উত্তর : যদি সাধারণভাবে নিয়মমাফিক (এনিমি/ভেস্টেড প্রোপার্টি এ্যাক্ট মোতাবেক) মুসলমানদের নামে রেকর্ড করা হয়ে থাকে তাহ’লে যাদের নামে রেকর্ড হয়েছে তারা ভোগ করবে। তবে যদি কোন হিন্দুর প্রতি অন্যায় করে নিজেদের নামে রেকর্ড করা হয়ে থাকে তাহ’লে অবশ্যই সেটি যুলুম হয়েছে। সেজন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। আর যদি হিন্দুদের আত্মীয়-স্বজন খুঁজে পাওয়া যায় তাহ’লে তাদের নিকট উক্ত সম্পদ ফিরিয়ে দিবে। কারণ মুসলিম-অমুসলিম নির্বিশেষে যে কারো সম্পদ যুলুম করে ভোগ করা হারাম (বাক্বারা ২/২৭৯; ইমাম শাফেঈ, কিতাবুল উম্ম ৪/২৮৪; ফাৎহুল বারী ৫/৩৪১)।

প্রশ্নকারী : হাবীব, মোল্লাহাট, বাগেরহাট।







বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (৩০/৩০) : ‘ইমামের ক্বিরাআত মুক্তাদীর জন্য যথেষ্ট’। শায়েখ আলবানী হাদীছটি হাসান বললেও অনেক আহলেহাদীছ বিদ্বান হাদীছটিকে যঈফ সাব্যস্ত করেছেন। এক্ষণে কোন তাহকীকটি সঠিক হিসাবে গ্রহণ করতে হবে?
প্রশ্ন (১০/২১০) : জনৈক আলেম বলেন, ব্যক্তি মারা গেলে হানাফী মাযহাব অনুযায়ী এক বার ব্যতীত জানাযা পড়া জায়েয নয়। উক্ত বক্তব্যের শুদ্ধতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/১১) : কঠিন পরিশ্রমের কারণে বহু শ্রমিক পুরো রামাযান মাস ছিয়াম রাখতে পারে না। এরূপ অবস্থায় পরবর্তীতে ছিয়ামের ক্বাযা আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৯/২৯): ক্যারিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতার কারণে তরুণ-তরুণীদের মধ্যে বিলম্বে বিয়ে করার প্রবণতা বাড়ছে। এর সামাজিক এবং ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (২৮/৩৪৮) : ঈদের চাঁদ দেখার পর এবং ঈদের দিন সকালে ছালাতের পূর্ব পর্যন্ত মসজিদের মাইকে উচ্চস্বরে তাকবীর পাঠ করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : কোন মহিলা দেশ থেকে ওমরার জন্য ইহরাম বাঁধার পর মক্কায় পৌঁছার পূর্বে ঋতুবতী হ’লে সে কি ইহরাম ভঙ্গ করবে? এমতাবস্থায় সে কি তানঈম বা আয়েশা মসজিদ থেকে ওমরার জন্য পুনরায় ইহরাম বাঁধবে? - -ক্বাযী হারূণ, আরামবাগ, ঢাকা।
প্রশ্ন (৩/২০৩) : মুশরিক বা হিন্দুদের দেওয়া হাদিয়া গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩/৪০৩) : স্ত্রীর উপার্জন হারাম মিশ্রিত। কিন্তু তা স্বামীর সংসারে ব্যয় করেন না। সম্পূর্ণ আয় স্ত্রীর পিতা-মাতার সংসারে ব্যয় হয়। এক্ষেত্রে স্বামী কোনভাবে দায়ী হবেন কি?
প্রশ্ন (৭/১৬৭) : আমাদের মসজিদে লেখা আছে জুম‘আর দিন আছর ছালাতের পর ‘আল্লাহুম্মা ছাল্লিআলা মুহাম্মাদীন নাবিয়িল উম্মী ওয়ালা আলীহী ওয়া ছাল্লাম তাসলীমা’- এ দরুদটি ৮০ বার পাঠ করলে মহান আল্লাহ ৮০ বছরের গুনাহ মাফ করে দেন এবং তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের নেকী লেখা হবে। এর সত্যতা জানতে চাই। - .
প্রশ্ন (২৫/৩৮৫) : সামি‘আল্লাহু লিমান হামিদাহ কি কেবল ইমামই বলবে না মুক্তাদীও বলবে?
প্রশ্ন (২৩/২৬৩) : আমার ছেলে হয়েছে। কিন্তু ৭ দিনে আক্বীক্বা করা সম্ভব হচ্ছে না। এক্ষণে আমি পরবর্তীতে সুবিধাজনক সময়ে আক্বীক্বা দিতে পারব কি?
প্রশ্ন (৮/২৮৮) : মসজিদের ভিতরে বিশেষ করে ছালাতরত অবস্থায় আঙ্গুল ফুটানো যাবে কি?
আরও
আরও
.