উত্তর : গানের কথা শিরক-বিদ‘আত ও অশ্লীলতা মুক্ত এবং সুন্দর অর্থবোধক হ’লে বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া যাবে। নবী করীম (ছাঃ) কবি হাস্সান বিন ছাবিত (রাঃ)-কে বলেছিলেন, ‘হে হাস্সান! তুমি আমার পক্ষ থেকে কাফেরদের প্রতি ছন্দাকারে জবাব দাও’। তিনি আরো বলেছিলেন, ‘হে আল্লাহ! তুমি হাস্সানকে কাফেরদের প্রত্যুত্তর করার জন্য জিবরাঈল (আঃ)-এর মাধ্যমে তাকে শক্তিশালী কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৭৮৯, ৪৭৯৩, ৪৮০৫ ‘বক্তৃতা প্রদান ও কবিতা-গান বলা’ অনুচ্ছেদ)। হাস্সান বিন ছাবিতের কবিতা আবৃত্তির জন্য মসজিদে একটি মিম্বর নির্মাণ করা হয়েছিল (তিরমিযী, ফাৎহুলবারী, ১/৫৪৮ পৃঃ ‘মসজিদে কবিতা আবৃত্তি’ অনুচ্ছেদ)। অতএব আল্লাহ ও তাঁর রাসূলের প্রশংসা এবং বাতিলের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে ইসলামী জাগরণী গাওয়া বা প্রচার করায় কোন বাধা নেই (আব্দুল্লাহ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৩/৪৩৭; ফাতাওয়া ইসলামিয়াহ ৪/৩৮৯, ৫৩২-৩৩)।

প্রশ্নকারী : রুবেল, জয়পুরহাট।

আরবীতে ইসলামী নাম রাখুন (স.স.)।






বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩৩/৪৭৩) : পাত্র বিদেশে থাকা অবস্থায় তাকে শরী‘আতসম্মত পন্থায় বিবাহ করার পদ্ধতি কি? - -আতীক্বা, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/১৬) : আল্লাহ কর্তৃক জিহাদের প্রস্ত্ততি নেওয়ার আদেশ কি কেবল শাসকদের উপর? না সাধারণ মানুষও এ প্রস্ত্ততি গোপনে গ্রহণ করতে পারবে?
প্রশ্ন (৩৬/১১৬) : খাজা মঈনুদ্দীন চিশতী ও তাঁর আক্বীদা সম্পর্কে জানতে চাই। - -সারওয়ার, আসাম, ভারত।
প্রশ্ন (৭/৩২৭) : জনৈক আলেম বলেন, মসজিদে এসে দুই রাক‘আত ছালাত আদায় না করে মসজিদে বসে পড়া ক্বিয়ামতের আলামত। একথার কোন সত্যতা আছে কি? - -আশিক ইকবাল, সাভার, ঢাকা।
প্রশ্ন (৩৭/১৯৭) : নিজ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ যথাযথভাবে বহন করলে কোন নেকী অর্জিত হয় কি? - -যহীরুল ইসলামবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১২/২৯২) : আমি মালয়েশিয়া প্রবাসী। সেদেশে রামাযান শুরু হয় বাংলাদেশের এক দিন পূর্বে। সে হিসাবে বাংলাদেশের একদিন পূর্বে সেখানে ঈদ হবে। এক্ষণে আমি ১৫ই রামাযান দেশে যাবো। সেখানে আমি ঈদ করবো কোন দেশের সাথে?
প্রশ্ন (১৫/৪১৫) : অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকা মেয়ের অভিভাবকের সম্মতিতে অথবা অভিভাবক ছাড়াই বিবাহ পড়ানো যাবে কি?
প্রশ্ন (৩০/৭০) : মহিলাদের জন্য পৃথক মসজিদ নির্মাণ করতে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২/৩৬২) : ছালাতে যদি দুনিয়াবী চিন্তা চলে আসে, তাহ’লে ছালাত সঠিক হবে কি?
প্রশ্ন (৩৮/৩৭৮) : পিতা সরকারী চাকুরীজীবী হিসাবে বিভিন্ন যেলায় ছিলেন। সে সুবাদে সেসব অফিসের পরিত্যক্ত চেয়ার, নষ্ট ফ্যান সহ বিভিন্ন জিনিস ঠিক করে বাসায় ব্যবহার করেন। একাজ ঠিক হচ্ছে কি? ঠিক না হ’লে করণীয় কি? - -আব্দুল আলীম, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩২/৩২) : নামের শেষে আলী, মুরতাযা, হাসান, হোসাইন, ইত্যাদি যুক্ত করে নাম রাখলে গুনাহ হবে কি? - -আহমাদুল্লাহ, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৯/২৭৯) : আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ গ্রন্থে তাবূক যুদ্ধের ময়দানে রাসূল (ছাঃ)-এর সে সারগর্ভ ভাষণ সংকলিত হয়েছে, তা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
আরও
আরও
.