উত্তর : যে কোন মুসলিম নর-নারী পরস্পরের মধ্যে বিয়ে-শাদী করতে পারে। এক্ষণে (১) কোন মাযহাবী ব্যক্তি যদি ছহীহ হাদীছ পাওয়ার পরেও তা মানতে অস্বীকার করে ও নিজ মাযহাবী ভুলের উপর দৃঢ় থাকে (২) ওই ব্যক্তি যদি শিরক ও বিদ‘আতে অভ্যস্ত হয় এবং তা ছাড়তে রাযী না হয়। যেমন মাযহাবপূজা, পীরপুজা, গোরপুজা, মীলাদ, ক্বিয়াম, কুলখানি, চেহলাম, কদমবুসি ও অন্যান্য কুসংস্কার (৩) যদি ঐ ব্যক্তি চরমপন্থী খারেজী কিংবা শৈথিল্যবাদী মুর্জিয়া আক্বীদার অনুসারী হয় এবং এগুলি থেকে তওবা করতে অস্বীকার করে, তবে তার সাথে বিয়ে-শাদী থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলেন, তোমরা মুশরিক মেয়েকে বিয়ে করো না, যতক্ষণ না সে ঈমান আনে। নিশ্চয়ই একটি ঈমানদার মেয়ে একটি মুশরিক মেয়ের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মোহিত করে। আর তোমরা কোন মুশরিক পুরুষকে বিয়ে করো না, যতক্ষণ না সে ঈমান আনে। নিশ্চয়ই একজন মুমিন পুরুষ মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মোহিত করে। ওরা জাহান্নামের দিকে আহবান করে। আর আল্লাহ স্বীয় ইচ্ছায় জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন। তিনি লোকদের জন্য স্বীয় আয়াত সমূহ বিবৃত করেন। যাতে তারা উপদেশ গ্রহণ করে (বাক্বারাহ ২/২২১)। 






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৭/৪৪৭) : জনৈকা বিধবা মহিলা একটি মেয়ে সন্তান সহ জনৈক বিপত্নীক পুরুষকে বিবাহ করে, যার আগে থেকে একটি ছেলে সন্তান আছে। এক্ষণে উক্ত মেয়ে ও ছেলের মাঝে বিবাহ বৈধ হবে কি? - -আব্দুল খালেক, কেরাণীগঞ্জ, ঢাকা।
প্রশ্ন (৩০/২৭০) : মূসা (আঃ)-এর লাঠি কি তার নিজস্ব ব্যবহৃত লাঠি ছিল? না আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল?
প্রশ্ন (২৩/৪২৩) : প্রবাসী স্বামী বছরের পর বছর আমাকে ছেড়ে প্রবাসে রয়েছেন। শারীরিক ও মানসিক দিক থেকে আমি দারুণভাবে বিপর্যস্ত। আমার অধিকার নষ্টের কারণে স্বামী কি গোনাহগার হবেন? এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৭/৯৭) : ‘আমার প্রতি দরূদ পাঠের সংখ্যা যার যত বেশী হবে জান্নাতে তার তত বেশী স্ত্রী হবে’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মুহাম্মদ রফীকুল ইসলামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৭/৪৪৭) : হজ্জব্রত পালনের আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ এ কথা বলে যে, হজ্জ তো পরে করলেও হবে। এই ধারণায় হজ্জ আদায় না করে শুধু ওমরাহ পালন করলে সে গোনাহগার হবে কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : একটি হাদীছে এসেছে, যে নারীর প্রথম সন্তান কন্যা হয়, তিনি অধিক বরকতময়। এ হাদীছটি কতটুকু ছহীহ? হাদীছটির সঠিক ব্যাখ্যা কি?
প্রশ্ন (২৭/২৭) : ইমামের সূরা ফাতিহা পাঠের শেষের দিকে ছালাতে যোগদান করলে প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে, না ইমামের সাথে আমীন বলতে হবে?
প্রশ্ন (১০/৯০) : চলাচলের ক্ষেত্রে বা মসজিদে অন্যের পায়ে বা দেহের কোন স্থানে পা লেগে গেলে করণীয় কি?
প্রশ্ন (২৭/৪৬৭) : কন্যার সম্মতি ব্যতীত পিতা এককভাবে বিবাহ দিতে পারবেন কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : ছালাতরত অবস্থায় মোবাইলে রিং বেজে উঠলে তা সাথে সাথে বন্ধ করা যাবে কি? - -রাশিদুল ইসলাম, কুমিল্লা।
প্রশ্ন (৫/২০৫) : শিশুরা বিভিন্ন বিপদাপদে পতিত হ’লে যেমন উঁচু স্থান থেকে পড়ে গেলে ফেরেশতারা তাদের রক্ষা করে- এ কথার কোন সত্যতা আছে কি? - -আমীনুল ইসলাম, কামরাঙ্গীর চর, ঢাকা।
প্রশ্ন (১৫/৪৫৫) : সকাল-সন্ধ্যা পঠিতব্য মাসনূন দো‘আসমূহ কি ছালাতের স্থানেই বসে পাঠ করতে হবে, না যেকোন সময় পাঠ করা যাবে?
আরও
আরও
.