উত্তর : এটি রামাযানের ছিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে। হাদীছটি হ’ল- তাবেঈ বিদ্বান ছিলাহ বিন যুফার (রহঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, একদা আমরা সন্দেহজনক দিনে ‘আম্মার (রাঃ)-এর নিকট ছিলাম। সেখানে একটি ভুনা বকরী পেশ করা হ’লে সেখানকার কিছু লোক (ছিয়াম রাখার কারণে) খাদ্য গ্রহণ থেকে বিরত থাকে। তখন ‘আম্মার (রাঃ) বলেন, আজ (এ সন্দেহজনক দিনে) যে ছিয়াম রেখেছে, সে তো আবুল কাসেম (ছাঃ)-এর নাফরমানী করেছে’ (আবুদাঊদ হা/২৩৩৪; ইবনু মাজাহ হা/১৬৪৫; ‘আওনুল মা‘বূদ ‘সন্দেহের দিনে ছিয়াম রাখা’ অনুচ্ছেদ-এর আলোচনা)।

ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, এ হাদীছটি সন্দেহপূর্ণ দিনে রামাযানের ছিয়াম শুরু করা হারাম হওয়ার দলীল। কেননা ছাহাবী ‘আম্মার (রাঃ) এখানে নিজস্ব মত ব্যক্ত করেননি। অতএব এটা মরফূ‘ পর্যায়ভুক্ত। তিনি বলেন, ইমাম আহমাদ থেকে এটা প্রসিদ্ধ আছে যে, তিনি সন্দেহপূর্ণ দিন বলতে ঐদিনকে নির্দিষ্ট করেছেন, যেদিন মানুষ চাঁদ দেখতে ব্যর্থ হয়েছে অথবা দেখার ব্যাপারে সাক্ষ্য দিলেও বিচারক তা গ্রহণ করেননি (ফাৎহুল বারী হা/১৯০৬-এর আলোচনা, ৪/১২০-১২২)।






প্রশ্ন (১৪/৯৪) : আমার ১ স্ত্রী, ৩ কন্যা, ১মা ৫ ভাই ও ৩ বোন আছে। আমার ১৩ বিঘা জমি সম্পূর্ণ বা কিছু আমার মেয়েদের হেবা রেজিষ্ট্রি করতে পারি কী? শুদ্ধমতে কে কতটুকু পাবে?
প্রশ্ন (৩০/৩৫০) : ইক্বামতের কোন পর্যায়ে মুছল্লীরা দাঁড়াবে? আমাদের এলাকায় ‘হাইয়া আলাছ ছালাহ’ বলার পর সবাই দাঁড়িয়ে কাতার সোজা করে। এটা সঠিক কি?
প্রশ্ন (৩/৮৩) : অবৈধ উপায়ে গর্ভবতী হ’লে গর্ভচ্যুত করার বিধান কি? এতে মানব হত্যার ন্যায় গুনাহগার হ’তে হবে কি? গুনাহ হ’লে উক্ত গর্ভবতীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৮/৩২৮) : না জানার কারণে কয়েক বছরের ফিৎরা আদায় করা হয়নি। এক্ষণে তওবা করতে হ’লে করণীয় কি?
প্রশ্ন (২৪/৬৪) : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করা অথবা সেখানে অংশগ্রহণ করা জায়েয হবে কি? - -আমানুল্লাহ, ওয়ান ব্যাংক, ঢাকা।
প্রশ্ন (৬/২০৬) : কোন অমুসলিম বা মুসলিম চাকুরিজীবী বা ব্যবসায়ী যাদের উপার্জনে হালাল-হারাম উভয়ই আছে তাদের নিকট থেকে কর্যে হাসানাহ নেওয়া বা তাদের সাথে শরীকানা ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৪/৪৪) : যারা কথা বলতে পারে না তারা কিভাবে বিবাহে ঈজাব কবুল করবে?
প্রশ্ন (১৬/৩৭৬) : রাসূল (ছাঃ) ও ছাহাবীদের যুগে চেয়ার থাকা সত্ত্বেও তাঁরা কেউ চেয়ারে বসে ছালাত পড়েছেন কি? বরং অসুস্থদের জন্য মাটিতে বসে বা ইশারায় ছালাতের কথা বলা হয়েছে। সে হিসাবে বর্তমান যুগে চেয়ারে বসে ছালাত পড়া বিদ‘আত হবে কি?
প্রশ্ন (২৭/২৭) : জনৈক আলেম বলেন, ৭টি কাজ করলে মানুষ দরিদ্র হয়ে যাবে। যেমন দাঁড়িয়ে পেশাব ও পানাহার করা, দাঁত দিয়ে নখ কামড়ানো, ফুঁ দিয়ে বাতি নিভানো ইত্যাদি। এসব কি সঠিক?
প্রশ্ন (৩২/১১২) : মিরক্বাতে বর্ণিত হয়েছে যে, সমরকন্দে এক বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। পরে ইমাম বুখারীর কবরে গিয়ে বৃষ্টি প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়। ঘটনাটির সত্যতা জানতে চাই। - -আহমাদ ছফা, কিষাণগঞ্জ, ভারত।
প্রশ্ন (১২/২৯২) : আমার বিয়েতে প্রথমে আমি রাযী ছিলাম না, তবে কঠোরভাবে বিরোধিতাও করিনি। এভাবে বিয়ের দুই বছর কেটে গেলেও আমি আমার স্ত্রীকে মেনে নিতে পারছি না এবং এতে আমি প্রচন্ডভাবে মানসিক অস্বস্তিতে আছি। এমতাবস্থায় মানসিক প্রশান্তি পেতে আমার করণীয় কি?
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
আরও
আরও
.