উত্তর : মৃত্যুর আগে হোক বা পরে হোক, ফয়তা নামক প্রচলিত অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। কেননা বিশেষ কোন উপলক্ষ বা দিবসকে কেন্দ্র করে এভাবে খাওয়ালে তা বিদ‘আতে পরিণত হবে। উল্লেখ্য যে, সাধারণ ছাদাক্বা হিসাবে যেকোন লোককে খাওয়ানোতে দোষ নেই। এতে ধনী-গরীব শর্ত নয়। তবে অসহায়-গরীবদের খাওয়ালে অধিক কল্যাণ রয়েছে (উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ৭২/২; মাজমূ‘ ফাতাওয়া ২/২৯২)। যেমন জনৈকা বৃদ্ধা ছাহাবী প্রতি জুম‘আয় লোকদের খাওয়ানোর আয়োজন করতেন। সাহল বিন সা‘দ (রাঃ) বলেন, জুম‘আর দিন আসলে আমরা খুবই খুশী হ’তাম। এক বৃদ্ধা আমাদের জন্য ‘সিলক্ব’ (السِّلْقُ) (শালগম জাতীয় এক প্রকার সুস্বাদু সবজি)-এর মূল তুলে তা তাঁর হাঁড়িতে চড়িয়ে দিতেন। তারপর এতে অল্প কিছু যব ছেড়ে দিতেন। ছালাতের পর আমরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ খাবার আমাদের সম্মুখে হাযির করতেন। এ কারণেই জুম‘আর দিন আসলে আমরা খুব খুশী হ’তাম। আমরা সকালের আহার এবং বিশ্রাম গ্রহণ করতাম না জুম‘আর পর ব্যতীত (বুখারী হা/৫৪০৩)। তাছাড়া লোকদের খাওয়ানোর ব্যাপারে বহু ফযীলত বর্ণিত হয়েছে। ছাহাবীগণের সুযোগ হ’লেই তারা পরস্পরকে দাওয়াত করে খাওয়াতেন। এমনকি ছাহাবীগণ রাসূল (ছাঃ)-এর বাড়িতে প্রায় খাবার পাঠিয়ে দিতেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে অন্যকে খাদ্য খাওয়ায় (ছহীহাহ হা/৪৪)। অতএব সাধারণভাবে যেকোন দিন মানুষকে দাওয়াত করে খাওয়ানো জায়েয; কিন্তু এজন্য বিশেষ কোন উপলক্ষ নির্ধারণ করা বা দিনক্ষণকে গুরুত্বারোপ করা যাবে না।

প্রশ্নকারী : রিযওয়ান, তাহেরপুর, রাজশাহী।








প্রশ্ন (১৬/১৩৬) : মসজিদে বিবাহের ওয়ালীমার অনুষ্ঠান করা যাবে কি? - -ফীরোয মাহমূদ, পবা নতুনপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৭/৪৬৭) : কন্যার সম্মতি ব্যতীত পিতা এককভাবে বিবাহ দিতে পারবেন কি?
প্রশ্ন (৩১/৩১) : লাশ দাফনের সময় কবরের ভিতরে যে বাঁশ দেওয়া হয়, সে বাঁশ গজিয়ে বাঁশঝাড়ে পরিণত হ’লে সেই বাঁশ কাটা যাবে কি? এছাড়া কবরস্থানের গাছ কেটে বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (১১/২৫১) : আল্লাহর সৃষ্টিগত ও পরিচালনাগত কাজে কি ফেরেশতাদের ভূমিকা আছে?
প্রশ্ন (২/২৪২) : দ্বিতীয় বিবাহের জন্য প্রথমা স্ত্রীর অনুমতি নেওয়া কি আবশ্যক?
প্রশ্ন (৩৯/১৫৯) : ছোটকাল থেকে আমি মামীর কাছেই বড় হয়েছি। এক্ষণে মামীর সাথে আমার পর্দা করতে হবে কি? বিশেষত ঘরের মধ্যে আমার সামনে তাকে নেকাব পরে চলাফেরা করতে হবে কি? - -আবু সাঈদ, ভেন্নাবাড়ী, গোপালগঞ্জ।
প্রশ্ন (১৯/৪১৯) : আমার পিতা কিছুদিন পূর্বে মারা গেছেন। আমার দাদা আমার পিতার আক্বীক্বা দেননি। তিনি নিজেও নিজের আক্বীক্বা করেননি। এক্ষণে আমরা তার আক্বীক্বা দিতে পারব কি? - -আশরাফুল ইসলাম, লালমাটিয়া, ঢাকা।
প্রশ্ন (২৯/১০৯) : নিয়ামুল কুরআন ও মকছূদুল মুমিনীন বই দু’টিতে কি নির্ভরযোগ্য? এগুলি পড়ে আমল করা যাবে কি? - -ইউসুফ, কামারপাড়া, মাগুরা।
প্রশ্ন (৩৫/১৯৫) : আমার স্ত্রীর জরায়ু সংক্রান্ত সমস্যা অনেক বেশী। ৩য় সিজার হওয়ার পর আবারও সিজার করতে হ’লে জীবনের ঝুকি আছে বলে চিকিৎসক ৩য় সিজারের সময় জরায়ু কেটে ফেলতে চান। ফলে সে আর কখনো মা হ’তে পারবে না। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/৫৮) : পিতার মৃত্যুর পর স্ত্রী এবং মেয়েরা পিতার মূল বসতভিটার অংশ পাবে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : ওছমানী শাসক আরতুগ্রুল গাযীর চরিত্র অবলম্বনে যে টিভি সিরিয়াল বানানো হয়েছে, বিশ্বব্যাপী তা আলোড়ন সৃষ্টি করেছে। এর ঐতিহাসিক সত্যতা কতটুকু? এটা দেখা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : সরকার বর্তমানে মালয়েশিয়া যাওয়া নিষিদ্ধ করেছে। এমতাবস্থায় চোরাইপথে সেখানে গিয়ে অর্থ উপার্জন করা শরী‘আতসম্মত হবে কি?
আরও
আরও
.