উত্তর : মন্দ কোন কিছু দেখলে বা শুনলে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন’ পাঠ করবে (বাক্বারাহ ২/১৫৬) । আর ভালো কোন সংবাদ আসলে ‘আলহামদুলিল্লাহ’ বলবে (মুসলিম হা/২৯৯৯; মিশকাত হা/৫২৯৭)। তাছাড়াও নিম্নের দো‘আটি পাঠ করা যায়। ‘আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি ‘আজিলিহী ওয়া আ-জিলিহী মা ‘আলিমতু মিনহু ওয়ামা লাম আ‘লাম। ওয়া আউযু বিকা মিনাশ শার্রি কুল্লিহী ‘আ-জিলিহী ওয়া আ-জিলিহী মা আ‘লিমতু মিনহু ওয়ামা লাম আ‘লাম। অর্থাৎ ‘হে আল্লাহ! দুনিয়া ও আখেরাতের আমার জানা-অজানা আগে-পরের যত কল্যাণ ও নে‘মত আছে তা সবই আমি চাই। দুনিয়া ও আখিরাতের আমার জানা-অজানা আগে-পরের সকল অকল্যাণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই’ (আল-আদাবুল মুফরাদ হা/৬৩৯; আহমাদ হা/২৫৬৩; ছহীহাহ হা/১৫৪২)।






প্রশ্ন (৩০/৩০) : জনৈকা নারী তার স্বামীর সাথে সংসার করতে অনীহা পোষণ করে। তার ‘খোলা’ তালাক চাওয়ার প্রেক্ষিতে স্বামী সামাজিকভাবে তিন তালাক প্রদান করে। কিন্তু স্ত্রী গর্ভবতী ছিল, যা কেউ জানত না। এক্ষণে উক্ত তালাক কি কার্যকর হয়েছে?
প্রশ্ন (৩৯/২৭৯) : কোন ব্যক্তির যদি অসুস্থতার কারণে হাত বা পা কেটে ফেলা হয় এবং এরপর যদি তিনি মারা যান, তবে হাশরের মাঠে তিনি বিকলাঙ্গ অবস্থাতেই উত্থিত হবেন কি?
প্রশ্ন (৩৫/৩১৫) : ছিয়াম অবস্থায় তরকারীর স্বাদ চেখে দেখলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি? - -ফাতেমা, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১/১২১) : আহলে কুরআন কারা? এদের উৎপত্তি কখন থেকে? এরা কাফেরদের অন্তর্ভুক্ত কি? - -হাসান, তানোর, রাজশাহী।
প্রশ্ন (২৪/২২৪) : মোহর হিসাবে আমার স্বামী আমাকে একটি গহনা প্রদান করেন। কয়েক বছর পর আমার শাশুড়ী উক্ত গহনা দাবী করে বলেন, আমি আমার ছেলের স্ত্রীকে সাময়িকভাবে প্রদান করেছিলাম। এক্ষণে তাঁকে কি উক্ত গহনা ফিরিয়ে দিতে হবে?
প্রশ্ন (১/৪১) : এশার পর দাওয়াতী কাজ, পড়াশুনা ইত্যাদি শেষ করতে আমার রাত ২-টা বেজে যায়। ফলে সকাল ৭-৮ টার আগে ঘুম ভাঙ্গে না। আমি শুনেছি সকালে যখনই ঘুম ভাঙবে তখন ফজরের ছালাত আদায় করলেই যথেষ্ট হবে। আমি সেটাই করি। এক্ষণে এটা নিয়মিত করা জায়েয হবে কি? - -তাইফুল ইসলাম, বদরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (১/১৬১) : আমি গহনার দোকানের হেড ম্যানেজার। আমাদের ব্যবসার পলিসিতে কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিতে হয়। যেমন পুরাতন গহনা ঘষে-মেজে নতুন বলে বিক্রি করা, পুরাতন স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে নানা টাল-বাহানা, গোঁজামিল ও প্রকৃত মূল্য গোপন করা ইত্যাদি। মালিকের নির্দেশনায় এসব কাজ আমাকে করতে হয়। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১১/৯১) : পাঠা ছাগল দ্বারা কুরবানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : পূর্ববর্তী উম্মতদের উপরও কি রামাযানের ছিয়াম ফরয ছিল? - -সাখাওয়াত হোসাইন, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৯/১৭৯) : কোন হালাল প্রাণী সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূতে পায়ের গোড়ালী শুষ্ক থাকলে ওযূ হবে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : আমার আশপাশের সমাজ শিরক-বিদ‘আতে পূর্ণ। কিভাবে কাজ করলে আমি এসব মুকাবিলা করতে সক্ষম হব? - -মুহাম্মদ সাইফুদ্দীনরাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
আরও
আরও
.