উত্তর : পিতা সুস্থ অবস্থায় তার কন্যা সন্তানদের বা ছেলে সন্তানদের প্রয়োজন মাফিক সম্পত্তি হেবা করতে পারবেন। তবে অছিয়ত করতে পারবেন না। কারণ ওয়ারিছদের জন্য কোন অছিয়ত নেই (বুখারী হা/২৭৪৭; মিশকাত হা/৩০৭৪)। পিতা অন্যান্য ওয়ারিছদের বঞ্চিত না করার নিয়ত রেখে প্রয়োজন মত সম্পত্তি ছেলে বা মেয়েদের ইনছাফের ভিত্তিতে হেবা করতে পারবেন। কারণ একজন সুস্থ ব্যক্তি তার সম্পদ খরচ করা বা দান করার ব্যাপারে স্বাধীন। আবুবকর (রাঃ) তাবূক যুদ্ধের পূর্বে তাঁর যাবতীয় সম্পত্তি দান করেছিলেন (আবুদাউদ হা/১৬৭৮; মিশকাত হা/৬০২১, সনদ হাসান)। ইবনু কুদামাহ বলেন, হাদীছ প্রমাণ করে যে, সন্তানদের মাঝে সমতা করা ওয়াজিব। অন্যান্য ওয়ারিছেরা এর স্থলাভিষিক্ত নয় (মুগনী ৬/৫৪)। তবে একাধিক ছেলে বা মেয়েদের মাঝে হেবা করলে সমতা বিধান করা আবশ্যক। অনুরূপভাবে একাধিক স্ত্রীর মাঝে হেবা করলে সমতা রাখা আবশ্যক (মুসলিম হা/১৬২৩; মিশকাত হা/৩০১৯)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, কাকনহাট, রাজশাহী।








বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (২৭/৬৭) : ‘যে ব্যক্তি নিজেকে চিনেছে, সে তার প্রভুকে চিনতে সক্ষম হয়েছে’ হাদীছটি কি ছহীহ? - -মাহবূব হাসান, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/২৭৫) : দুধ মায়ের সম্পদের ভাগ কি দুধ সন্তান পাবে?
প্রশ্ন (২/২) : মাসিক আত-তাহরীক পত্রিকার প্রচ্ছদে সুন্দর সুন্দর মসজিদের ছবি দেওয়া হয়। অথচ আমরা জানি যে, মসজিদ সৌন্দর্য মন্ডিত করা ক্বিয়ামতের আলামত। তাহ’লে কি আত-তাহরীক মসজিদ সুন্দর করতে উৎসাহিত করছে? - -রেযওয়ান, তাহেরপুর, রাজশাহী।
প্রশ্ন (৩০/২৩০) : তিন বা চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম তাশাহহুদ ভুলবশত বাদ পড়ে গেলে করণীয় কি? সাহু সিজদা দিলে যথেষ্ট হবে, না পুনরায় এক রাক‘আত ছালাত আদায় করতে হবে?
প্রশ্ন (৩৯/৩৯৯) : ঈদুল আযহায় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানী করাই কি সুন্নাতসম্মত?
প্রশ্ন (৩৪/৩৫৪) : মোবাইলে বা কম্পিউটারে দেখে কুরআন পাঠ করা যাবে কি? করা গেলেও পূর্ণ নেকী লাভ করা যাবে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : অমুসলিমদের কাছে দো‘আ চাওয়ার বিধান কি? ভুলবশত চেয়ে ফেললে গুনাহ হবে কি?
প্রশ্ন (৪০) : বর্তমানে জাতীয় নেতাদের কবরে যেয়ে আড়ম্বরের সাথে রাজনীতিবিদ, সমাজকর্মী বা পরিবারের সদস্যদের হাত তুলে ফাতেহা পাঠের যে প্রচলন দেখা যায়, কুরআন ও হাদীছে এর কোন দলীল আছে কি?
প্রশ্ন (৪/২৮৪) : মহিলারা পরপুরুষের সামনে সশব্দে কুরআন তেলাওয়াত করতে পারবে কি?
প্রশ্ন (১৭/২৯৭) : একবার বিসমিল্লাহ পড়ে অনেকগুলি পশু একাধারে যবেহ করা যাবে কি? - শাহরিয়ার আলম সরকারী আযীযুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (২১/৩৮১) : বিবাহের পর বিয়ের রাতেই মিলনের পূর্বে স্বামী স্ত্রীকে তালাক দিতে চাইলে পৃথক পৃথক তিন তালাক দিতে হবে, না এক তালাক দিলেই যথেষ্ট হবে। এরূপ ক্ষেত্রে স্ত্রী ইদ্দত পালন করবে কি? এক্ষণে তালাকের পর উক্ত স্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৬/৩০৬) : গান গাওয়া, লেখা, সুর করা, বাদ্যযন্ত্র বাজানো প্রভৃতিকে পেশা হিসাবে গ্রহণ করা যাবে কি? এর সমর্থক হওয়া যাবে কি?
আরও
আরও
.