উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। কারণ মুছাফাহা এক হাতে করার বিষয়টি একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আনাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) কারো সাক্ষাতে মুছাফাহার করার পর নিজের হাতটি আগে সরাতেন না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নিজের হাত না সরাতো (ফাৎহুল বারী ১১/৬১ পৃঃ)। অন্য হাদীছে রয়েছে, নবী করীম (ছাঃ) বলেছেন, কোন মুসলমান যদি পারস্পরিক সাক্ষাতের সময় দু’জন দু’জনের হাত মিলায় তাহ’লে তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বে তাদের পাপ ক্ষমা করা হয় (তারগীব হা/৩৮৮৩)। আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, যখন কোন মুমিন কোন মুমিনের সাথে সাক্ষাৎ করে এবং তার একটি হাতের মাধ্যমে তার সাথে মুছাফাহা করে তাহ’লে তাদের পাপ ঝরে পড়ে, যেমন গাছের পাতা ঝরে পড়ে (তারগীব হা/৩৮৮৫)। অত্র হাদীছসমূহ দ্বারা  প্রমাণিত হয় যে, মুছাফাহা এক হাতে করাই সুন্নাতসম্মত। আর ইমাম বুখারী (রহঃ) ‘মুছাফাহা’ করার অনুচ্ছেদ রচনা করার পর অনুচ্ছেদের অর্থ হিসাবে নিম্নোক্ত হাদীছটি পেশ করেছেন-ইবনে মাসঊদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে তাশাহহুদ শিক্ষা দিচ্ছিলেন তখন আমার হাতটি তাঁর দু’হাতের মাঝে ছিল। তবে মূল হাদীছ হিসাবে যেটি উল্লেখ করেছেন তা ওমর (রাঃ)-এর সাথে এক হাতে মুছাফাহা করা সংক্রান্ত (বুখারী হা/৬২৬৪)। অতঃপর তিনি ‘দুই হাত ধরা’ সংক্রান্ত একটি পৃথক অনুচ্ছেদ রচনা করেছেন। যেখানে ইবনু মাসঊদ (রাঃ)-এর উক্ত হাদীছটিকে মূল হাদীছ হিসাবে উল্লেখ করেছেন (বুখারী হা/৬২৬৫)। দু’হাতে মুছাফাহা করা যদি শরী‘আতসম্মত হ’ত তাহ’লে ইবনু মাসঊদ (রাঃ) নিজেই প্রথমে দু’হাত দ্বারা মুছাফাহা করতেন। এছাড়াও উক্ত বর্ণনায় তিন হাতের কথা রয়েছে, চার হাত নয়।






প্রশ্ন (৫/২৮৫) : ‘বিশ্বনবীর কথা’ নামক বইয়ে আছে, মুহাম্মাদ (ছাঃ) ভূমিষ্ট হওয়া মাত্রই সিজদায় পড়ে ‘ইয়া উম্মাতী’ ‘ইয়া উম্মাতী’ বলেছিলেন। একথা কি সত্য?
প্রশ্ন (৬/৬) : সফরে ৩ জনে মিলে কুরবানী করলে গোশত কি ৩ ভাগ না ৭ ভাগ করতে হবে? - -শারাফাত, ঢাকা।
প্রশ্ন (১৬/৯৬) : স্ত্রী বিদেশে অবস্থানরত তার স্বামীকে ডিভোর্স দিতে চায়, কিন্তু স্বামী তাতে ইচ্ছুক নয়। এক্ষেত্রে উক্ত স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (২৪/৬৪) : সকাল বেলার যিকরগুলো ফজরের ছালাতের পূর্বে বা ছালাতের পর হাঁটাহাঁটির সময় করা যাবে কি? অনুরূপভাবে সন্ধ্যার যিকরগুলো বাদ এশা করা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : আমাদের এখানে মাযহাবী মসজিদে জুম‘আর খুৎবায় নির্দিষ্ট কয়েকজন ছাহাবীর জন্য দো‘আ করা হয়। এটি কি সঠিক? এছাড়া এ নিয়ম কবে থেকে শুরু হয়েছে? - -আব্দুল বাসেত, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (২১/৬১) : আমি ২য় পক্ষ গ্রহীতা। আমার জমি ক্রয়ের প্রয়োজনে নগদ টাকার দরকার হওয়ায় ১ম পক্ষ দাতার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা গ্রহণ করি। এর বিপরীতে ১ম পক্ষকে উক্ত টাকার উপর লাভ-লোকসানের ভিত্তিতে মাসিক আনুমানিক ১৫০০/= হারে প্রদান করতে বাধ্য থাকি। বছর শেষে তখনকার সময় জমির হারাহারি মূল্যের উপর লভ্যাংশ বিবেচনা করে চূড়ান্ত লাভ-লোকসান হিসাব করা হবে। উক্ত লভ্যাংশ গ্রহণ করা সূদ হবে কি-না। যদি সূদ হয়, তবে কোন পদ্ধতিতে সূদ হবে না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/১৮৫) : মা হাওয়া নাকের কোন্ দিকে নাকফুল ব্যবহার করতেন? আমরা নাকের ডান দিকে নাকফুল ব্যবহার করি। কারণ রাসূল (ছাঃ) সব কাজ ডান দিক থেকে করা ভালবাসতেন। আমাদের একাজ কি শরী‘আত সম্মত হচ্ছে?
প্রশ্ন (৪/৪৪) : জনৈক ব্যক্তি প্রতি বছর গরীব লোকদের ইফতার করানোর নিয়তে তিন বিঘা জমি ওয়াকফ করেন। তিনি মারা গেছেন। এক্ষণে ইফতার করানোর পর অতিরিক্ত টাকা মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহে দান করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : আল্লাহ তা‘আলা যদি সাত আসমানের উপরে থাকেন, তাহলে আমরা সাত আসমানের নীচে পৃথিবীতে কার সামনে দাঁড়িয়ে ছালাত বা ইবাদত করি? এই বিশ্বাসে ইবাদত করলে ইবাদত হবে কি? চারতলায় রাখা কোন মূর্তিকে একতলায় দাঁড়িয়ে পূজা করাকে হিন্দুরা সঠিক মনে করে না। তাহলে কি আমরা আল্লাহর গুণাবলীকে সিজদা করি? আল্লাহ পাকের সত্তা কি আরশে সমাসীন?
প্রশ্ন (৩৯/৪৩৯) : কুরবানীর পশু ক্রয়ের কয়েকদিন পর কোন ত্রুটি প্রকাশ পেলে তা দ্বারা কুরবানী করা যাবে কি? - - আওলাদ মিয়াঁ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২২/৩৮২) : বাংলাদেশ খেলায় জিততে পারবে না অথবা তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এ ধরনের কথা কি শিরকের আওতায় পড়ে?
প্রশ্ন (১৩/১৩) : যমযম কূপ ঈসমাঈল (আঃ)-এর পায়ের আঘাতে সৃষ্টি হয়েছে না ফেরেশতা কর্তৃক খননকৃত? - -আলমগীর, পটুয়াখালী।
আরও
আরও
.