হ’লে তার সুস্থতার জন্য দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২৪/১৮৪) : কোন অনুষ্ঠান বা সম্মেলনের শেষে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি? - -আব্দুল্লাহ, আল-বারাকা জুয়েলার্স, রাজশাহী।
প্রশ্ন (১৪/৯৪) : টাখনুর নীচে কাপড় পরা, দাড়ি শেভ করা সহ বিবিধ কবীরা গোনাহে লিপ্ত ব্যক্তির ছালাত কবুল হবে কি?
আরও
আরও
.