উত্তর : বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখা মুস্তাহাব। আবু হুরায়রা (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলল, আমি আনছারদের এক মেয়েকে বিবাহ করতে চাই। তিনি বললেন, তুমি তাকে প্রথমে দেখে নাও। কারণ আনছার মহিলাদের চোখে দোষ থাকে (মুসলিম হা/১৪২৪, মিশকাত হা/৩০৯৮ ‘বিবাহ’ অধ্যায়)। রাসূল (ছাঃ) বলেন, তোমরা বিবাহের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন কর (ইবনু মাজাহ হা/১৯৬৮)। তিনি আরো বলেন, যখন তোমাদের কেউ কোন পাত্রীকে প্রস্তাব দিবে সম্ভব হ’লে সে যেন পাত্রীকে দেখে। যা বিবাহের জন্য সহায়ক হবে (আবুদাউদ হা/২০৮২; মিশকাত হা/৩১০৬; ছহীহাহ হা/৯৯)। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল (ছাঃ) বলেন, পাত্রী দর্শনে পরস্পরে মহববত সৃষ্টি হয়’ (ইবনু মাজাহ হা/১৮৬৫; মিশকাত হা/৩১০৭; ছহীহাহ হা/৯৬)। সুতরাং বিবাহের উদ্দেশ্যে ছবি দেখা জায়েয। তবে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন- ছবি শালীন হ’তে হবে, ছবি অন্য কোন গায়ের মাহরাম ব্যক্তির কাছে হস্তান্তর করা যাবে না এবং প্রস্তাবদাতা ছবি নিজের কাছে স্থায়ীভাবে রাখবে না।

প্রশ্নকারী : ইসমাঈল, পরাণপুর, নিয়ামতপুর, নওগাঁ।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৭/৯৭) : সূদ কি? এটি কেন ইসলামে গ্রহণযোগ্য নয়? যদিও আপাত দৃষ্টিতে কল্যাণকর।
প্রশ্ন (৫/৫): মসজিদের ডান পাশে আল্লাহ এবং বাম পাশে মুহাম্মাদ কেন লিখা যাবে না? দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/৪৩০) : রামাযান মাসে কবরের আযাব স্থগিত থাকে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : অমুসলিমদের কাছে দো‘আ চাওয়ার বিধান কি? ভুলবশত চেয়ে ফেললে গুনাহ হবে কি?
প্রশ্ন (২৬/২২৬) : কৃপণ পিতার সম্পদ থেকে তাকে না জানিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ যেমন পড়াশুনা, পোষাক ইত্যাদি চাহিদা পূরণের জন্য কিছু নেওয়া যাবে কি? - -মতীউর রহমান কুওয়াতুল ইসলাম মাদ্রাসা, কুষ্টিয়া।
প্রশ্ন (১৫/৫৫) : জন্মগতভাবে হিজড়াদের ব্যাপারে শরী‘আতের বিধান কি? তারা শরী‘আত অনুযায়ী সকল বিধি-বিধান মেনে চললে কি তারা জান্নাতে যেতে পারবে? - -মনছূর আলীরাজগড়, দঃ চবিবশ পরাগণা, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৩/৩৩৩) : মহামারীর কারণে কা‘বা শরীফে ছালাত-তাওয়াফ বন্ধ রয়েছে এবং আসন্ন হজ্জ পালন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এভাবে সকল ইবাদত বন্ধ করা কি জায়েয? ইতিপূর্বে কখনো হজ্জ বন্ধ হয়েছে কি?
প্রশ্ন (২১/৩৪১) : আমি কখনো দাড়ি শেভ করিনি। বর্তমানে সেনাবাহিনীতে চাকুরী নিতে চাচ্ছি। কিন্তু তাদের নিয়ম হ’ ল এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতিদিন দাড়ি শেভ করতে হবে। তারপর থেকে দাড়ি রাখা যাবে। এক্ষণে আমার এই চাকুরী নেওয়া জায়েয হবে কি? এর জন্য আমাকে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : ঝড়-তুফান বা বৃষ্টির সময় তাকবীর দেওয়ার বিধান কী? - -আব্দুল আলীম, ভূগরইল, রাজশাহী।
প্রশ্ন (১০/৪১০) : গরু-মহিষ, ছাগল-ভেড়া ইত্যাদি পশুর চামড়া রান্না করে খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/২৯) : যুবক অবস্থায় চুল বা দাড়ি পেকে গেলে সেই পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : সঞ্চিত অর্থের যাকাত দেওয়ার সময় সনাতন, ২১, ২২ বা ২৪ ক্যারেটের মধ্যে কোন সোনার মূল্যমান ধরতে হবে কি? - -আলতাফ হোসেন, সিংড়া, নাটোর।
আরও
আরও
.