উত্তর : অভিভাবক ছাড়া বিবাহ শুদ্ধ হয় না। রাসূল (ছাঃ) বলেন, ‘যে নারী তার অলীর অনুমতি ছাড়া বিবাহ করবে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল’ (তিরমিযী হা/১১০২; মিশকাত হা/৩১৩১; ছহীহুল জামে‘ হা/২৭০৯)। তবে যেহেতু বিবাহ রাষ্ট্রীয় অনুমোদনে বিবাহ সম্পাদিত হয়েছে এবং পিতা পরবর্তীতে মেনে নিয়েছেন, সেজন্য সুন্নাত মোতাবেক না হ’লেও উক্ত বিবাহ শিবহে নিকাহ হিসাবে গণ্য হবে এবং তা থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাক আবশ্যক। আর ছেলেটি মেয়েটিকে তিন মাসে তিন তালাক দিয়ে থাকলে তা তালাকে বায়েন হয়ে গেছে। আর এক তালাক দিয়ে থাকলে তালাকে রাজঈ সাব্যস্ত হয়েছে। তিন মাসে তিন তালাক দিয়ে থাকলে অন্যত্র স্বাভাবিক বিবাহ হওয়া এবং পরবর্তীতে তালাক প্রাপ্তা না হ’লে পূর্ব স্বামীর সাথে বিবাহের কোন সুযোগ নেই। কিন্তু তালাকে রাজঈ সাব্যস্ত হয়ে থাকলে নতুন বিবাহের মাধ্যমে সংসার করতে পারবে (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩২/৯৯-১০১, আল-ফাতাওয়াল কুবরা ৩/২০৪; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৩/২৫)। উল্লেখ্য যে, ‘হিল্লা’ বিবাহ সম্পূর্ণ হারাম। এ থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, নারায়ণগঞ্জ।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৩/৩০৩) : স্ত্রীকে ছালাত আদায়, পর্দা সহ শরী‘আত সম্মতভাবে চলার নির্দেশ দিলেও সে তা মেনে চলছে না। এতে স্বামী কি গোনাহগার হবে? এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৩২/৩২) : মৃত ব্যক্তিকে অতি আবেগের বশে চুমু খাওয়া বা স্পর্শ করার বিধান সম্পর্কে ইসলামে কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৩১/২৩১) : হজ্জের সময় যে সব তাসবীহ পাঠ করা হয় সেগুলো বাড়ীতে পড়া যাবে কি? পড়া গেলে কোন সময় পড়তে হবে?
প্রশ্ন (৮/১২৮) : আমেরিকায় সিটিজেনশীপ পাওয়ার জন্য ডিভি লটারীর টিকিট ক্রয়ে কোন বাধা আছে কি? - -তোফায়েল আহমাদ, আশাশুনি, সাতক্ষীরা।
প্রশ্ন (২২/১৪২) : আমার অনেক আত্মীয়-স্বজন আছে, যাদের অলস টাকা পড়ে আছে। তারা আমাকে অনির্ধারিত হারে লাভ-লসের ভিত্তিতে ঋণ দিতে চায়। কিন্তু মুদিখানার ব্যবসায় লাভের হিসাব রাখা কঠিন। এক্ষণে আমি যদি তাদের টাকা নিয়ে আনুমানিক কিছু কিছু লাভ দেই তবে তা সূদ হবে কি? সূদ হ’লে এরূপ অর্থ গ্রহণের পদ্ধতি কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : চাচাতো ভাই বা বোনের মেয়েকে বিবাহ করা জায়েয কি?
প্রশ্ন (২০/৪৬০) : যাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যয় করা যাবে কি? যেমন ইসলামিক সিডি, বই, ক্যাসেট ইত্যাদি কিনে বিতরণ করা হয়।
প্রশ্ন (৩৭/২৩৭) : আমাদের মসজিদের মুতাওয়াল্লী ছাহেব নিজেকে ‘আমেলীন দাবী করে যাকাতের ৮ ভাগের ১ ভাগ গ্রহণ করেন। অথচ তাকে কেউ নিয়োগ দেয়নি। এক্ষণে আমেলীন কাকে বলে, তাকে নিয়োগ দিবে কে এবং তার কাজ কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : ওমরার সময় তালবিয়া পাঠ কখন শুরু করবে এবং কখন শেষ করবে? - -আবুবকর, হড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২৫/৩৪৫) : জনৈক আলেম বলেন, একদিন খলীফা ওমর (রাঃ) খুৎবা প্রদানকালে একদল কাফের এসে তাকে ৩টি প্রশ্ন করল। (ক) কোন জায়গায় সুর্যের আলো কেবল একবার পড়েছে আর কোনদিন পড়েনি। (খ) ৭জন শিশু তিনদিন বয়সে কথা বলেছে। তারা কারা (গ) একই মায়ের সন্তান জমজ দুই ভাই, একইদিনে জন্ম নেন ও একই দিনে মারা যান। কিন্তু তাদের মৃত্যুর পার্থক্য ১০০ বছর। উক্ত ঘটনা কি সঠিক?
প্রশ্ন (১৩/৪১৩) : পুরুষদের জন্য আংটি ব্যবহার করায় শরী‘আতে কোন বাধা আছে কি? রাসূল (ছাঃ) কি সোলায়মানী পাথরের আংটি ব্যবহার করতেন?
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
আরও
আরও
.