উত্তর : বাড়িতে সুন্নাতে রাতেবা দুই রাক‘আত আদায় করলে মসজিদে এসে বসার পূর্বে দুখূলুল মাসজিদ আদায় করতে পারে। আর মসজিদে এসে দুই রাক‘আত সুন্নাতে রাতেবা পড়লে তাহিইয়াতুল ওযূ ও দুখূলুল মাসজিদের হক আদায় হয়ে যাবে এবং পূর্ণ ছওয়াব পেয়ে যাবে। উল্লেখ্য যে, ফজরের আযানের পরে ও ছালাতের পূর্বে সংক্ষিপ্ত দুই রাক‘আত সুন্নাতে রাতেবা ব্যতীত অন্য কোন ছালাত নেই। রাসূল (ছাঃ) ফজরের আযানের পর আর কোন ছালাত আদায় করতেন না। তিনি বলেন, যখন ফজর উদয় হয়ে যাবে তখন দুই রাক‘আত ছালাত ব্যতীত অন্য কোন ছালাত নেই (ইরওয়া হা/৪৭৮, সনদ ছহীহ)। একদা সাঈদ ইবনুল মুসাইয়িব (রহঃ) ফজরের আযানের পরে জনৈক ব্যক্তিকে দুই রাক‘আত সুন্নাতের বাইরে অতিরিক্ত ছালাত আদায় করতে দেখলেন। তিনি তাকে অতিরিক্ত ছালাত আদায় করতে নিষেধ করলেন। তখন লোকটি বলল, হে আবূ মুহাম্মাদ! ছালাত আদায়ের জন্য কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন? তিনি বললেন, ছালাত আদায় করার কারণে নয় বরং আল্লাহ শাস্তি দিবেন সুন্নাতের খেলাফ আমল করার কারণে (দারেমী হা/৪৩৬; মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৪৭৫৫; ইরওয়া হা/৪৭৮-এর আলোচনা দ্রষ্টব্য)। তবে বিদ্বানদের মতে, নফল হিসাবে এ সময় কেউ চাইলে ছালাত আদায় করতে পারে। কিন্তু তা নিয়মিত আদায় করা যাবে না (ইবনু তায়মিয়া, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/২০৪)।

প্রশ্নকারী : সাজিদুর রহমান, দেবিদ্বার, কুমিল্লা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৪/৮৪) :পারিবারিকভাবে ছেলে-মেয়ের বিবাহ ঠিক করা হয়েছে। কিন্তু আকদ হবে ৮ মাস পর। এমতাবস্থায় ছেলে-মেয়ে একে অপরের সাথে যোগাযোগ বা ফোনে কথা বলতে পারবে কি?
প্রশ্ন (২৯/১৮৯) : আমাদের এখানে অনেক আলেম বলেন, রাসূল (ছাঃ)-এর পিতা-মাতা জান্নাতী। আল্লাহ তা‘আলা তাদেরকে কবর থেকে উঠিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়েছেন। এর সত্যতা আছে কি? - -আবু তাহের, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (২৪/২৬৪) : ঘোড়া ও গাধার গোশত খাওয়া কি হালাল?
প্রশ্ন (২৩/২৩) : আমার মৃত পিতা শিরক ও কুফরীর মধ্যে নিমজ্জিত ছিলেন। এমনকি তিনি ঈদের ছালাতও আদায় করতেন না। তার জন্য দো‘আ করা যাবে কি? যদি করা না যায় সেক্ষেত্রে কেবল মায়ের জন্য দো‘আ করার পৃথক কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (২০/৪২০) : মেয়ের পিতা বিদেশে থাকেন। অন্য নিকটাত্মীয় তেমন কেউ বিবাহে উপস্থিত থাকবেন না। এক্ষণে পিতা প্রশ্নকারী : পরিচিত কাউকে ফোনে ওলীর দায়িত্ব দিলে বিবাহ শুদ্ধ হবে কি?
প্রশ্ন (৩০/৩৯০) : জনৈক ব্যক্তি বলেন, সূরা ইয়াসীনের ২১ নং আয়াত অনুযায়ী বিনিময় নিয়ে ছালাত আদায় করানো ইমামের পিছনে ছালাত হবে না। এ বক্তব্যের কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২৯/৬৯) : সূরা হিজরের ৮৭ আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩১/৭১) : প্রতি ওয়াক্ত ছালাত বা যেকোন নফল ছালাত শুরুর পূর্বে বিশেষ কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : গর্ভবতী ও বাচ্চাওয়ালা প্রাণীকে শিকার করা যাবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : নখ কাটার পর তা মাটিতে পুঁতে ফেলতে হয়, নইলে পরকালে শাস্তি পেতে হয়। কথাটা কি ঠিক?
প্রশ্ন (৯/২৪৯) : রাসূল (ছাঃ) উট বা ঘোড়ায় সওয়ার অবস্থায় নিয়মিতভাবে পবিত্র কুরআন খতম করতেন কি? এ ব্যাপারে তাঁর নিয়মিত কোন আমল ছিল কি? - ইদ্রীস মোল্লা শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৬/৪৬) : জনৈক ব্যক্তি কাদিয়ানী মতবাদের অসারতা প্রমাণের জন্য রাসূল (ছাঃ)-এর পর কোন নবী আসবেন না বলে আল্লাহর নামে কসম খেয়ে ৫ম বার বলেন ‘আমি যদি মিথ্যা বলি তবে আমার উপর গযব নাযিল হৌক’। দাওয়াতী ক্ষেত্রে এভাবে কসম খাওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি?
আরও
আরও
.