উত্তর : উক্ত পদ্ধতিতে ছালাত আদায় করলে সুন্নাত মোতাবেক হবে না। সিজদা হ’ল ছালাতের অন্যতম প্রধান ‘রুকন’। সিজদা নষ্ট হ’লে ছালাত নষ্ট হবে। অতএব এই অভ্যাস থাকলে তা অবশ্যই পরিত্যাজ্য। সিজদা এমন লম্বা হবে, যেন বুকের নীচ দিয়ে বকরীর বাচ্চা যেতে পারে (মুসলিম, মিশকাত হা/৮৯০)। অন্য বর্ণনায় এসেছে, তোমাদের কেউ যেন (সিজদায়) কুকুরের ন্যায় যমীনে হাত বিছিয়ে না দেয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮৮৮ ‘সিজদা’ অনুচ্ছেদ; বিস্তারিত ছালাতুর রাসূল (ছাঃ) দ্রষ্টব্য)। উল্লেখ্য যে, উক্ত মর্মে ‘মারাসীলে আবী দাঊদে’ বর্ণিত হাদীছটি নিতান্তই যঈফ (যঈফুল জামে‘ হা/৬৪৩)।






প্রশ্ন (১৪/৯৪) : ‘বিকাশে’ কেউ প্রতি হাযারে ২০ টাকা খরচ সহ পাঠালে উক্ত অর্থ উত্তোলনের পর একাউন্টে ২-৩ টাকা থেকে যায়। এ অবশিষ্ট অর্থ নিজে গ্রহণ করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৯/৯৯) : ‘তোমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করবে। তবে সৎ ব্যক্তিদের আগে উঠিয়ে নেওয়া হবে’ মর্মে হাদীছটির ব্যাখ্যা জানতে চাই। - -আহমাদুল্লাহ, নীলফামারী।
প্রশ্ন (৬/৪৪৬) : বিদেশে কর্মরত অবস্থায় সবসময় ছালাত ক্বছর করা যাবে কি? - -মাসঊদ শেখ, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (১১/৪৫১) : ইহরাম অবস্থায় বা তাওয়াফের সময় মহিলারা নেক্বাব বা হাতমোজা পরিধান করলে হজ্জ বা ওমরার কোন ক্ষতি হবে কি? - -আফীফা খাতূন, শ্যামপুর, ঢাকা।
প্রশ্ন (২৭/২৭) : সূদী ব্যাংক থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির টাকা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/৪৬) : মসজিদের কমিটি গঠন নিয়ে পারস্পরিক দ্বন্দ্বের করে নিকটবর্তী স্থানে পৃথক জামে মসজিদ তৈরি করলে সে মসজিদে ছালাত আদায় করা যাবে কি? মসজিদে যেরার কাকে বলে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/৪৪৭) : আমার বাচ্চার বয়স ৮ মাস। জন্মের পর স্ত্রীর এখনো মাসিক হয়নি। এমতাবস্থায় তাকে তালাক দেওয়ার বিধান কি?
প্রশ্ন (১৭/১৩৭) : তাহাজ্জুদ ছালাত আলোতে না অন্ধকারে পড়া উত্তম?
প্রশ্ন (৭/৩২৭) : জনৈক আলেম বলেন, মসজিদে এসে দুই রাক‘আত ছালাত আদায় না করে মসজিদে বসে পড়া ক্বিয়ামতের আলামত। একথার কোন সত্যতা আছে কি? - -আশিক ইকবাল, সাভার, ঢাকা।
প্রশ্ন (১৩/৩৩৩) : মোবাইল, টেলিভিশন, সাউন্ডবক্স ইত্যাদি মেরামত করা জায়েয কি? এসব গান-বাজনা ও সিনেমা দেখার কাজে ব্যবহার করা হয় তা জানা সত্ত্বেও মেরামত করা যাবে কি? - -মুহাম্মাদ ইকবাল হোসাইন কাউনিয়া, রংপুর।
প্রশ্ন (১৪/৩৭৪) : আমি সুন্নাত অনুসরণে বাবরী চুল রেখেছি। কিন্তু স্ত্রী তা পসন্দ করে না। চুল কেটে ছোট রাখতে বলে? এক্ষণে আমার কি করা উচিত?
প্রশ্ন (২৮/২২৮) : সম্প্রতি নেকাব পরিহিত অবস্থায় নারীদের ইন্টারনেটে বিশেষত ইউটিউবে ওয়ায-নছীহত করতে দেখা যাচ্ছে। এছাড়া গ্রামীণ এলাকায় মহিলাদের পূর্ণ পর্দার মধ্যে নারী-পুরুষের মিশ্রিত মজলিসে স্টেজে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এটা জায়েয হবে কি? - -আবেদ আলীমালদহ, পশ্চিমবঙ্গ, ভারত।
আরও
আরও
.