উত্তর : নাছেবী তারা যারা আলী (রাঃ) ও আহলে বায়তের প্রতি শত্রুতা পোষণ করে এবং তাদেরকে নিন্দা করে ও গালাগালি করে। এরা আক্বীদার ক্ষেত্রে রাফেযীদের বিপরীত। তারা আহলে বায়তের প্রতি শত্রুতা করে বিশেষ করে আলী (রাঃ)-এর প্রতি। তাদের কেউ তাকে গালি দেয়, কেউ পাপাচারী বলে এবং কেউ কাফির বলে ফৎওয়া প্রদান করে। এরা চরমপন্থী খারেজীদেরই একটি অংশ। কাফির না হ’লেও তারা ইসলামের জন্য বড়ই ক্ষতিকর। তাদের থেকে দূরে থাকা আবশ্যক (ইবনু তায়মিয়াহ, মাজমুঊল ফাতাওয়া ৩/১৫৪, ২৮/৫০০-১৮; মিনহাজুস সুন্নাহ ৭/৩৩৯; উছায়মীন, শারহুল আক্বীদাহ আল-ওয়াসেত্বিয়াহ ২/২৮৩)। বর্তমান যুগে এই দলের কোন অস্তিত্ব পাওয়া না গেলেও শী‘আরা প্রথম যুগ থেকে ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’কেই এই নামে অভিহিত করে। কেননা তারা মনে করে যারা শী‘আদের বিরোধী, তারা প্রত্যেকেই আলী (রাঃ) এবং আহলে বায়েতের প্রতি বিদ্বেষী। অর্থাৎ শী‘আবিরোধী সকলকেই তারা নাছেবী অভিহিত করে। সেই সূত্রে প্রথম তিন খলীফাসহ প্রায় সকল ছাহাবী, উমাইয়া ও আববাসীয় খলীফাগণ, ইমাম আবু হানীফা, ইমাম বুখারী, ইবনু হাযম, ইবনু তায়মিয়া, ইবনু কাছীর, যাহাবীসহ মুসলিম বিদ্বানগণকে তারা নাছেবী আখ্যায়িত করে (দ্র. বদর আল-আউয়াদ, আন-নাছবু ওয়ান নাওয়াছেব, পৃ. ২৬২-৫২২)।  






প্রশ্ন (০৯/৩৬৯) : শাওয়াল মাসের ৬টি ছিয়াম রাখার ফযীলত কি? এগুলি কি ধারাবাহিকভাবে আদায় করতে হবে? কারণবশতঃ উক্ত মাসে আদায় করতে না পারায় পরের মাসে ক্বাযা আদায় করলে কি এর নেকী পাওয়া যাবে? - জামীলুর রহমান, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (২৯/৬৯): কুরবানীর পশু ক্রয়ের পর খুঁতযুক্ত হয়ে গেলে সে পশু দিয়ে কুরবানী হবে কি?
প্রশ্ন (১/২০১) : ওমর (রাঃ)-এর বক্তব্যের প্রেক্ষিতে কুরআন মাজীদের মোট কতটি আয়াত নাযিল হয়? প্রেক্ষাপট সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/১৯) : হজ্জব্রত পালনকালে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের সাথে মোবাইলে যোগাযোগ রাখা যাবে কি? - -মুবীনুল ইসলাম, উপশহর, রাজশাহী।
প্রশ্ন (৬/১৬৬) : রাসূল (ছাঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে যেসব মিছিল সমাবেশ হয় সেগুলোতে অংশগ্রহণ করা জায়েয হবে কি? - -মুহাম্মদ অলিউল্লাহগাবতলী, বগুড়া।
প্রশ্ন (৪০/১২০) : নানা অসুবিধার কারণে তাহাজ্জুদের ছালাত নিয়মিতভাবে আদায় করা সম্ভব হয় না। এভাবে অনিয়মিত হলে গুনাহ হবে কি?
প্রশ্ন (২৭/১০৭) : এক হায়েয থেকে পরের হায়েয পর্যন্ত স্বামী একাধিকবার তালাক দিলে তা কি এক তালাক গণ্য হবে? আর যদি এক মাসের মধ্যে দুইবার আলাদা দিনে তালাক দিয়ে স্ত্রীকে ফিরিয়ে নেয় এবং এরপর আবার তৃতীয়বার তালাক দেয় (অর্থাৎ তিনটিই এক তোহরে) তাহ’লে কি এটি এক তালাক হবে, না তিন তালাক হবে?
প্রশ্ন (৯/৪৯) : মসজিদে জুম‘আর ছালাতের আগে বা পরে মুছল্লীদের জানার স্বার্থে ইমামের নেতৃত্বে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -মাহবূবুর রহমানক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (২৪/১৮৪) : মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৭/১৩৭) : অমুসলিমদের নানা উৎসব যেমন পূজা, হ্যালোইন, ব্লাক ফ্রাইড্রে, ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি উপলক্ষে অনেক দোকানে বিশেষ ছাড় দেয়, এই সব ছাড় গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : আমি ওলী ছাড়া বিয়ে করেছি। পরে জানতে পারলাম যে ওলী ছাড়া বিবাহ বাতিল। তাই পরবর্তীতে আমি স্ত্রীকে তিন বারে তিন তালাক প্রদান করেছি। এক্ষণে বিবাহ বাতিল হওয়ায় মোহরানা পরিশোধ করতে হবে কি?
প্রশ্ন (১৫/১৫) : মিসওয়াক করার সময় হাঁটাহাঁটি করা যাবে, না নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকতে হবে। এরূপ কোন বিধান আছে কি? - -মুনীরুযযামান, বিরামপুর, দিনাজপুর।
আরও
আরও
.