উত্তর : যারা ইবাদতরত অবস্থায় মারা যায় তারা সৌভাগ্যবান বলে বিভিন্ন হাদীছ প্রমাণ করে। যেমন হাদীছে এসেছে,  রাসূল (ছাঃ) বলেছেন, যখন আল্লাহ কোন ব্যক্তির ভালো চান, তাকে মানুষের প্রিয়পাত্র করেন। কেউ রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! প্রিয়পাত্র করার অর্থ কী? রাসূল (ছাঃ) বললেন, ‘মৃত্যুর আগে তাকে ভালো কাজে লিপ্ত করেন এবং সে অবস্থায় তাকে মৃত্যু দান করেন’ (ছহীহ ইবনু হিববান হা/৩৪২; আহমাদ হা/ ১৭৮১৯; ছহীহাহ হা/১১১৪)। অন্য হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) বলেন, ‘যখন আল্লাহ কোন মানুষের কল্যাণ চান তাকে পবিত্র করেন। ছাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিভাবে বান্দাকে পবিত্র করা হয়, রাসূল (ছাঃ) বললেন, ‘তার মনে ভালো কাজের উদ্রেক ঘটিয়ে তাকে ভালো কাজে লিপ্ত করা হয় এবং সে অবস্থায় তার জান কবয করা হয় (ত্বাবারাণী কাবীর হা/৭৯০০; ছহীহুল জামে‘ হা/৩০৬)। এছাড়াও ইবাদতে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে সে অবস্থায় ক্বিয়ামতের দিন উত্থিত হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘প্রত্যেক বান্দা ক্বিয়ামতের দিন ঐ অবস্থায় উত্থিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে’ (মুসলিম হা/২৮৭৮)। অতএব নিঃসন্দেহে ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা সৌভাগ্যের আলামত।

প্রশ্নকারী : ফয়ছাল আলম, গাযীপুর।






প্রশ্ন (৩৩/৭৩) : ‘মসজিদে দুনিয়াবী কথা বললে ১৭ বছরের ইবাদত বাতিল হয়ে যায়’ মর্মে কোন ছহীহ বর্ণনা আছে কি? - -মাহফূয আহমাদসোনারগাঁও, ঢাকা।
প্রশ্ন (২/৩৬২) : সিজদাকালীন সময়ে দেহের পিছনের কিছু অংশের সতর অনিচ্ছাকৃতভাবে উন্মুক্ত হয়ে গেলে ছালাত পুনরায় আদায় করতে হবে কি? - -মারযূক হোসাইন, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৩৭/১১৭) : গোসলের সময় লজ্জাস্থানে দৃষ্টি পড়লে বা খালি হাত স্পর্শ করলে ওযূ নষ্ট হবে কি? - -মুখলেছুর রহমান, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (৩৬/১৯৬) : এক তালাক দেয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নেয়ার জন্য সহবাস শর্ত কি? কয়েকদিনের মধ্যে মিটমাট হয়ে গেলেও স্বামী বিদেশে থাকায় তিন মাসের মধ্যে মিলন সম্ভব হয়নি। এরূপ অবস্থায় মিলন না হ’লে ৩ মাস পর নতুনভাবে বিবাহ করতে হবে কি?
প্রশ্ন (৩/১৬৩) : বাড়িতে প্রবেশ বা বাড়ি থেকে বের হওয়ার সময় দু’রাক‘আত ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৫/৩৭৫) : মুছল্লীরা সম্মিলিতভাবে তারাবীহর ছালাত শেষ রাতে জামা‘আতের সাথে পড়তে চাইলে সেটা করা যাবে কি? - -মেহেদী হাসান, ছাতিয়ানতলা, সাতক্ষীরা।
প্রশ্ন (১০/১৭০) : কারো মৃত্যুতে বুক চাপড়ানো বা মুখে মারা নিষেধ। কিন্তু আয়েশা (রাঃ) রাসূল (ছাঃ)-এর মৃত্যুতে নিজ মুখে মেরেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়। তাছাড়া তিনি স্বীয় পিতা আবুবকর (রাঃ)-এর মৃত্যুতেও মাতম করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়। উক্ত ঘটনাদ্বয়ের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (২৬/৩০৬) : মিসওয়াক সহ ছালাত আদায় মিসওয়াক বিহীন সত্তরবার ছালাতে আদায়ের চেয়েও অধিক নেকীপূর্ণ। উক্ত বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১২/৩৭২) :আমি একটি স্কুলে চাকরি করি। সেখানে আমরা কয়েকজন সহকর্মী মিলে যোহরের ছালাত জামা‘আতে আদায় করি। এ অবস্থায় আমাদের জামা‘আতের জন্য আযান ও ইক্বামত দেওয়া কি যরূরী?
প্রশ্ন (১/৪১) : ওযূর সময় কথা বলা যাবে কি? ওযূ করার সময় কথা বললে মাথার উপরে রহমতের চাদর নিয়ে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা চলে যায়। একথার কোন ভিত্তি আছে কি? - -সোহেল খান, মুরাদনগর, কুমিল্লা।
প্রশ্ন (২৭/৪২৭) : হজ্জকারী ব্যক্তি হজ্জের দো‘আসমূহ সঠিকভাবে পড়তে না পারলে তার হজ্জ কবুল হবে কি?
প্রশ্ন (২৩/১৪৩) : বর্তমানে মোবাইলে পরিচিত-অপরিচিত যুবক-যুবতীরা অনেক গল্প বা প্রেমালাপ করে থাকে। এরূপ কথা-বার্তায় গুনাহ হবে কি? - -খোকন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
আরও
আরও
.