উত্তর : মসজিদে প্রবেশের দো‘আ নিম্নস্বরে পড়বে। তবে মসজিদে প্রবেশকালে মুছল্লী থাকলে সালাম দেওয়া সম্পর্কে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। জমহূর বিদ্বানগণ ছালাতরত মুছল্লীদের উপর সালাম দেওয়াকে মাকরূহ বলেছেন। তবে হাম্বলীরা জায়েয বলেছেন। কেননা ইবনু ওমর (রাঃ) এটা করতেন। আল্লাহ বলেন, ‘যখন তোমরা কোন গৃহে প্রবেশ করবে, তখন পরস্পরে সালাম করবে’ (নূর ২৪/৬১)। ছুহায়েব রূমী (রাঃ) বলেন, আমি ছালাতরত অবস্থায় রাসূল (ছাঃ)-কে সালাম দিয়েছি, তখন তিনি হাতের ইশারায় সালামের জবাব দিয়েছেন (আবুদাঊদ হা/৯২৫)। ইমাম শাওকানী বলেন, উপরোক্ত হাদীছের আলোকে মুছল্লীদের সালাম দেওয়ায় দোষ নেই (নায়লুল আওত্বার ২/৩৮৩)। তবে এমন উচ্চস্বরে সালাম দেওয়া যাবে না, যাতে মুছল্লীদের ছালাতে বিঘ্ন ঘটে। কেননা রাসূল (ছাঃ) বলেন, ছালাতে বিঘ্ন ঘটানো যাবে না এবং সালাম দেওয়া যাবে না’ (ছহীহাহ হা/৩১৮)। অর্থাৎ সশব্দে সালাম, যা ছালাতে বিঘ্ন ঘটায়।

আর মুছল্লী না থাকলে সরবে সালাম দেওয়া যাবে। তখন সেটি নিজের উপরে ও ফেরেশতাদের উপরে পতিত হবে। যেমন তাশাহহুদে বলা হয়, সালাম আমাদের উপর এবং আল্লাহর নেককার বান্দাদের উপর (বুঃ মুঃ মিশকাত হা/৯০৯)। জিব্রীল (আঃ) আয়েশা (রাঃ)-কে সালাম দিয়েছিলেন এবং আয়েশা তার জবাব দিয়েছিলেন। অথচ তিনি তাকে দেখেননি (বুঃ মুঃ মিশকাত হা/৬১৭৮)। 

প্রশ্নকারী : আব্দুল ওয়াহহাব, কলারোয়া, সাতক্ষীরা।






বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (৯/৪৯) : হে আল্লাহ আপনি আমাকে মিসকীন বেশে দুনিয়াতে বাঁচিয়ে রাখুন এবং মিসকীনদের সাথে পুনরুত্থান ঘটান’ মর্মে বর্ণিত দো‘আটি রাসূল (ছাঃ) সর্বদা করতেন কি? - -শবনম মুশতারীদুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (৪/৪৪) : মুক্ত হালাল পাখি ধরে বাড়িতে খাঁচার ভেতরে রেখে পোষা যাবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : আমার বয়স ২৫ বছর। নিজের আর্থিক সক্ষমতা ও পূর্ণ সচ্ছলতা থাকা সত্ত্বেও বিবাহ করার ব্যাপারে পিতা-মাতার অনুমতি পাচ্ছি না। যদিও তা আমার জন্য খুবই যরূরী। এক্ষণে আমার করণীয় কি? - -মুহাম্মাদ নাজমুল হুদাচরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৬/৩২৬) : আমরা ফলমূল বা খাদ্যদ্রব্য ক্রয় করতে গিয়ে অনেক সময় পরীক্ষা করার জন্য ফল মালিকের অনুমতি ব্যতীত ১/২টি ফল খেয়ে থাকি। এভাবে অনুমতি ব্যতীত ফল খাওয়া গুনাহ হবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : ১৪ বা ২১শে ফেব্রুয়ারী বিভিন্ন দিবস পালন করা হয়। আমি এই দিনগুলো পালন না করলেও এই দিনে ফুল বিক্রয় করি। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : দাজ্জাল কি মৃত্যুবরণ করবে? সে কিভাবে মারা যাবে?
প্রশ্ন (১৯/৯৯) : মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতা কি একজন? যদি তিনি একজন হন তবে কিভাবে একই সময়ে পুরো বিশ্বের হাযারো মানুষের জান কবয করেন?
প্রশ্ন (৩১/৩১): ইমাম শেষ বৈঠকে থাকা অবস্থায় জামা‘আতে শরীক হ’লে জামা‘আতের নেকী পাওয়া যাবে কি? নাকি এসময় কয়েকজন মাসবূক থাকলে পৃথক জামা‘আত করাই উত্তম হবে?
প্রশ্ন (৩০/৪৩০) : জনৈক আলেম বলেন, অমুসলিম কারু মৃত্যুতে শোক প্রকাশ করা, ব্যথিত হওয়া মুনাফেকীর লক্ষণ। একথার সত্যতা আছে কি? - মাসঊদুর রহমান শাখারীপাড়া, নাটোর।
প্রশ্ন (৮/৮৮) : প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহার পর একই সূরা পাঠে কোন বাধা আছে কি? - -মুহিউদ্দীন, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৫/৩০৫) : ফজরের ফরয ছালাতের পর যিকির-আযকারের নেকী পেতে চাই। কিন্তু শহরের মসজিদগুলি ফজরের ছালাতের পরপরই বন্ধ করে দেওয়া হয়। এক্ষণে উক্ত ইবাদত করার উপায় কি? এছাড়া সুন্নাত ছালাতের ৩য় বা ৪র্থ রাক‘আতে সূরা মিলাতে হবে কি? - -আব্দুল্লাহ যামান, দিনাজপুর।
প্রশ্ন (১২/৯২) : হাদিয়া ফেরৎ দেওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কি? বিশেষত অসৎ নিয়তে যে হাদিয়া প্রদান করা হয় সেক্ষেত্রে করণীয় কি? - -মাঈদুল ইসলাম, ফরিদপুর।
আরও
আরও
.