উত্তর : সিজদায়ে তেলাওয়াতের নিয়ম হ’ল- প্রথমে তাকবীর দিয়ে সিজদায় যাবে। অতঃপর দো‘আ পড়বে এবং পুনরায় তাকবীর দিয়ে মাথা উঠাবে (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৫৯৩০; বায়হাক্বী ২/৩২৫, সনদ ছহীহ; আলবানী, তামামুল মিন্নাহ ২৬৯ পৃঃ)। সিজদা মাত্র একটি হবে। এতে তাশাহ্হুদ নেই, সালামও নেই (ফিক্বহুস সুন্নাহ ১/১৬৪)।

এটি ছালাতের অন্তর্ভুক্ত নয়। সেকারণ এর জন্য ওযূ, ক্বিবলা বা নারীদের পর্দা কোনটিই শর্ত নয়। ইবনু ওমর (রাঃ) ওযূ ছাড়াই তেলাওয়াতের সিজদা দিয়েছেন (বুখারী ৪/৩০৩; মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৪৩৫৪)। শাওকানী বলেন, সিজদায়ে তেলাওয়াতের হাদীছগুলো প্রমাণ করে না যে, সিজদাকারীকে ওযূ অবস্থায় থাকা যরূরী। রাসূল (ছাঃ)-এর সাথে উপস্থিত সকলে তেলাওয়াতের সিজদা করতেন। কিন্তু কোথাও বর্ণিত হয়নি যে, তিনি কাউকে ওযূ করার নির্দেশ দিয়েছিলেন (নায়লুল আওতার ৩/১২৫; ফাতাওয়া লাজনাহ দায়েমাহ ৭/২৬২-৬৩; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/৩১২)।







প্রশ্ন (৯/১২৯) : আমি প্রবাসে থাকি। দেশে থাকা পিতা-মাতা আমার পুরো উপার্জনই ভোগ করতে চান। আমার স্ত্রী-সন্তানদের জন্য খরচ করতে অনীহা পোষণ করেন। এক্ষণে আমার করণীয় কি? - -বদরুল আলম, দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন (২৪/৩০৪) : জনৈক ইমাম সঠিক পথে ফিরে আসায় চাকুরী হারানোর ফলে পুনরায় হক ছেড়ে দিয়ে মাযহাবী আমল শুরু করে চাকুরী ফিরে পেয়েছেন এবং বলছেন, ধীরে ধীরে মানুষকে হকের পথে আনতে হবে। এক সময় সবাই ছহীহ হাদীছের অনুসারী হয়ে গেলে আমিও ছহীহ হাদীছ অনুযায়ী আমল শুরু করব। দাওয়াতের এ পদ্ধতি কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৭/৪৭) : আমার স্বামী বিয়ের চার মাসের মধ্যে প্রচন্ড রাগের মাথায় আমাকে এক তালাক দেয়। পরে অনুতপ্ত হয়ে আমাকে ফিরিয়ে নেয়। এর চার মাস পর প্রচন্ড রেগে গিয়ে আবার তালাক দেয়, তারপর আবার ফিরিয়ে নেয়। এর আট মাস পর আবার তালাক দেয়। উল্লেখ্য যে, দ্বিতীয় ও তৃতীয় তালাক দেওয়ার সময় আমার মাসিক চলছিল। আর সে রেগে গেলে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে হুবহু পাগলের মত আচরণ করে। এক্ষণে এগুলি তালাক হিসাবে গণ্য হবে কি? আমরা এখন আবার সংসার করতে চাই। আমাদের জন্য করণীয় কী? - -ফরীদা ইয়াসমীন, বর্ণালী, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৪৩৪) : বীমা কোম্পানীতে চাকুরী করা হারাম জেনে চাকুরী ছাড়ার প্রস্ত্ততি নিচ্ছি। এক্ষণে ১০ বছর চাকুরীর ফলে প্রাপ্ত প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, লভ্যাংশ ইত্যাদি থেকে প্রাপ্ত অর্থের ব্যাপারে শরী‘আতের বিধান কি? - -কামরুন নাহার, ঢাকা।
প্রশ্ন (৩/১৬৩) : ঢাকা থেকে প্রকাশিত ‘হারাম খাদ্য বর্জন ঈমানের দাবী’ বইয়ে বলা হয়েছে, প্যাকেটজাত দুধ, আইসক্রীম, ঘি, লাচ্ছা সেমাই, লাক্স সাবান, আর.সি, টাইগার ইত্যাদি দ্রব্যে শূকরের চর্বি মিশানো হয়। (সূত্র : দৈনিক ইনকিলাব ৫ই সেপ্টেম্বর ২০০২)। প্রশ্ন হল, উক্ত খাদ্য ও পণ্যগুলো গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১১/৫১) : কবরকে মযবুত করে বাঁধানো এবং জন্ম-মৃত্যু তারিখ লেখা কি জায়েয?
প্রশ্ন (৩৫/৪৩৫) : সম্প্রতি তুরষ্কে আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এভাবে কোন গির্জাকে মসজিদে রূপান্তরিত করা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/১৮১) : আমাদের এলাকায় একটি পার্ক নির্মিত হচ্ছে। পার্কের প্রায় মধ্যস্থলে পড়েছে অত্র এলাকার গোরস্থানটি। পার্কে গান-বাজনা হওয়ায় গোরস্থানের ভাবগাম্ভীর্য বিনষ্ট হচ্ছে। এমতাবস্থায় গোরস্থানটি কি অন্যত্র স্থানান্তর করা যাবে, না-কি ঐ অবস্থাতেই রেখে দিতে হবে? আর স্থানান্তর করলে কিভাবে করতে হবে? গোরস্থানের সকল মাটি উত্তোলন করে স্থানান্তর করা যাবে কি? উল্লেখ্য যে, প্রায় ২০ শতাংশ জায়গার উপর অবস্থিত গোরস্থানটি প্রায় অর্ধশত বছরের পুরোনো এবং ওয়াক্ফকৃত। - -আব্দুস সাত্তার, পাঁচদোনা, নরসিংদী।
প্রশ্ন (৩/৮৩) : ধর্ষণ ও যেনা/ব্যভিচারের শাস্তির মধ্যে কোন পার্থক্য আছে কি? ধর্ষক অবিবাহিত হ’লেও কি সে মৃত্যুদন্ডের উপযুক্ত?
প্রশ্ন (২৬/৩৮৬) : এক ব্যক্তি বিবাহের তিন মাস পর স্ত্রীর গর্ভধারণ পরীক্ষা করাতে গিয়ে জানতে পারেন যে, তার স্ত্রী ইতিমধ্যে প্রায় সাত মাসের গর্ভবতী। পরে স্ত্রী স্বীকার করেন বিবাহের পূর্বে তার অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। এ অবস্থায় উক্ত দাম্পত্য সম্পর্ক ও গর্ভস্থ সন্তানের বিষয়ে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১১/২৯১) : ছহীহ হাদীছ অনুযায়ী ‘যে জাতি কোন নারীকে ক্ষমতাসীন করে সে জাতি কখনোই সফলকাম হবে না’ (বুখারী)। এক্ষণে নারী নেতৃত্বাধীন দেশের পুরো দেশবাসী, না কেবল ভোটদাতারা এর অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (৫/২০৫) : যঈফ হাদীছ তো সন্দেহযুক্ত। তাই যঈফ হাদীছের উপর আমল করা যাবে না। কিন্তু ইমাম তিরমিযী, আবুদাঊদ প্রমুখ তাদের স্ব স্ব গ্রন্থে যঈফ হাদীছ উল্লেখ করেছেন। কেউ যদি তা দেখে যঈফ হাদীছের উপর আমল করে তবে দায়ী কে হবে? কোন্ কোন্ ক্ষেত্রে যঈফ হাদীছের উপর আমল করা যায়?
আরও
আরও
.