উত্তর : (১) আয়েশা (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ (ছাঃ) আয়নায় মুখ দেখতেন তখন বলতেন, اللهم كَمَاَحَسَّنْتَ خَلْقِى فَحَسِّنْ خُلُقِى ‘হে আল্লাহ! আপনি আমাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন, তেমনি আমার চরিত্রকেও সুন্দর করুন’ (ইরওয়াউল গালীল হা/৭৪)।

উল্লেখ্য যে, ‘ওয়া হার্রিম ওয়াজহী ‘আলান নার’ মর্মে বাড়তি অংশ যোগ করার কোন ছহীহ হাদীছ নেই (ইরওয়াউল গালীল হা/৭৪)।

(২) আবু আইয়ূব আনছারী এবং উম্মে হাবীবা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন ওযূ করে’ (আহমাদ, ইরওয়া হা/১১৬, ১১৭; মিশকাত হা/৩৯০)।

উক্ত হাদীছে ওযূ বিনষ্ট হওয়ার কথা এসেছে। কিন্তু অন্য হাদীছে এসেছে যে, এটা শরীরের একটি অংশ মাত্র। যা স্পর্শ করলে ওযূ নষ্ট হবে না (আবুদাঊদ, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ, মিশকাত হা/৩২০)।

উভয় ছহীহ হাদীছের সমন্বয় এই যে, যৌন উত্তেজনার সাথে স্পর্শ করলে ওযূ ভঙ্গ হবে, নইলে নয় (টীকা দ্রঃ মিশকাত হা/৩২০)।






প্রশ্ন (৩/৩৬৩) : মানুষ মারা গেলে তার রূহের মাগফেরাত কামনা করা হয়। আসলে মৃতব্যক্তির দেহে শাস্তি হবে, না রূহে?
প্রশ্ন (২৯/৪৬৯) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (৩০/৩৯০) : লাশ কবরে নিয়ে যাওয়ার সময় চারজন ব্যক্তি খাটিয়া কাঁধে নেয়। রাস্তায় তারা কাঁধ পরিবর্তন করে এবং মুখে বলতে থাকে ‘আল্লাহ রাববী’ ‘মুহাম্মদ নাবী’। এরূপ বলা যায় কি?
প্রশ্ন (৩৬/৭৬) : আমার পিতা প্রবাসী। বাসায় মা ও বড় বোনকে নিয়ে আমি থাকি। বাসার প্রয়োজন মেটানোর জন্য পাশে আত্মীয়-স্বজন আছেন। এক্ষণে মা ও বোনকে একাকী রেখে ওমরাহ সফরে যাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২/১৬২) : কচ্ছপ ও ব্যাঙ খাওয়া যাবে কি? কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি? - -আব্দুল কুদ্দূস, পারিলা, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈকা গর্ভবতী নারী মাটি বা মাটির তৈরী পাত্র চিবিয়ে খায়। এরূপ মাটি খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর নবুঅতের পূর্বে যে সকল আহলে কিতাব মৃত্যুবরণ করেছে তারা কি সকলেই জাহান্নামী হবে?
প্রশ্ন (১৫/১৩৫) : এনটিভির প্রশ্নোত্তরে বলা হয়েছে মাসিক অবস্থায় মেয়েরা মুখস্থ কুরআন তেলাওয়াত করতে পারবে না। তবে দো‘আ-দরূদ পড়তে পারবে। উক্ত ফায়ছালা কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১৭/৪৫৭) : সোলায়মান (আঃ) সমস্ত জীব-জন্তুর ভাষা বুঝতেন। কিন্তু আমাদের রাসূল মুহাম্মাদ (ছাঃ) কি বুঝতেন না?
প্রশ্ন (৩/৪৪৩) : একজন মায়ের জন্য ৬ মাসের দুগ্ধবতী সন্তানকে বাড়িতে রেখে হজ্জে যাওয়ার বিধান কি?
প্রশ্ন (১১/৪১১) : বিতরের কুনূত একাকী পড়ার সময় বাংলায় বা আরবীতে অতিরিক্ত দো‘আ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২/২০২) : কাপড়ে বা দেহের কোন অংশে সাদা স্রাব লেগে গেলে তা সহ ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.