উত্তর : ইসলামে ঈদ মাত্র দু’টি। ঈদুল ফিত্বর ও ঈদুল আযহা (আবূদাঊদ হা/১১৩৪)। ঈদে মীলাদ বলে কোন কিছুই নেই। এটি খ্রিষ্টানদের সাথে মুসলমানদের ক্রুসেড যুদ্ধের সময় তাদের ‘বড় দিন’ পালনের অনুকরণে ৬২৫ হিজরীতে ইরাকের ‘এরবল’ প্রদেশের গবর্ণর আবু সাঈদ মুযাফফরুদ্দীন কুকুবুরী (৫৮৬-৬৩০ হি.)-এর নির্দেশক্রমে মুসলমানদের মধ্যে চালু হয়। সমস্ত আলেম এর বিরোধিতা করলেও জনৈক সরকারী আলেম এর পক্ষে বই লেখেন। তখন থেকেই এই বিদ‘আতী প্রথা চালু হয়েছে (দ্র. তারীখ ইবনু খাল্লিকান)।

এদেশের বিদ‘আতীরা ঐ সঙ্গে যোগ করেছে ক্বিয়াম ও জশনে জুলূসের প্রথা। তাদের ধারণা মতে মীলাদের মজলিসে রাসূল (ছাঃ)-এর রূহ মুবারক হাযির হয়। সেকারণ তাঁর সম্মানে সবাইকে দাঁড়িয়ে ‘ইয়া নবী সালাম ‘আলায়কা’ বলতে হয়। অতঃপর তাঁর জন্মের খুশীতে মিছিল বের করতে হয়। যাকে ‘জশনে জুলূস’ বলা হয়। বর্তমানে রাসূল (ছাঃ)-এর জন্ম ও মৃত্যু দিবস একই দিনে অর্থাৎ ১২ই রবীউল আউয়াল তারিখে পালন করা হচ্ছে। এটাও এক জাহেলী কর্মকান্ড। অথচ রাসূল (ছাঃ)-এর জন্ম ও মৃত্যু দিবস কোনটাই সঠিকভাবে বলার উপায় নেই। সর্বাধিক ধারণা মতে তাঁর জন্ম তারিখ ছিল ৯ই রবীউল আউয়াল এবং মৃত্যু তারিখ ছিল ১লা রবীউল আউয়াল (দ্র. সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ ৫৬-৫৭ পৃ.; বিস্তারিত দ্র. ‘মীলাদ প্রসঙ্গ’ বই, ৬ষ্ঠ প্রকাশ)।

প্রশ্নকারী : বদীউয্যামান, বিরামপুর, দিনাজপুর।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৫/২৩৫) : কবরে দো‘আ করার ক্ষেত্রে ক্বিবলামুখী হ’তে হবে কি? - -আবু আমাতুল্লাহ, মঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (২০/৪৬০) : শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন অপরাধের শাস্তি স্বরূপ আর্থিক জরিমানা আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৭/২৯৭) : ছালাতে মহিলাদের পায়ের পাতা ঢেকে রাখা আবশ্যক কি? আবুদাঊদের হা/৬৪০-এর ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (২৫/২৫) : আমরা তিন ভাই পৃথক পৃথক পরিবার নিয়ে বসবাস করি। আমাদের মা জীবিত আছেন তবে আমাদের রান্না পৃথকভাবে হয় এবং জমিজমা এখনো বণ্টিত হয়নি। এমতাবস্থায় সবাই মিলে একত্রে একটি পশু কুরবানী দিলে তা শরী‘আতসম্মত হবে কি? - -শহীদুল ইসলাম, সৈয়দপুর, নীলফামারী।
প্রশ্ন (২/২৮২) : শিশু সন্তান মারা গেলে তারা কি ক্বিয়ামতের দিন পিতা-মাতার জন্য সুফারিশ করবে?
প্রশ্ন (৩১/৩৫১) : ওযূসহ ফরয গোসল করার পর লজ্জাস্থানে একাধিকবার হাত লেগে গেছে। এমতাবস্থায় পুনরায় ওযূ করতে হবে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদগাহ নির্মাণ কাজে যাকাতের টাকা দেয়া যাবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : ছালাতে সালাম ফিরানোর সময় দুই দিকেই ‘ওয়া বারাক্বা-তুহু’ বলা যাবে কি?
প্রশ্ন (২৬/১৮৬) : যেহেতু মানুষের জীবন-মৃত্যু নির্ধারিত সময়ে হয়ে থাকে। সেক্ষেত্রে হঠাৎ মৃত্যুবরণ কারী ব্যক্তির ক্ষেত্রে ‘অকাল মৃত্যু’ বা ‘একারণেই সে মারা গেল’ ইত্যাদি বলা বা বিশ্বাস করা শরী‘আতসম্মত হবে কি? - .
প্রশ্ন (৩৫/১৯৫) : আমাদের এখানকার মসজিদে প্রত্যেক দিন ফজরের ছালাতের দ্বিতীয় রাক‘আতে রুকূ থেকে ওঠার পর হাত তুলে দো‘আ করা হয়। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩/৩৬৩) : অনেক ইসলামী সঙ্গীত সমাজে প্রচলিত বিভিন্ন গানের সুর ও ছন্দ নকল করে গাওয়া হয়। এরূপ নকলে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৭/৩৯৭) : ওযূ করার সময় ক্বিবলামুখী হওয়া কি ওয়াজিব? এছাড়া ওযূ করার সময় প্রত্যেক অঙ্গ ধৌত করার কোন দো‘আ আছে কি?
আরও
আরও
.