উত্তর : এরূপ করাতে শরী‘আতে কোন বাধা নেই। ডাকের মাধ্যমে দরাদরি করে দ্রব্য-সামগ্রী ক্রয়-বিক্রয় করা শরী‘আত সম্মত। হযরত জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছে এসেছে, ‘জনৈক অভাবগ্রস্ত ব্যক্তি তার মুদাববার গোলামকে মুক্ত করলে রাসূল (ছাঃ) উক্ত গোলামটিকে নিয়ে ডাক দিলেন যে, আমার নিকট হ’তে কে এই গোলামটিকে ক্রয় করবে? অতঃপর নু‘আইম বিন আব্দুল্লাহ আটশত দিরহাম দিয়ে গোলামটিকে ক্রয় করলেন। তারপর উক্ত গোলাম বিক্রয়ের টাকা আল্লাহর রাসূল (ছাঃ) ঐ ব্যক্তিকে দিয়ে দিলেন (বুখারী হা/২১৪১; মুসলিম হা/৯৯৭)। এক্ষেত্রে ক্রেতারই ছওয়াব বেশী হবে। যেহেতু ক্রেতা অতিরিক্ত মূল্য দ্বারা সহযোগিতা করেছে।






প্রশ্ন (২৮/১৪৮) : যেকোন কাজ বাম দিক থেকে শুরু করলে বরকত থাকে না-কথাটির কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩০/৩০) : কেউ ১ ওয়াক্ত ছালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলে সে কাফের হিসাবে গণ্য হবে বলে জানি। কিন্তু কেউ এরূপ কাজ করে আবার ফিরে আসলে তার জন্য কি তওবা, কালেমা পাঠ ও গোসল করা আবশ্যক হবে?
প্রশ্ন (১৭/৩৩৭) : বিভিন্ন বিদ‘আতী দিবস উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেগুলিতে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩০/২৩০) : চেয়ারে বসে ছালাত আদায়ের ব্যাপারে শরী‘আতের নির্দেশনা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৩/১৯৩) : হাঁস, মুরগী, কবুতর, পাখী যবহ করার পর রক্ত বের না হতেই নাড়ীভুঁড়িসহ গরম পানিতে ফেলে দিলে তার গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : ঈমানের কম-বেশী হওয়ার ব্যাপারে বিশুদ্ধ আক্বীদা কি? এ ব্যাপারে বাতিল আক্বীদা পোষণ করলে গুনাহ হবে কি? - -মি‘রাজুল হক, মতলব, চাঁদপুর।
প্রশ্ন (১৫/৯৫) : অসুখের জন্য দো‘আ চাইতে গেলে জনৈক আলেম সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা নাস, ফালাক্ব, বাক্বারা, আলে-ইমরান, হাশর, মুমিনূন, জীন প্রভৃতি সূরার কিছু কিছু আয়াত পড়ে বুকে ফুঁ দেন। এটি কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৫/১৩৫): টেস্টটিউবের মাধ্যমে সন্তান প্রজননের হুকুম কি?
প্রশ্ন (৬/২৪৬) : তাসবীহ গণনা করার সময় আংগুলের ডান না বাম দিক থেকে শুরু করতে হবে? আংগুলের রেখা হিসাব করে গণনা করা যরূরী কি?
প্রশ্ন (৪০/৩২০) : রাসূল (ছাঃ)-এর স্ত্রী-কন্যাগণকে দেশীয় অনেক আলেম মা যুক্ত করে যেমন মা আয়েশা, মা ফাতেমা ইত্যাদি নামে আখ্যায়িত করে থাকেন। এভাবে বলা যাবে কি? - -আবু তাহেরসাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (৩৮/২৩৮) : সূরা বাক্বারাহ ১৪৮ আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -নূরুল ইসলাম, নীলফামারী।
প্রশ্ন (৩০/৩১০) : আমি ১ লাখ ২০ হাযার টাকা জামানত দিয়ে ২৪ শতাংশ জমি বন্ধক নিয়েছি এবং চাষাবাদ করে খাচ্ছি। উক্ত জমি থেকে প্রতি বছর জমির ভাড়া বাবদ মালিক ১ হাযার টাকা করে কেটে নেন। এখন জমি চাষাবাদ করে খাওয়া আমার জন্য জায়েয হচ্ছে কি?
আরও
আরও
.