উত্তর : এ বিষয়ে কোন দলীল পাওয়া যায় না। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, মৃত ব্যক্তিকে নিজ অবস্থায় (গোঁফ ও নখসহ) রেখে দেওয়াই আমার নিকট পসন্দনীয় (নববী, আল-মাজমূ‘ ৫/১৬৯-৭০)। ইমাম মালেক (রহঃ) বলেন, ‘এগুলি কাটা আমার নিকট অপসন্দনীয়। বরং আমি মনে করি, যারা এটা করে তারা বিদ‘আত করে’ (আল-মুদাবেবনাহ ১/২৫৬)। হানাফী বিদ্বান ইবনুল হুমাম বলেন, মৃতের চুল ও নখ কাটবে না (ফাৎহুল ক্বাদীর ২/১১০)। যদিও শায়খ বিন বাযসহ একদল বিদ্বান কেবল লম্বা নখ ও গোঁফ কাটাকে মুস্তাহাব বলেছেন (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১১৪)। তবে মৃতের পেট হালকা চাপ দিয়ে মল ও নোংরা বের করে দেওয়া যায়। যাতে পরবর্তীতে তা বের হয়ে দুর্গন্ধ না ছড়ায় (ইবনু কুদামাহ, আল-মুগনী ২/৩৪০)।

প্রশ্নকারী : হাসানুয্যামান, শার্শা, যশোর।







বিষয়সমূহ: কবর
প্রশ্ন (২০/৩০০) : ভার্চুয়াল রিয়েলিটি (VR)ব্যবহার করে কাবা শরীফ বা জান্নাত-জাহান্নামের কাল্পনিক দৃশ্য অনুভব করার চেষ্টার শারঈ বিধান কী?
প্রশ্ন (১৩/৩৭৩) : আমার তিন বছর বয়সে পিতা দ্বিতীয় বিবাহ করে আমার মাকে তালাক দেন। তারপর মা আমাকে এ পর্যন্ত নানা বাড়ি রেখে বড় করে সুপ্রতিষ্ঠিত করেছেন। এক্ষেত্রে পিতা কখনো কোন ভূমিকা পালন করেননি। এমনকি আমি যেন তার সম্পদের অংশ না পাই সেজন্য দ্বিতীয় স্ত্রীর কোন ছেলে না থাকায় সকল সম্পদ মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন আমার বৃদ্ধ পিতা চান আমি তার দেখাশোনা এবং সার্বিক সহযোগিতা করি। কিন্তু মা চান আমি যেন তা না করি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৯/৪০৯) : যাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য কি? বর্তমানে মোটা অংকের অর্থ সরকার আরোপিত ট্যাক্সের পিছনে ব্যয় হয়। যা যাকাতের চেয়ে অনেক বেশী হয়ে যায়। এক্ষণে ট্যাক্স দিলে যাকাতের ফরযিয়াত আদায় হবে কি? - -আবিদ আঞ্জুমমুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (৩৩/৪৩৩) : কাজের ক্ষেত্রে প্রয়োজনে সাময়িকভাবে টাখনুর নীচে কাপড় নামানো যাবে কি?
প্রশ্ন (১০/৫০) : পানি পানের আদব সম্পর্কে জানতে চাই। - -কামাল হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৬/১৪৬) : আমি একজন রিক্সাচালক। দিনের বেলায় যে জায়গার ভাড়া ২০ টাকা, রাতের বেলায় সে একই জায়গায় অনেক চালক ৪০ টাকা নিয়ে থাকি। এভাবে নানা অজুহাতে ভাড়া কমবেশী করা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/৩২৮) : জামা‘আতে ছালাত আদায়কালে রুকূ থেকে দাঁড়ানোর সময় মুক্তাদী সামি‘আল্লাহু লিমান হামিদাহ বলবে কি?
প্রশ্ন (১৩/১৩৩) : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘নিশ্চয়ই রাতে ছালাত আদায় করা কষ্টকর কাজ। অতএব যখন তোমাদের কেউ বিতর পড়বে তখন যেন দু’রাক‘আত ছালাত আদায় করে নেয়। যদি রাতে উঠতে পারে, তাহ’লে তাহাজ্জুদ পড়বে। নইলে এই দু’রাক‘আত তার রাতের ছালাত হিসাবে গণ্য হবে’ (দারেমী, মিশকাত হা/১২৮৬)। উক্ত হাদীছের উপর নিয়মিত আমল করা যাবে কি?
প্রশ্ন (৪/৩৬৪) : বিপদাপদ থেকে মুক্তির জন্য মাইকে কুরআন তেলাওয়াত করা বা আযান দেয়া যাবে কি?
প্রশ্ন (৮/৪৮) : জনৈক ছাহাবী শরীরে তীরবিদ্ধ হলেও কুরআন পাঠ বন্ধ করলেন না এবং জনৈক ছাহাবীর পায়ে বর্শা ঢুকে গেলে তিনি ছালাতে দাঁড়ালেন, অতঃপর বর্শা টেনে বের করা হল। কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। ঘটনা দু’টির সত্যতা আছে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : কেউ নিজে অশ্লীল ছবি বা মুভি দেখেছে এবং অন্যকে দেখিয়েছে। এক্ষণে সে দেখা থেকে তওবা করেছে। কিন্তু যাকে দেখিয়েছে সে এসব দেখায় আসক্ত হয়ে পড়েছে। এক্ষণে নিজে তওবা করা সত্ত্বেও অপরজনকে একাজে লিপ্ত করার অপরাধে সে নিয়মিত পাপী হ’তে থাকবে কি?
প্রশ্ন (৩১/৩৫২) : যোহর ও আছর ছালাতের শেষ দুই রাক‘আতে মুক্তাদীগণ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবে কি? দলীল ভিত্তিক জওয়াবদানে বাধিত করবেন।
আরও
আরও
.