উত্তর : সৌন্দর্যবর্ধন বা বরকত হাছিলের উদ্দেশ্যে টাঙিয়ে রাখা বিদ‘আত। কেননা এর পক্ষে শরী‘আতে কোন দলীল নেই। বিপদাপদ বা জিনদের অনিষ্টকারিতা হ’তে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ঘর বন্ধ করার জন্য টাঙানো শিরক। কেননা ইষ্টানিষ্টের মালিক কেবলমাত্র আল্লাহ। এছাড়া আরবী হরফে কুরআনের আয়াত লিখে টাঙানো, দেওয়ালে লেখা, আংটিতে বা কড়ি প্লেট ইত্যাদিতে লেখা, গাড়ীর মাথায় আরবীতে আল্লাহ, মুহাম্মাদ, বিসমিল্লাহ ইত্যাদি লেখা সবই প্রদর্শনীমূলক কাজের অন্তর্ভুক্ত। এসবই ভক্তির নামে সৃষ্ট বিদ‘আত মাত্র। রাসূল (ছাঃ) ও ছাহাবীগণের যামানায় এসবের কোন অস্তিত্ব ছিল না। অতএব এ সকল বিদ‘আত অবশ্যই পরিত্যাজ্য (মুসলিম হা/১৭১৮)। তবে এগুলির অনুবাদ মাতৃভাষায় লিখে টাঙানো যায় উপদেশ লাভের জন্য। কেননা আল্লাহ বলেন, তুমি উপদেশ দাও। কারণ উপদেশ মুমিনের উপকার করে (যারিয়াত ৫৫)।






প্রশ্ন (৮/২৮৮) : কিছু কিছু কাজ আছে, যা করলে নাকি আল্লাহর আরশ কেঁপে ওঠে। এটি কিভাবে সম্ভব এবং কতটুকু যুক্তিযুক্ত? - -টিপু সুলতান, সফীপুর, গাযীপুর।
প্রশ্ন (৩৮/২৭৮) : মাওলানা আকরম খাঁ ও সৈয়দ আহমাদ রাসূলুল্লাহ (ছাঃ)-এর সীনা চাক বা বক্ষবিদারণ বিষয়টিকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (২০/৪২০) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ তিন সময়ে জানাযার ছালাত আদায় ও লাশ দাফন করা যাবে কি? - -মুজাহিদুল ইসলামরেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/৬৬) : জনৈক আলেম বলেন, বিদায়কালে মুছাফাহা করতে হবে না, কেবল সালাম দিতে হবে। কারণ মুছাফাহা করার হাদীছ যঈফ। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই। - -রবীউল ইসলামনবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৪/২০৪) : মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কি?
প্রশ্ন (১৪/১৩৪) : হিন্দুদের সালাম দেয়া যাবে কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/১৩৯) : প্রতিবেশীর হক কি মুসলিম ও অমুসলিম উভয় প্রতিবেশীর জন্য সমান?
প্রশ্ন (১/২৮১) : একদল নারী সার্বিক নিরাপত্তা থাকা অবস্থায় মাহরাম ছাড়া ফরয হজ্জে যেতে পারবে কী?
প্রশ্ন (২৬/১০৬) : একজন কৃষক হিসাবে কাজের সময় স্ত্রী ছেলে-মেয়ে সবাই মিলে রাখাল-কিষাণের সহযোগিতা করা হয়। এটা কি পর্দার খেলাফ হবে? এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (৩৫/১৫৫) : একজন অভিনেতা যদি কোন অশ্লীল কাজের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করেন এবং তারপর মারা যান। কিন্তু সেই অশ্লীল কাজগুলো (যেমন গান, নাটক, সিনেমা ইত্যাদি) মানুষের মাঝে বিদ্যমান থাকে এবং মানুষ সেগুলো দেখতে থাকে, তাহ’লে কবরেও কি সেই পাপের বোঝা অব্যাহত থাকবে?
প্রশ্ন (১০/৫০) : শ্যামুয়েল নামে কোন নবী কি দুনিয়াতে আগমন করেছিলেন? যদি এসে থাকেন, তবে তাঁর সংক্ষিপ্ত কাহিনী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৪/৬৪) : মসজিদের উপর ইয়াতীমখানা ও মাদরাসার জন্য ২য় তলা করা যাবে কি এবং সেখানে যাকাতের টাকা লাগানো যাবে কি-না জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.