উত্তর : জামা‘আতের পরে আসা মুছল্লীরা এক্বামত দিয়ে জামা‘আতের সাথে ছালাত আদায় করতে পারবে। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) একবার জনৈক মুছল্লীকে একাকী ছালাত আদায় করতে দেখে বলেন, কে আছ এই ব্যক্তিকে ছাদাক্বা দিতে পারে, অর্থাৎ তার সাথে ছালাত আদায় করতে পারে? (আবুদাঊদ হা/৫৭৪ ‘এক মসজিদে দু’বার জামা‘আত করা’ অনুচ্ছেদ-৫৬; মিশকাত হা/১১৪৬)। অন্য হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, একজনের সাথে আরেকজন ছালাত আদায় করা অধিক উত্তম একাকী ছালাত আদায়ের চাইতে এবং এক জনের সাথে দু’জন ছালাত আদায় করা আরও উত্তম। এভাবে মুছল্লী সংখ্যা যত বেশী হবে, ততই তা আল্লাহর নিকটে প্রিয়তর হবে’ (আবু দাঊদ হা/৫৫৪ ‘জামা‘আতে ছালাতের ফযীলত’ অনুচ্ছেদ-৪৮)। এই সময় এক্বামত দিয়ে জামা‘আত শুরু করতে হবে (মুসলিম, মিশকাত হা/৬৮৪)।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৯/১৭৯) : গরু-ছাগল ফসলের ক্ষতি করলে উক্ত পশুকে খোয়াড়ে দেওয়া বা তার মালিককে জরিমানা করা হয়। এটি শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৫/২২৫) : আমাদের সমাজে স্ত্রী প্রথম গর্ভবতী হওয়ার ৭-৮ মাস পর ‘বৌ বিদায়’ নামে একটি অনুষ্ঠান ঘটা করে পালন করা হয়। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : স্ত্রী স্বামীর নিকটে বা স্বামী স্ত্রীর নিকটে কোন কাজের ব্যাপারে কৈফিয়ত চাইতে পারে কি? বিশেষত তাদের কেউ যদি অপরের অপসন্দের কাজ করে থাকে? - মৌসুমী আখতার মুন্সীপাড়া, রংপুর।
প্রশ্ন (১৭/১৭৭) : যে ব্যক্তি রাত্রে শয়নকালে সূরা ইয়াসীন পাঠ করে, সে সকালে নিষ্পাপ হয়ে জেগে উঠে। উক্ত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (৯/৩৬৯) : আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। আমার ক্লাসে ছাত্র-ছাত্রী উভয়ই আছে। আমি হাত ও পা মোজা, নিকাবসহ পূর্ণ পর্দার সাথে ক্লাস নেই। অবসরে পৃথক কক্ষে বসার কারণে সহকর্মীদের সাথেও একান্ত প্রয়োজন ছাড়া কথা বা সাক্ষাৎ হয় না। পড়ানোর সময়ও কন্ঠ কঠোর রাখি। এক্ষণে আমার জন্য শিক্ষকতা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/৭১) : স্বামীর উপর অভিযোগ এনে স্ত্রী তার স্বামীকে বিছানা থেকে পৃথক করে দিয়েছে। শরী‘আত অনুযায়ী স্ত্রী কি এরূপ করতে পারে? এক্ষেত্রে স্বামীর করণীয় কী?
প্রশ্ন (৩৯/৪৩৯) : কোন ব্যক্তির মাঝে মুনাফিকের আলামত দেখা গেলে তাকে মুনাফিক বলে ডাকা যাবে কি? - -আব্দুল মাজেদ, কাউনিয়া, রংপুর।
প্রশ্ন (৪০/১৬০) : টিকা গ্রহণ করার মাধ্যমে রোগ হওয়ার পূর্বেই প্রতিষেধক নেয়া হয়। অতি সম্প্রতি জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে। এটা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : জুম‘আর খুৎবা প্রদানের সময় লাঠি নেওয়া কি যরূরী? দলীলসহ জানতে চাই। - -যুলফিক্বার জামীল, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৩/২২৩) : মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য পানি গরম করার সময় পানিতে বরই পাতা দেওয়া এবং মশারী টাঙানোর বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩৩/১১৩) : শরী‘আত সম্পর্কে জ্ঞানহীন অনেক সাধারণ মানুষকে বর্তমানে বিভিন্ন বিষয়ে ফৎওয়ার ক্ষেত্রে নিজ সিদ্ধান্ত পেশ করতে দেখা যায়। এক্ষণে সাধারণ মানুষের জন্য ফৎওয়া দেওয়ার আদব কি? - -খায়রুল ইসলাম, ভাষানটেক, ঢাকা।
প্রশ্ন (৯/৩২৯) : একজন গৃহ শিক্ষকের কাছে মাসে ৬০০ টাকার চুক্তিতে ২৪ দিন প্রাইভেট পড়ি। তিনি তার নিজের বিভিন্ন ব্যস্ততার কারণে ১৮ দিন প্রাইভেট পড়িয়েছেন। এক্ষণে ৬০০ টাকা নেয়া তার জন্য জায়েয হবে কি?
আরও
আরও
.