উত্তর : এগুলি সব ভুয়া কথা। শরী‘আতে শুভ-অশুভ লক্ষণ বলে কোনকিছুর ভিত্তি নেই। কোনকিছুতে কল্যাণ দান করা বা না করার মালিক আল্লাহ। উক্ত বাড়ি বা ভূমির কল্যাণ বা অকল্যাণের ব্যাপারে আল্লাহ সর্বাধিক জ্ঞান রাখেন। কারণ গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে (আন‘আম ৬/৫৯)। তবে দুষ্ট জিনের আশংকা করলে অধিকহারে সূরা বাক্বারাহ তেলাওয়াত করবে। বিশেষ করে শেষ দুই আয়াত। সাথে সাথে আয়াতুল কুরসী, সূরা নাস, ফালাক্ব ও ইখলাছ অধিকহারে পাঠ করবে। বিশেষতঃ সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে। অথবা সূরা ফালাক্ব ও নাস পড়ে দু’হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব সারা দেহে বুলাবে (বুঃ মুঃ মিশকাত হা/১৫৩২)। বাড়ির সকল বিপদাপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ১৯/৫৫; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৮/৮৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৪/২৬৭)।

প্রশ্নকারী : আব্দুল মালেক, শেরপুর।






প্রশ্ন (৪/২৪৪) : কোন কিছু উদ্বোধন করার ইসলামী বিধান কী? মাটিতে কোপ দেওয়া বা হাতুড়ি মেরে কোন প্রতিষ্ঠানের কাজ উদ্বোধন করা জায়েয কি?
প্রশ্ন (১৯/২৯৯) : অনেককে ফজরের ছালাতের পর ‘হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূম’ ও ‘হুওয়ার রাহমানুর রাহীম’ ১০০ বার করে পাঠ করতে দেখা যায়। এ সম্পর্কে শরী‘আতের দলীল জানতে চাই।
প্রশ্ন (২/৩৪২) : নাবালেগ ও পাগলের সম্পদ নিছাব পরিমাণ হ’লে যাকাত দিতে হবে কি? - -লতীফুল ইসলাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১৮/৪১৮) : রাসূল (ছাঃ) প্রথম কাতারে ছালাত আদায়কারীদের জন্য তিনবার ও ২য় কাতারে আদায়কারীদের জন্য ১ বার ক্ষমা প্রার্থনা করতেন। বর্তমানে কি এটা ইমাম ছাহেবদের জন্য প্রযোজ্য হবে? তারা এটা কখন করবেন? সশব্দে না নীরবে করবেন? - ওবায়দুল্লাহ , কুমারখালী, কুষ্টিয়া।
প্রশ্ন (১০/৫০) : কোন মানুষের নাম রববানী রাখা যাবে কি? এছাড়া কাউকে নাম হিসাবে রাববী বলে ডাকা যাবে কি? - -ফযলে রাববী, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী।
প্রশ্ন (২৩/২৬৩) : কোন ব্যক্তি কিছু দান করতে চেয়ে দান না করেই মারা গেলে তা পূরণ করা ওয়ারিছদের উপর আবশ্যক কি?
প্রশ্ন (১৯/৩৭৯) : আমাদের এলাকায় মসজিদে দেখা যায় যে, ইক্বামত শুরু হওয়ার পর মুছল্লীরা না দাঁড়িয়ে ‘ক্বাদ ক্বা মাতিছ ছালাহ’ বলার পর দাঁড়ায়। এরূপ আমলের সত্যতা আছে কি? - মুহাম্মাদ ওছমান, নোয়াখালী।
প্রশ্ন (৬/৪৬) : হজ্জব্রত পালন শেষে মহিলাদের ৪০ দিন গৃহাভ্যন্তরে অবস্থান করতে হবে এরূপ কোন বিধান আছে কি? - -রিয়াযুল হক, শান্তিবাগ, ঢাকা।
প্রশ্ন (২১/৪২১) : মসজিদ সম্প্রসারণের সময় কারণবশতঃ যাকাত, ফিতরা ও ওশরের টাকা আদায়কৃত মূল অর্থের সাথে মিশে গেছে, যার পরিমাণ কারো জানা নেই। এক্ষণে এরূপ মসজিদে ছালাত আদায় জায়েয হবে কি?
প্রশ্ন (১৪/৩৩৪) :ওয়াক্তের মধ্যে প্রবেশের পর ছালাত আদায়ের পূর্বেই যদি ঋতু শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পবিত্র হওয়ার পর উক্ত ছালাতের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্নঃ (২১/১০১) : নবী করীম (ছাঃ)-এর জন্মদিনের স্মরণে কোন প্রাণী যবেহ করলে তার গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/২২৬) : মৃত ব্যক্তিকে দাফনের পর তার মাথার নিকটে সূরা ফাতিহা বা সূরা বাক্বারার প্রথম ও শেষ আয়াত পাঠ করার ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -মাযহারুল ইসলাম, দিনাজপুর।
আরও
আরও
.