উত্তর : হক প্রকাশের ক্ষেত্রে কোন কিছুতেই বাধা নেই। তবে সর্বাবস্থায় বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা আবশ্যক। হক কথা বলার সময়ও সর্বোচ্চ সম্মান বজায় রাখতে হবে। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের মর্যাদা বুঝে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয় (আবুদাঊদ হা/৪৯৩৯, তিরমিযী হা/১৯২০, ছহীহাহ হা/২১৯৬)। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, ‘নিশ্চয়ই প্রবীণ মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত’ (আবুদাঊদ হা/৪৮৪৩, মিশকাত হা/৪৯৭২)। এছাড়া গুরুজন সর্বদা সম্মানের পাত্র এবং সবদেশেই পরস্পরে সম্মানসূচক অথবা স্নেহব্যঞ্জক লকবে ডাকার প্রচলন রয়েছে। তাই সম্মানসূচক সম্বোধনেই তাদের ডাকতে হবে।






প্রশ্ন (২৭/১০৭) : তালাকে মু‘আল­াক্ব বা শর্ত সাপেক্ষে তালাক দিলে তা গ্রহণীয় হবে কি? - -নযরুল ইসলাম, বরগুনা।
প্রশ্নঃ (৩৬/৩১৬) : কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা নিজেদের চরিত্র ঠিক রাখার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি ভিত্তিক বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
প্রশ্ন (৩০/২৭০) : ওযন কমানোর জন্য আপেল সিডার ভিনেগার খাওয়া যাবে কী? - -মুখলেছুর রহমান, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (৩৫/২৭৫) : দুধ মায়ের সম্পদের ভাগ কি দুধ সন্তান পাবে?
প্রশ্ন (১৯/১৭৯) : আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ) সম্পদের দিক দিয়ে ধনী ছিলেন, না গরীব ছিলেন? ক্বিয়ামতের দিন তিনি কি সবার চেয়ে গরীব হয়ে উঠবেন?
প্রশ্ন (২৭/৪৬৭) : জানাযার ছালাত মসজিদে পড়ানো জায়েয কি? মুছান্নাফ ইবনে আবী শায়বায় বর্ণিত আছে যে, আয়েশা (রাঃ) কর্তৃক নু‘মান ইবনে বাশীর (রাঃ)-এর জানাযার ছালাত মসজিদে পড়ানো হয়েছিল। এ বর্ণনাটি কি ছহীহ এবং এ বিষয়ে মুহাদ্দিছগণের ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩/২০৩) : এক ওয়াক্ত ছালাত ক্বাযা করলে ৮০ হুক্ববা জাহান্নামে জ্বলতে হবে- কথাটির সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৯/৩৮৯) : ছালাতে ক্বওমা, রুকূ, সিজদা ও তাশাহহুদের সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে? আশে-পাশে বা আসমানের দিকে দৃষ্টি দিলে ছালাত ত্রুটিপূর্ণ হবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : নারীদের জন্য দাওয়াতী কাজের বিধান কি? তারা ঘরের বাইরে শিক্ষা বা দাওয়াতী কাজে যেতে পারবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : ফরয ও সুন্নাত ছালাতের জন্য পৃথক পৃথক ছানা আছে কি? ফরয ছালাতের ছানা সুন্নাতে পাঠ করা যাবে কি? - -আযহারুদ্দীনহুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২২/৩৮২) : আমাদের বিবাহের সময় অফিসের সহকর্মীদের উপস্থিতিতে নিজেরাই পসন্দ অনুযায়ী বিবাহ করি। পরবর্তীতে উভয় পরিবার এটি মেনে নিয়েছে এবং আমাদের দু’টি সন্তান রয়েছে ১২ ও ৭ বছর বয়সের। সেসময় শরী‘আতের বিধান সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না। আমাদের বিবাহ কি সঠিক হয়েছিল? না হ’লে আমাদের করণীয় কি? - -আব্দুস সালাম, ঢাকা।
প্রশ্ন (৩/৪০৩) : দেশে প্রচলিত লম্বা জামা ও টুপি কি সুন্নাতী পোষাক? দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
আরও
আরও
.