উত্তর : জুম‘আর দিন মাথায় পাগড়ী বাঁধা কোন যরূরী সুন্নাত নয়। রাসূলুল্লাহ  (ছাঃ) বিভিন্ন সময়ে মাথায় পাগড়ী বাঁধতেন। আমর ইবনু হুরায়েছ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) জুম‘আর খুৎবা দিলেন, তখন তাঁর উপর কাল পাগড়ী ছিল। যার দু’মাথা কাঁধের মাঝে ঝুলছিল (মুসলিম, মিশকাত হা/১৪১১)। জাবের (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ছাঃ) বিনা ইহরামে যখন কা‘বা গৃহে ঢুকলেন, তখন তাঁর মাথায় কালো পাগড়ী ছিল (ইবনু মাজাহ হা/২৮২২)। অতএব এটি কেবল জুম‘আর জন্য খাছ নয়।

পৃথিবীর প্রায় সকল জাতির মধ্যেই ভদ্র পোষাক হিসাবে মস্তকাবরণ ব্যবহার করার প্রচলন ছিল বা এখনো আছে। আরবদের মধ্যেও এ প্রচলন ছিল। মাথার সাথে লেগে থাকা টুপী বা পাগড়ী, শুধু টুপী বা শুধু পাগড়ী বা পাগড়ী ছাড়াই কোন কাপড়ের আবরণ পরিধান করা তাদের অভ্যাসের মধ্যে ছিল, যা এখনো আছে। টুপীকে কালানসুওয়াহ, বুরনুস, কুম্মাহ, পাগড়ীকে ‘এমামাহ’ (عِمَامةِ), কাপড়ের মস্তকাবরণকে ‘এছাবাহ (عِصَابة) বলা হত। এগুলি যেকোন রংয়ের হ’ত। ইসলাম আসার পর এগুলি নিষিদ্ধ হয়নি। এগুলি ছালাতের জন্য খাছ ছিল না। বরং ছালাতের বাইরেও যেকোন ভদ্র পরিবেশে ব্যবহার করা হ’ত। তেমনি মাথা খুলেও রাখা হ’ত।






বিষয়সমূহ: জুম‘আ ও ঈদ
প্রশ্ন (২৬/১০৬) : আমার বয়স ১৫। মাযহাবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও আমি আহলেহাদীছ। আমার মাদ্রাসার মুহতামিম আমাকে ডেকে বলেছেন তাদের মত ছালাত ও সম্মিলিতমুনাজাত না করলে মাদ্রাসা থেকে বহিস্কার করবেন। আমি যদি তার কথা মেনে নিই, আমার কি গুনাহ হবে?
প্রশ্ন (২৫/২২৫) : সপ্তম দিনে আক্বীক্বা করে নাম রাখা হয়েছে। নামের বিকৃতি থেকে রক্ষা পেতে নাম পরিবর্তন করলে পুনরায় আক্বীক্বা দেওয়া লাগবে কী?
প্রশ্ন (২৫/৩৮৫) : হাফহাতা বা স্যান্ডো গেঞ্জি পরে ছালাত আদায় করা যাবে কি? - রফীক আহমাদ - বিরামপুর, দিনাজপুর
প্রশ্ন (১০/৪১০) : একজন মুসলিম নারী কি বিবাহের সময় কাবিননামায় এমন শর্ত রাখতে পারবেন যে, তার স্বামী তাঁর জীবদ্দশায় অন্য কোন নারীকে বিয়ে করতে পারবেন না?
প্রশ্ন (১১/৪৫১) : এক বা একাধিক বছরের জন্য আমবাগানের জমি লীজ দেওয়া যাবে কি? উল্লেখ্য, এখানে আম গাছ ছাড়া অন্য কোন ফসল হওয়ার ব্যবস্থা নেই। - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (১/৪৪১) : শী‘আদের তা‘যিয়া মিছিলের ইতিহাস সম্পর্কে জানতে চাই। কখন ও কোথায় এই মিছিলের সূচনা হয়েছিল?
প্রশ্ন (২৬/৩৪৬) : জনৈকা মহিলা ঋতু থেকে পবিত্র হওয়ার আগেই স্বামীর সাথে সহবাস করে। এমতাবস্থায় করণীয় কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : নবী করীম (ছাঃ)-এর দেহে খাতমে নবুঅতের চিহ্ন কোথায় ছিল এবং তা কেমন ছিল? কোন কোন ছাহাবী তা চুমু দিয়েছিলেন বলে যা প্রচলিত রয়েছে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : জনৈকা বিবাহিতা মহিলা অন্য একজন ছেলের সাথে পালিয়ে গিয়ে বিবাহ করে। কোর্টেই তালাক দিয়ে ছেলের সাথে তৎক্ষণাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নতুন স্বামীর সাথে সংসার চলাকালে এই স্বামী মারা যায়। এখন সে পূর্বের স্বামীর নিকট ফিরে যেতে পারবে কি? এক্ষেত্রে তাকে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (১/২৮১) : আমি একটি দেশের অভ্যন্তরীণ জাহাযের নাবিক হওয়ায় জাহাযে থাকা অবস্থায় সবসময় ক্বছর করি। তবে জাহাযে অধিকাংশ সময় আমি ফ্রী থাকি। সেক্ষেত্রে প্রতি ওয়াক্ত ছালাতের সুন্নাতগুলো সহ অন্যান্য নফল ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৫/৩৬৫) : আমার ১৪ বছর বয়সী বোনের নিকটে একটি জিন রয়েছে, যে তার গলায় তাবীয না থাকলে নানা উৎপাত করে। ইতিপূর্বে জিনটি আমার মায়ের কাছে ছিল, তখনও মাঝে মাঝে ভয় দেখাত। এক্ষণে তাবীয দেহে রাখবো না খুলে ফেলব? - -আব্দুর রাকীব, রাণীনগর, নওগাঁ।
প্রশ্ন (২৫/৩৮৫) : আমি একজন আলেমের নিকট থেকে শুনেছি যে, স্বামী-স্ত্রীর যেকোন একজন ছালাত আদায় না করলে বা অনিয়মিতভাবে করলেও বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। উক্ত কথা সঠিক কি?
আরও
আরও
.