উত্তর : মায়ের চাচাতো বোন মাহরাম নয়। সেজন্য তাকে বিবাহ করায় শরী‘আতে কোন বাধা নেই। আল্লাহ তা‘আলা যে সকল নারীকে মাহরাম হিসাবে বর্ণনা করেছেন তাদের মধ্যে মায়ের চাচাতো বোন নেই (নিসা ৪/২৩)। এর পরই আল্লাহ বলেন, এদের ব্যতীত তোমাদের জন্য সকল নারী হালাল করা হয়েছে এই শর্তে যে, তোমরা তাদেরকে মালের বিনিময়ে কামনা করবে বিবাহের উদ্দেশ্যে, ব্যভিচারের উদ্দেশ্যে নয় (নিসা ৪/২৪)। শায়খ উছায়মীন (রহঃ) বলেন, পিতা-মাতার চাচাতো বোনেরা ব্যক্তির চাচাতো বোনের ন্যায়। সুতরাং আপন চাচাতো বা মামাতো বোনকে বিবাহে যেমন কোন বাধা নেই, তেমনি পিতা-মাতার চাচাতো বা মামাতো বোনকেও বিবাহে কোন দোষ নেই (মুহাম্মাদ বিন আব্দুল আযীয, ফাতাওয়া ইসলামিয়া ৩/১৩১; আমীন বিন ইয়াহ্ইয়া, আল-ফাতাওয়াল জামে‘আহ লিল মারা’তিল মুসলিমাহ ২/৫৯৬)।

প্রশ্নকারী : নেয়ামাতুল্লাহ, শালবাগান, রাজশাহী।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩২/৪৭২) : সন্তানের সকল সৎকর্মের ছওয়াব পিতা-মাতা পাবেন কি? - -তৈয়েবুর রহমান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৮/৩৬৮) : ছিয়াম অবস্থায় অসুখের কারণে ডুস ব্যবহার করা যাবে কি? এছাড়া চোখ, কান ও নাকের ঔষধ ব্যবহার করা যাবে কি? - -আব্দুল গফূর, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (২১/৩৮১) : শবেবরাত সহ বিভিন্ন বিদ‘আতী অনুষ্ঠান উপলক্ষে প্রতিবেশীর প্রদত্ত খাবার খাওয়া যাবে কি? খাওয়া না গেলে কি করতে হবে? - -তাহের আলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩৬/৪৭৬) : ঢাকা বিমানবন্দর হ’তে বা হাজী ক্যাম্প থেকে ইহরাম বাঁধা যাবে কি? - -আলতাফ হোসাইন, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (১৪/৩৭৪) : বিতর ছালাত পড়ার সময় তাকবীর দিয়ে হাত উঠানোর পর পুনরায় হাত বেঁধে দো‘আ কুনুত পড়ার ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (২/৪০২) : অনেকে ছোট বাচ্চাদেরকে সূর্য ও চাঁদকে দেখিয়ে সূর্য মামা ও চাঁদ মামা বলে পরিচয় করান। এগুলো করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : আমার স্ত্রী পালিত সন্তান। তাকে ও আমাকে এখনো পর্যন্ত আসল পিতা-মাতা সম্পর্কে জানানো হয়নি। এনিয়ে শ্বশুর-শ্বাশুড়ীর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হওয়ার মত অবস্থা হয়েছে। আমার মধ্যে কখনোই কিছু চাওয়া-পাওয়ার ছিল না। এমতাবস্থায় আমাদের করণীয় কি?
প্রশ্ন (১৪/১৪) : রোগমুক্তির জন্য যবহ করা বা ছাদাক্বা করা জায়েয হবে কি? আমার পিতা স্ট্রোক করলে মা একটা ছাগল যবহ করে ছাদাক্বা করতে বলেন। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (২১/২২১) : পিতা দ্বিতীয় বিবাহ করে ১৫ বছর পূর্বে আমাদের ছেড়ে চলে যান। এর মধ্যে আমাদের কখনো খোঁজ নেননি বা কোন প্রকার খরচও বহন করেননি। বর্তমানে তার সন্ধান পাওয়া গেছে। এক্ষণে আমরা কি তাকে গ্রহণ করব, না বাড়ী থেকে বের করে দিব? - -নাম প্রকাশে অনিচ্ছুক, মাটিয়ানী, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৫/৩৬৫) : আল্লাহর আকার আছে কি? আল্লাহর আকার থাকলে তা তাঁর ‘অসীম’ গুণ সসীম হয় না কি?
প্রশ্ন (১/২৪১) আমাদের মসজিদে অনেক মুছল্লী ফজরের ছালাতে এসে নিয়মিতভাবে তাহিয়াতুল ওযূ, তাহিয়াতুল মসজিদ এবং ফজরের সুন্নাতসহ মোট ৬ রাক‘আত আদায় করেন। এতে কোন দোষ আছে কি?
প্রশ্ন (২৭/১০৭) : মোবাইল অপারেটরের পক্ষ থেকে মোবাইল ব্যালান্স লোন হিসাবে দেওয়া হয়। এটা পরিশোধ না করে যদি কেউ মৃত্যুবরণ করেন তাহ’লে তিনি অপরাধী হবেন কি?
আরও
আরও
.