ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের এক গ্রামে ১০ বছরের একটি মেয়ে পাহাড় থেকে পড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসা দরকার হয় মেয়েটির। প্রযুক্তিবিদ রিচার্ড ব্রাউনিং এ খবর পান। পরে নেন বিশেষ একটি বৈদ্যুতিক স্যুট। স্যুটটির সুইচ চালু করার সঙ্গে সঙ্গে ঠিক ৯০ সেকেন্ডে ডাক্তারসহ উঁচু পর্বতের ওপর দিয়ে গন্তব্যে পৌঁছে যান তিনি। অনেকে এটা কল্পনা ভাবলেও আসলে এটি যুক্তরাজ্যের গ্রাভেটি ইন্ডাস্ট্রি নামে একটি প্রযুক্তি কোম্পানির উদ্যোগ। কোম্পানিটি ডাক্তারদের জন্য আবিষ্কার করেছে এমনই এক জেট স্যুট। পাহাড়ি বা প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ।

আহত বা অসুস্থ রোগীর কাছে দ্রুত ডাক্তার পৌঁছালে রোগীর সেরে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। গ্রাভেটি ইন্ডাস্ট্রির উদ্যোগটির কার্যকারিতা যাচাই করতে প্রথমবারের মতো পাহাড় থেকে পড়ে যাওয়া মেয়েটির চিকিৎসা দিতে যান প্যারামেডিকরা।

প্রতিনষ্ঠানটি জানায়, স্যুটটি ঘণ্টায় ৫১ কিলোমিটার বেগে ১২ হাযার ফুট ওপর দিয়ে উড়তে পারে।






বিমানের বিকল্প ইঞ্জিনের থিওরী আবিষ্কার করলেন নারায়ণগঞ্জের রায়হান
মানবভ্রূণ থেকে ত্রুটিপূর্ণ ডিএনএ অপসারণ
স্পর্শ বা দৃষ্টিপাত ছাড়াই চলবে স্মার্টফোন
গুগলের এআই কো-সায়েন্টিস্ট মাত্র ৪৮ ঘণ্টায় সমাধান করল ১০ বছরের বৈজ্ঞানিক রহস্য
পানি তৈরির রোবট বানিয়ে তাক লাগালেন মিসরীয় প্রকৌশলী
স্মার্টঘড়ি জানাবে ডায়াবেটিসের লক্ষণ!
অ্যান্টিবায়োটিকেও মরে না যে ছত্রাক
কৃত্রিম সূর্য নয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা তৈরির চেষ্টায় চীন!
ক্যান্সারের ঝুঁকি আছে কি-না, জানা যাবে দেড় মিনিটে
কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে?
পেশাদার রাধুনীর চেয়েও ভালো রান্না করবে ইলন মাস্কের রোবট
পৃথিবীর মত বসবাস উপযোগী তিনটি গ্রহ আবিষ্কৃত
আরও
আরও
.