উত্তর : রাসূল (ছাঃ) ছাহাবীগণকে সঠিক ইসলামী তা‘লীম দিয়ে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করতেন। পক্ষান্তরে প্রচলিত তাবলীগে স্বপ্নে পাওয়া মিথ্যা কল্প-কাহিনী দিয়ে লোকদের প্রেরণ করা হয়। রাসূল (ছাঃ) ও তাঁর ছাহাবীগণের দাওয়াতে তিন দিন বা চল্লিশ দিনকে ফরয করে নেয়ার কোন বানোয়াট পদ্ধতি ছিল না। ছাহাবীগণের দাওয়াতে কোন বানাওয়াট হাদীছ আর শির্ক-বিদ‘আত মিশ্রিত মিথ্যা কাহিনী ছিল না। উক্ত দলটির কার্যক্রম রাসূল (ছাঃ) নির্দেশিত সেই দলের সাথেই সামঞ্জস্যপূর্ণ, যাদের থেকে দূরে থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। রাসূল (ছাঃ) বলেন, শেষ যামানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে, যারা এমনসব হাদীছ শুনাবে, যা কখনোই তোমরা বা তোমাদের বাপ-দাদারা শুনেননি। তোমরা তাদের থেকে দূরে থাকো। যেন তারা তোমাদের পথভ্রষ্ট করতে না পারে ও ফিৎনায় ফেলতে না পারে’ (মুসলিম হা/৭; মিশকাত হা/১৫৪)। অতএব আল্লাহভীরু ও বিজ্ঞ দাঈদের কর্তব্য হ’ল কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক জীবন গঠনের প্রতি জনগণকে দাওয়াত দেয়া। দ্বিতীয়তঃ যাবতীয় কুসংস্কার ও ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানুষকে সাবধান করা।






প্রশ্ন (১১/২১১) : মুছল্ল­ীর সামনে কোন ময়লা থাকলে, সিজদায় গিয়ে তা ফুঁ দিয়ে বা হাত দিয়ে সরানো যাবে কি?
প্রশ্ন (১৭/৪১৭) : একাকী ছালাত আদায়ের ক্ষেত্রে আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩১/২৩১) : সূরা তীন পড়া শেষে ‘বালা ওয়া ‘আলা আনা যালিকা মিনাশ শাহিদীন’ পড়তে হবে কি? - -দাবীরুল ইসলাম, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৩৫/২৭৫) : দুধ মায়ের সম্পদের ভাগ কি দুধ সন্তান পাবে?
প্রশ্ন (১৭/২৯৭) : সকালে নিয়মিতভাবে সূরা ইয়াসীন পাঠ করার কোনফযীলত আছে কি?
প্রশ্ন (৪/২৮৪) : যারা গান-বাজনা, ঢোল-তবলাকে ইবাদতের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে, তাদের পরিণাম কী হবে?
প্রশ্ন (৩৮/৪৩৮) : আমি একটি প্রতিষ্ঠানে চাকরী করি। অফিসের বিভিন্ন মেশিন ঠিক করার দরপত্র আসে বিভিন্ন কোম্পানী থেকে। আমি এই দরদাম সম্পর্কিত তথ্য একজন ছোট ব্যবসায়ীকে জানিয়ে দিই, যাতে সে সবার থেকে কম দামে দর দেয় এবং কাজ পায়। কাজ পাওয়ার পর সে খুশি হয়ে আমাকে কিছু টাকা উপহার দেয়। আমি অফিসের স্বার্থে ও কম দামে কাজ করাচ্ছি। জানাতে চাই, তার থেকে এভাবে টাকা নেওয়া আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : যদি ইমাম ও মুওয়াযযিন নিয়মিত সুন্নাত ও নফল ছালাত আদায় না করে, তাহ’লে তার পিছনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : কোন নারী কি রামাযান মাসে অধিক ইবাদত পালনের জন্য স্বামী থেকে আলাদা থাকতে পারবে?
প্রশ্ন (৭/৭) : কুরআনে বর্ণিত ‘উসওয়াতুন হাসানাহ’ বলতে কি বুঝায়? - -আবু সাঈদ খান, ঢাকা।
প্রশ্ন (১৯/১৭৯) : ছালাত শেষে রুকূ-সিজদা কমবেশী হয়েছে কি-না বা তাশাহহুদ পাঠ করা হয়েছে কি-না এরূপ সন্দেহ হ’লে করণীয় কি?
প্রশ্ন (৮/১৬৮) : মুসলিম মাইয়েতের লাশ নিয়ে একাধিক স্থানে জানাযা করা যাবে কি-না?
আরও
আরও
.