উত্তর : স্ত্রী তার মৃত স্বামী থেকে প্রাপ্ত মীরাছের সম্পদ বিক্রয় করতে পারবে। তবে সেটি বণ্টননামা চূড়ান্ত হওয়ার পর কার্যকর হবে। অতএব বণ্টননামা প্রস্ত্ততের পূর্বে কোন সম্পত্তি বিক্রয় করে থাকলে তা অবৈধ হিসাবে গণ্য হবে। আর সরকারী আইনেও সেটি অবৈধ। অতএব এক্ষেত্রে সন্তান চাইলে সালিশের মাধ্যমে তার প্রাপ্য সম্পদের দখল বুঝে নিতে পারবে অথবা আদালতে মামলার মাধ্যমে তা ফেরত নিতে পারবে। উল্লেখ্য যে, পিতৃহারা সন্তানেরা ইয়াতীম। এদের সম্পদ মা অন্যায়ভাবে বিক্রয় করে থাকলে সেটি মহাপাপ হিসাবে গণ্য হবে। আল্লাহ বলেন, তোমরা ইয়াতীমদের মাল-সম্পদের নিকটবর্তী হয়ো না উত্তম পন্থা ব্যতীত, যতদিন না ঐ ইয়াতীম তার উপযুক্ত বয়সে উপনীত হয় (আন‘আম ৬/১৫২; শীরাযী, আল-মুহাযযাব ২/১২৭; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৯/৩০৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, জয়পুরহাট






বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (৩৫/২৭৫) : আমার মা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত দুই বছর ধরে সম্পূর্ণ শয্যাশায়ী ও বাকশক্তিহীন। সুস্থ অবস্থায় তাঁর ইবাদত-বন্দেগীতে কিছু ঘাটতি ছিল। কিন্তু বর্তমানে তাঁর তওবা বা ইবাদত করার মত শারীরিক ও মানসিক সামর্থ্য নেই। এমতাবস্থায় মায়ের ইবাদতের এই ঘাটতি পূরণ এবং কাফফারার জন্য সন্তান হিসাবে আমি কি আমল করতে পারি?
প্রশ্ন (৩৩/৩৫৪) : তিনটি জিনিস সর্বদা সাথে রাখা সুন্নাত। চিরুনী, আতর ও মিসওয়াক। উক্ত কথার দলীল জানতে চাই।
প্রশ্ন (২৩/৩৪৩) : আমার নানী মৃত্যুর আগে বদলী হজ্জের অছিয়ত করে গিয়েছিলেন। এ বছর ওয়ারিছদের সিদ্ধান্তে আমি সেই হজ্জ সম্পন্ন করি। হজ্জের খরচ বাবদ নানীর রেখে যাওয়া সম্পত্তি থেকে আমাকে যে টাকা দেওয়া হয়েছিল, সফর শেষে দেশে ফেরার পর দেখা যাচ্ছে প্রায় আট হাযার টাকা অতিরিক্ত রয়ে গেছে। এ টাকাগুলো কি ওয়ারিছদের না জানিয়ে আমি নিজের কাছে রাখতে পারব? নাকি তাদের ফেরত দেওয়া যরূরী? অনুগ্রহ করে জানাবেন।
প্রশ্ন (২১/৩০১) : আত্মীয়-স্বজন বেশী হওয়ায় মেয়ে সন্তানের আক্বীক্বা হিসাবে দু’টি ছাগল দিতে চাই অথবা বাজার থেকে কিছু গোশত কিনে আক্বীক্বার গোশতের সাথে একত্রিত করে খাওয়াতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/১৩৩) : পিতা মৃত্যুর পূর্বে ১০ শতক জমি কবরস্থান করার জন্য বলে গেছেন। সেখানে মাত্র একটি কবর আছে। বাকি জায়গা খালি পড়ে আছে। সেখানে চাষাবাদ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : রাতে কুরবানীর পশু যবহ করা যাবে কি?
প্রশ্ন (২৯/২২৯) : বালিশ, তোষক ও ম্যাট্রেসে আমার শিশু ভাইয়ের পেশাব লেগে যায়। কিন্তু আমার পিতা-মাতা মনে করেন, শুকিয়ে গেলে এটা পবিত্র হয়ে যায়। কখনো বালিশ পেশাবে ভিজে গেলে তারা তা ধুয়ে না দিয়ে শুকিয়ে নিয়ে বলেন পবিত্র হয়ে গেছে। এরূপ ধারণা সঠিক কি?
প্রশ্ন (২৭/৩০৭) : মিসওয়াকের নির্ধারিত কোন আকৃতি আছে কি? খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করা কি সুন্নাত?
প্রশ্ন (২৩/২৩) : মসজিদে হারামে রামাযানের ২০ তারিখের পর রাত ৯-টা থেকে ১১-টা পর্যন্ত ২০ রাক‘আত ছালাতুল লাইল আদায় করা হয়। অতঃপর রাত ১-টা হ’তে ৩-টা পর্যন্ত ১১ রাক‘আত ক্বিয়ামুল লাইল জাম‘আতের সাথে আদায় করা হয়। উক্ত ছালাতের বিশুদ্ধ প্রমাণ জানিয়ে বাধিত করবেন। এছাড়া তারাবীহ ও তাহাজ্জুদ এবং ক্বিয়ামুল লাইল ও ছালাতুল লাইল কি পৃথক পৃথক ছালাত?
প্রশ্ন (৩৬/৩৯৬) : অন্যের জমি অবৈধভাবে দখল করলে তার কোন ইবাদত কবুল হয় না- কথাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (১৯/২৫৯) : কৃত্রিম দাঁতের পাটি ওযূ এবং ফরয গোসলের সময় খুলে রাখতে হবে কি? - মঈনুদ্দীন গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (১৭/৫৭) : মসজিদের জমি কবরস্থানের জমির সাথে বদল করা যাবে কি? যেমন রাস্তার পার্শ্বে কবরস্থান আর মাঠে মসজিদের জমি আছে। এক্ষণে কবরস্থানের কিছু জমির সাথে মসজিদের জমি বদল করে কবরস্থানের জমিতে মসজিদ করা যাবে কি?
আরও
আরও
.