উত্তর : যেহেতু বিপদ-আপদ থেকে আশ্রয় চেয়ে কুনূতে নাযেলা পাঠ করা হয়, সেহেতু মহামারীর মত বিপদ থেকে রক্ষা পেতেও তা পাঠ করা যায় (হাশিয়াতু ইবনে আবেদীন ২/১১; মিরআ‘তুল মাফাতীহ ৪/৩০৩)। ইমাম নববী (রহঃ) বলেন, বিশুদ্ধ ও প্রসিদ্ধ বক্তব্য হ’ল, মুসলমানদের উপর শত্রু উপস্থিত হ’লে এবং দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি, দুনিয়াবী ক্ষতি বা অনুরূপ যেকোন বিপদাপদের সময় পাঁচ ওয়াক্ত ছালাতে কুনূতে নাযেলা পাঠ করা যাবে (শরহ নববী ৫/১৭৬; ‘আওনুল মা‘বূদ ৪/২২২)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘যেকোন বিপদে কুনূতে নাযেলা পাঠ করা সুন্নাত, যা মুহাদ্দিছ ফক্বীহগণসহ খোলাফায়ে রাশেদীনের আমল দ্বারা প্রমাণিত (মাজমূ‘উল ফাতাওয়া ২৩/১০৯-১১০)। তবে একদল বিদ্বানের মতে, মহামারী থেকে আশ্রয় প্রার্থনা করে কুনূতে নাযেলা পাঠ করার বিষয়ে স্পষ্ট কোন দলীল পাওয়া যায় না। অতএব কুনূতে নাযেলার পরিবর্তে মহামারীতে বিপদমুক্তির জন্য পঠিতব্য সাধারণ যে কোন দো‘আ পাঠ উচিৎ (মারদাভী, আল-ইনছাফ, ২/১৭৫; মুহাম্মাদ ইবনু মুফলিহ, কিতাবুল ফুরূ‘ ২/৩৬৭)।  






প্রশ্ন (১/১) : কোন পাপাচারী ব্যক্তি সুন্দর স্বপ্ন দেখতে পারে কি?
প্রশ্ন (২/৪২) : খালা কি মায়ের স্থলাভিষিক্ত? খালার সাথে সম্পর্ক বজায় রাখার মর্যাদা ও গুরুত্ব জানতে চাই। - -রাফীয়া তাসনীম, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৬/৩৬৬): আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এ মর্মে কুরআন বা হাদীছের সরাসরি কোন দলীল আছে কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : ‘একটি মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গেল এবং আরেক ব্যক্তি জাহান্নামে গেল’ মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/৫৩) : ওযূ করার পর কিছু খেলে কুলি করা আবশ্যক কি?
প্রশ্ন (১/১৬১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ২ বছর পূর্বে তালাক দিয়েছে, কিন্তু এখনো তার বিবাহ হয়নি। এক্ষণে ঐ ব্যক্তি তার স্ত্রীকে পূনরায় বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ) সম্পদের দিক দিয়ে ধনী ছিলেন, না গরীব ছিলেন? ক্বিয়ামতের দিন তিনি কি সবার চেয়ে গরীব হয়ে উঠবেন?
প্রশ্ন (১৪/১৭৪) : আমার দাদা আমার ফুফুদের সম্মতি নিয়ে আমার পিতাকে অধিকাংশ জমি লিখে দিয়ে গেছেন। কিন্তু এখন আমার ফুফুরা এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং পরকালে বিচার হবে বলে দীর্ঘশ্বাস ফেলেন। এক্ষণে উক্ত জমি আমার পিতা বা আমাদের জন্য ভোগ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১/৩৬১) : বিতর ছালাতে দো‘আ কূনূত পড়তে ভুলে গেলে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (১০/২৫০) : ফুক্বাহায়ে সাব‘আ বলতে কাদেরকে বুঝায়? তাঁদের পরিচয় জানতে চাই। - -আলতাফ হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (৩৬/৪৩৬) : দুরারোগ্য ব্যাধি যেমন থ্যালাসেমিয়া, এইডস ইত্যাদি যেগুলোর কোন চিকিৎসা নেই, সেসব রোগে কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে সে পরকালে বিশেষ কোন মর্যাদায় ভূষিত হবে কি?
প্রশ্ন (৮/৪০৮) : কত বছর বয়স থেকে নারীদের বালেগা ধরা হয়? আর কত বছর বয়স থেকে তাদের পর্দা করা ফরয?
আরও
আরও
.