উত্তর : সাধারণভাবে অমুসলিম রাষ্ট্রের দর্শনীয় স্থানে ভ্রমনে যাওয়া দোষণীয় নয়। আল্লাহ বলেন, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ কর। অতঃপর দেখ মিথ্যারোপকারীদের পরিণতি কেমন হয়েছে’ (আন‘আম ৬/১১)। তিনি আরো বলেন, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন’ (আনকাবুত ২৯/২০)। এক্ষেত্রে শর্ত হচ্ছে- যেন ফিৎনার হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। যেমন- (১) হক-বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান থাকা (২) প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মত ঈমানী মযবুতী থাকা (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ৩/২৪)। তবে অমুসলিম দেশে জীবিকা অন্বেষণের জন্য বা স্থায়ীভাবে বসবাস করতে যাওয়া সমীচীন নয়। কেননা এতে তাদের দ্বারা দ্বীন প্রভাবিত হ’তে পারে। রাসূল (ছাঃ) বলেন, ‘মুশরিকদের সাথে যে সকল মুসলমান বসবাস করে আমি তাদের দায়িত্ব হ’তে মুক্ত...’ (আবুদাঊদ হা/২৬৪৫; মিশকাত হা/৩৫৪৭; ছহীহাহ হা/৬৩৬)। তিনি বলেন, ‘মুশরিকদের সাথে তোমরা একত্রে বসবাস কর না, তাদের সংসর্গেও যেয়ো না। যে মানুষ তাদের সাথে বসবাস করবে অথবা তাদের সংসর্গে থাকবে সে তাদের অনুরূপ বলে বিবেচিত হবে’ (তিরমিযী হা/১৬০৫; ছহীহাহ হা/২৩৩০, সনদ হাসান)। তবে বাধ্যগত কারণে তাদের মাঝে বসবাস করতে হ’লে নিজ ধর্মের বিধি-বিধান মেনে চলবে এবং সুযোগমত তাদেরকে ইসলামের দাওয়াত দিবে’ (নাহল ১৬/১২৫, মুমতাহিনাহ ৬০/৮; ইবনু হাজার আসক্বালানী, ফাৎহুল বারী ৬/৪০৩; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৯/৪৩)।

প্রশ্নকারী : ওমর ফারূফ ছাকিব, ঢাকা।









প্রশ্ন (২৩/৩০৩) : পিতা-মাতা কর্তৃক ছেলে বা মেয়েকে জোরপূর্বক বিবাহ দেওয়া শরী‘আতসম্মত হবে কি? এরূপ বিবাহের পর বিবাহ বিচ্ছেদ ঘটালে উক্ত ছেলে বা মেয়ে গুনাহগার হবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : কোন হিন্দু যদি যবেহ করার সময় বিস্মিল্লাহ বলে যবেহ করে তাহ’লে উক্ত প্রাণীর গোশত খাওয়া বৈধ হবে কি? - -উম্মে হাসীবা, চামাগ্রাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৩/৩০৩) : ইচ্ছায় বা অনিচ্ছায় না খেয়ে ছিয়াম রাখায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -কামালুদ্দীন, কুলসোনা, বর্ধমান, পঃ বঙ্গ, ভারত।
প্রশ্ন (২৯/৩৮৯) : জুম‘আর দিন ভোরে ফরয গোসল করার পর জুম‘আর সুন্নাত হিসাবে পুনরায় গোসল করতে হবে কি?
প্রশ্ন (২২/১৪২) : মাওলানা ইলিয়াস ছাহেব লিখিত মালফূযাত গ্রন্থের ২৯ পৃষ্ঠায় বর্ণিত আছে যে, ‘যাকাতের দরজা হাদিয়ার নিম্নে। এ কারণেই রাসূলুল্লাহ (ছাঃ)-এর উপর ছাদাক্বা হারাম ছিল, হাদিয়া হারাম ছিল না।’ এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/২০৮) : হতাশা, চিন্তা ও দুর্দশার সময় সূরা ক্বাছাছ-এর ২৪ আয়াতটি দো‘আ হিসাবে পাঠ করা যাবে কি? যেটি মূসা (আঃ) পাঠ করেছিলেন?
প্রশ্ন (৩২/৪৭২) : স্ত্রীকে কেবলমাত্র ভয় দেখানোর নিয়তে মেসেজে ৩ তালাক লিখলে তা তালাক হিসাবে গণ্য হবে কি? তালাক হয়ে গেলে পুনরায় একত্রিত হওয়ার উপায় কি?
প্রশ্ন (৪০/৩৬০) ইলহাম, ইলক্বা, কাশফ বলতে কি বুঝায় ? শরী‘আতে এসবের গুরুত্ব কতটুকু?
প্রশ্ন (১১/৯১) : কেউ যদি স্ত্রীকে বলে, ‘চলে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই’। তাহ’লে কি এটা তালাক হয় যাবে? কেনায়া তালাক বলতে কি বুঝায়? - -আব্দুর রশীদ, রংপুর।
প্রশ্ন (২১/২১) : জানাযার ছালাত জামা‘আতের সাথে হওয়া সত্ত্বেও সেখানে পায়ে পা মিলাতে হয় না কেন?
প্রশ্ন (১৬/১৭৬) : দাঁত পরিষ্কারের ক্ষেত্রে প্রচলিত পেস্ট-ব্রাশ ব্যবহার করে মিসওয়াক করার নেকী পাওয়া যাবে কি? - -মুত্ত্বালিব, রিয়ায, সঊদী আরব।
প্রশ্ন (৪০/৪৪০) : ঘরের পোকা-মাকড় মারার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা জায়েয হবে কি? এটা আগুনে পুড়িয়ে মারার শামিল হবে কি?
আরও
আরও
.