উত্তর : এরূপ দো‘আ করার কোন সুযোগ নেই। কারণ এর মাধ্যমে জান্নাতে পরপুরুষের স্ত্রীর সঙ্গ কামনা করা হবে, যা গুনাহের শামিল। বরং নেককার স্বামী তার নিজ স্ত্রীর সঙ্গ লাভের জন্য দো‘আ করতে পারে। কারণ সতী-সাধ্বী নারী তার নেককার স্বামীর সাথে জান্নাতে থাকবে। মায়মূন বিন মেহরান বলেন, মু‘আবিয়া (রাঃ) উম্মুদ্দারদাকে বিবাহের প্রস্তাব দিলে তিনি বলেন, আমি আবুদ্দারদাকে বলতে শুনেছি, রাসূল (ছাঃ) বলেছেন, নারী তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে অবস্থান করবে। আর আমি আবুদ্দারদার বিপরীতে আপনাকে বেছে নিব না (ত্বাবারাণী, ছহীহাহ হা/১২৮১)। হুযায়ফা (রাঃ) স্বীয় স্ত্রীকে বলেন, ‘তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও, তাহ’লে আমার মৃত্যুর পরে কাউকে বিবাহ করো না। কেননা নারীরা পৃথিবীর সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে অবস্থান করবে। আর এজন্য আল্লাহ তা‘আলা স্বীয় রাসূলের মৃত্যুর পর তাঁর স্ত্রীদের জন্য অন্যত্র বিবাহ হারাম করে দিয়েছেন। কারণ তারা রাসূল (ছাঃ)-এর জান্নাতেরই স্ত্রী (ত্বাবারাণী আওসাত্ব হা/৩১৩০; ছহীহাহ হা/১২৮১-এর আলোচনা দ্রষ্টব্য)।






প্রশ্ন (১৯/৪১৯) : রংপুর হারাগাছে বিড়ি-তামাকের ব্যাপক ব্যবসা থাকায় স্থানীয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ায মাহফিল ঐসব ব্যবসায়ীদের প্রদত্ত অর্থে পরিচালিত হয়ে থাকে। এক্ষণে এসব দানে দাতার কোন নেকী হবে কি? গ্রহীতা তা গ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (১/৪৪১) : হানাফী বিদ্বান আব্দুল হাই লাক্ষ্ণোভী একত্রে তিন তালাক সম্পর্কে যে ফৎওয়াটি দিয়েছেন তা বিস্তারিত জানতে চাই। - -আব্দুর রঊফ, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রশ্ন (২১/১৪১) : ছালাতের সিজদায় কুরআনে বর্ণিত দো‘আ সমূহ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৭/৪০৭) : সূরা মায়েদার ১৫ আয়াতে বলা হয়েছে, আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। উক্ত নূর দ্বারা মুহাম্মাদ (ছাঃ) যে নূরের তৈরি সে কথা বুঝানো হয়েছে। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৯/১৯) : ছালাতের মধ্যে কোন রাক‘আত কম-বেশী হওয়া বা অন্য কোন ভুল করার পর সহো সিজদা দিতে ভুলে গেলে পরবর্তীতে তা কিভাবে আদায় করতে হবে? - .
প্রশ্ন (২৭/১৪৭) : আল্লাহ তা‘আলা প্রত্যেক হিজরী শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। যিনি দ্বীনের সংস্কার করবেন (আবুদাঊদ)। হাদীছটি কি ছহীহ? বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ কে?
প্রশ্ন (৭/৭) : মানবদেহের পশম কাটায় শরী‘আতে কোন বাধা আছে কি? যেমন হাত, বুক বা পিঠের পশম বেশী বড় হওয়ায় সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এরূপ করা যাবে কি? - -মুহাম্মাদ রুবেল, বি-বাড়িয়া।
প্রশ্ন (৩৪/১৫৪) : খারেজী আক্বীদার অনুসারীদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই। - -শফীকুর রহমানবাহাদুরপুর, পাংশা, রাজবাড়ী।
প্রশ্ন (৩৬/৪৩৬) : শ্বশুর-শ্বাশুড়ীর প্রতি জামাইয়ের কর্তব্য কী কী? - -এম.এম. নূরুদ্দীন, সিংড়া, নাটোর।
প্রশ্ন (১২/৩৭২) : কাউকে দাফন করার পর সেখানে লোকেরা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? - -আমীর হামযা, মদনচক জামে মসজিদ, নওগাঁ।
প্রশ্ন (২৩/৩০৩) : স্থির চিত্র ও ভিডিও চিত্রের ব্যাপারে শরী‘আতের হুকুম কি? বিভিন্ন ইসলামী অনুষ্ঠানেও ভিডিও প্রদর্শন করা হচ্ছে। রাসূল (ছাঃ) কোন ধরনের ছবি নিষেধ করেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিলো? বিভিন্ন প্রয়োজনে কোন ছবি ধারণ করলে পাপ হবে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : শরীরের কোন অঙ্গহানি হলে কৃত্রিম অঙ্গ সংযোজন বা পোকা লাগা দাঁত তুলে কৃত্রিম দাঁত সংযোজনে শরী‘আতে কোন বাধা আছে কি?
আরও
আরও
.