উত্তর : রামাযানে শয়তানদের শৃংখলাবদ্ধ করা হয় মর্মে একাধিক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। এটি গায়েবী বিষয়। যেভাবে হাদীছে এসেছে সেভাবেই মুসলমানদের বিশ্বাস করতে হবে। তবে বিদ্বানগণ এর ব্যাখ্যায় বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, শয়তানরা মুসলমানদেরকে অন্য মাসে যেভাবে ফিৎনায় ফেলতে পারে সেভাবে রামাযানে পারে না। কারণ তারা ছিয়াম পালন, কুরআন তেলাওয়াত ও যিকিরে ব্যস্ত থাকে, যা অবৈধ কামনা-বাসনাকে দমন করে (ফাৎহুল বারী ৪/১১৪)। তারা এই মাসে ব্যাপকহারে মানুষকে পথভ্রষ্ট করতে পারে না বলেই তাদেরকে শৃংখলাবদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে। আবার কোন কোন বিদ্বান বলেছেন, যাতে শয়তান লোকদের ওয়াস্ওয়াসা দিতে ও মন্দ কর্মসমূহ তাদের নিকট সৌন্দর্যমন্ডিত করে দিতে না পারে, সেজন্য তাদেরকে অপারগ করে দেওয়া হয়। অবশ্য কোন কোন বর্ণনায় বলা হয়েছে যে, কেবল শয়তানদের মধ্যে অগ্রগামীদের শৃংখলবদ্ধ করা হয় সবাইকে নয় (ফাৎহুল বারী ৪/১১৪)। তবে আমাদের বিশ্বাস করতে হবে যে, আল্লাহ শয়তানকে বেঁধে রাখেন। কিন্তু কোন পদ্ধতিতে রাখা হয় আল্লাহই ভালো জানেন (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২০/৭৫)।

প্রশ্নকারী : রাফিয়া তাসনীম, নিয়ামতপুর, নওগাঁ।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৪০/২৮০) : কোন ডায়াগনস্টিক সেন্টারে রেফার করার জন্য ডাক্তারকে যদি কমিশন দেওয়া হয়, তবে তা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (৩/৪০৩) : স্ত্রীর উপস্থিতিতে তার আপন ভাগ্নীকে বিয়ে করা যাবে কি?
প্রশ্ন (৮/৮) : আমাদের ১৫ বছরের সংসার। সন্তান হয় না। ব্যয়বহুল চিকিৎসার পর ডাক্তার আমার স্ত্রীকে টিউবের মাধ্যমে অন্য পুরুষের সিমেন পুশ করেছে। আমার স্ত্রী এখন সন্তান সম্ভবা। প্রশ্ন হ’ল এই চিকিৎসা কি শরী‘আত সম্মত হয়েছে? উক্ত সন্তান কি জারজ হিসাবে সম্পত্তি হ’তে বঞ্চিত হবে? এই সন্তান কি আমাকে পিতা ডাকতে পারবে? এই সন্তানের বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
প্রশ্ন (২১/১৮১) : বাসার আশেপাশে বিদ‘আতী মসজিদ হওয়ায় বাড়িতে নির্দিষ্ট মুছাল্লায় একাকী বা দুই একজন নিয়ে নিয়মিতভাবে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১১/২৫১) : পুরুষেরা কি নারীদের মত অস্থায়ী পদ্ধতি অবলম্বন করে সন্তান গ্রহণ থেকে বিরত থাকতে পারে, যদি স্ত্রীর জন্য ব্যবস্থা গ্রহণ কঠিন হয়? - -সুরমা আখতার, ভূগরইল, রাজশাহী।
প্রশ্ন (২৮/৩৮৮) : আমার দুই মেয়ে, দুই ছেলে। বড় মেয়ে প্রতিবন্ধী। বাকি তিন ছেলে-মেয়ের লেখা পড়াতে অনেক টাকা খরচ হচ্ছে। আমি আমার প্রতিবন্ধী মেয়েকে আমার সম্পত্তি থেকে অতিরিক্ত কিছু সম্পদ আগাম দিতে পারব কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : ‘ছুরাইয়া তারকা উদিত হ’লে মহামারী দূরীভূত হয়’-এ বক্তব্যের সত্যতা কতটুকু?
প্রশ্ন (১৭/৪১৭) : আমি একজন দ্বীনদার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু বর্তমানে অধিকাংশ মেয়ের পর্দা দেখে দ্বীনদারী বুঝা যায় না। এক্ষেত্রে একজন দ্বীনদার স্ত্রী পাওয়ার জন্য আমি কি কি আমল করব এবং পাত্রীর বাহ্যিক কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করব?
প্রশ্ন (২/১৬২) : জেনে-শুনে সুদ-ঘুষ গ্রহীতা, মদ বিক্রেতা ইত্যাদি হারাম উপার্জন কারী ব্যক্তিদের অর্থ মসজিদ নির্মাণের জন্য গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৮/২৮৮) : আল্লাহকে প্রভু, প্রতিপালক, সৃষ্টিকর্তা ইত্যাদি নামে অভিহিত করা যাবে কি? - -নযরুল ইসলাম, পাইকগাছা, খুলনা।
প্রশ্ন (৩৪/১১৪) : ঘুমানোর আগে ২১ বার বিসমিল্লাহ পড়ে ঘুমালে আল্লাহ ফেরেশতাদের বলেন, ঐ ব্যক্তির প্রতিটি নিঃশ্বাসে নেকী লেখা হৌক। সত্যতা জানতে চাই। - -আহমাদ আলী, মীরগড়, পঞ্চগড়।
প্রশ্ন (১৮/৯৮) : কোন দলীলের ভিত্তিতে ফজর, মাগরিব ও এশার ছালাতে সরবে এবং যোহর ও আছর ছালাতে নীরবে তেলাওয়াত করা হয়? দলীলভিত্তিক জবাব চাই।
আরও
আরও
.