উত্তর : কোন মুসলিমকে কাফের বলে অভিহিত করা কবীরা গোনাহ। কারণ রাসূল (ছাঃ) বলেন, যাকে কাফের বলা হবে সে সত্যিকারে কাফের না হ’লে যে কাফের বলল তার দিকেই সেটা ফিরে আসবে (তিরমিযী হা/২৬৩৭; বুখারী হা/৬১০৩)। তিনি বলেন, কোন ব্যক্তি কর্তৃক তার (মুসলিম) ভাইকে কাফের বলাটা তাকে হত্যা করার মত অপরাধ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৪১০)। বর্তমানে একশ্রেণীর ব্যক্তি ও গোষ্ঠীকে অন্য মুসলিমকে কাফের আখ্যাদানে খুব উৎসাহী দেখা যায়। এটি ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আতে’র নীতিবিরোধী এবং ভ্রান্ত ফের্কা খারেজীদের চরমপন্থী আক্বীদার অনুরূপ। সুতরাং কাউকে ‘তাকফীর’ করার ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা অবলম্বন করা আবশ্যক।   






প্রশ্ন (২২/৩৪২) :আমি কুরবানী করার নিয়ত করেছি। এক্ষণে যিলহজ্জ মাসের চাঁদ দেখার পরে মাথার চুল বা দাড়ি আঁচড়ানো যাবে কি? কারণ এতে কিছু চুল পড়ে যায়।
প্রশ্ন (১৯/৩৭৯) : ফেসবুক-ইউটিউব তথা ইন্টারনেট জগতে কাজ করতে গেলে প্রায়শঃই মন্দ ছবি চোখে পড়ে। এভাবে বার বার অনিচ্ছা সত্ত্বেও চোখ পড়ে গেলে গুনাহগার হতে হবে কি?
প্রশ্ন (৩৫/৩১৫) : ঈমানের ছয়টি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপনকারী মুসলিম কবরপূজা সহ বিভিন্ন প্রকার শিরকী কার্যকলাপে লিপ্ত হওয়া ব্যক্তি তওবা না করে মৃত্যুবরণ করলে অমুসলিমদের মত চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে কি?
প্রশ্ন (৩২/১৫২) : ভুল চিকিৎসার কারণে অল্প বয়সে কেউ মারা গেলে তাকে অপমৃত্যু বা অকাল মৃত্যু বলে অভিহিত করা যাবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : রামাযান মাসে ছিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে তার কাফফারা কি? রামাযানের বাইরে ছিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলেও কি কাফফারা ওয়াজিব? মিসকীনকে খাদ্য দানের পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/৬৮) : আমার পিতা আমাদের বাড়ির সামনের অংশ জনৈক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে চান। আমার আশংকা যে তারা ধর্মীয় আচার পালন করলে আমাদের ও প্রতিবেশীদের কষ্টের কারণ হবে। এক্ষণে বিধর্মীর কাছে বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (৯/২০৯) : নিজ ঘরে স্ত্রীকে নিয়ে জামা‘আতে ছালাত আদায় করার সময় ভুল হ’লে স্ত্রী সশব্দে ‘সুবহানাল্লাহ’ বলতে পারবে কি? উল্লেখ্য যে, তার কণ্ঠ শোনার মতো আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই।
প্রশ্ন (২৮/২৬৮) : আমাদের গ্রামে অনেকেই শুক্রবারে ছিয়াম রাখেন। এ ব্যাপারে শরী‘আতের নির্দেশনা কি?
প্রশ্ন (৩১/৭১) : কিছু কিছু মসজিদে যুবকদের মসজিদমুখী করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন একটানা ৪০ দিন জামা‘আতে ছালাত আদায় করলে পুরস্কারের ব্যবস্থা। এরূপ করা জায়েয হবে কি? - -শামীম, পাইকগাছা, খুলনা।
প্রশ্ন (২৯/১০৯) : বিবাহের খুৎবা বর নিজেই পড়তে পারবে কি? এছাড়া উকীল পিতার কোন স্থান শরী‘আতে আছে কি? - -ইনসান আলী, দিনাজপুর।
প্রশ্ন (৩৪/১১৪) : বিবাহের কয়েক মাস পর স্বামীর সাথে বিরোধ সৃষ্টি হ’লে আমি পিতার বাসায় চলে আসি। গর্ভবতী হওয়ায় ডিভোর্স হয়নি। পরে অনেক বার যেতে চেয়েছি সন্তানের কথা ভেবে। সে নেয়নি। দু’বছর পর স্বামীর ইচ্ছায় আবার ওনার বাড়িতে এসেছি। এক্ষেত্রে আমাদের বিবাহ বহাল আছে কি? চলে আসার কারণে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (১৩/২১৩) : কুরআন তেলাওয়াত শুনে কুরআন খতম দিলে কুরআন খতমের ছওয়াব পাওয়া যাবে কি?
আরও
আরও
.