উত্তর : নগ্নতা প্রকাশক ও যৌন উদ্দীপক যেকোন পোষাক পরিধান করা হারাম (মুসলিম হা/২১২৮; মিশকাত হা/৩৫২৪)। একইভাবে তা তৈরী করাও হারাম। আল্লাহ তা‘আলা বলেন, তোমরা সৎ ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সাহায্য কর আর গুনাহ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না (মায়েদাহ ৫/০২)। মেয়েদের টাইটফিট পোশাক তৈরী করে দেওয়া অন্যায় কাজে সহযোগিতার শামিল। অতএব এসব হ’তে বিরত থাকতে হবে।

-উজ্জ্বল মিয়াঁ

নবাবগঞ্জ, দিনাজপুর।

*[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স.)]






প্রশ্ন (৩৭/১১৭) : ছালাতের মধ্যে ইমামের তেলাওয়াতে রাসূল (ছাঃ)-এর নাম আসলে দরূদ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : হজ্জ বা ওমরায় গিয়ে রাসূল (ছাঃ)-এর কবর যিয়ারতের কোন আবশ্যকতা আছে কি? - -আব্দুন নূর, নযরপুরা, নরসিংদী।
প্রশ্ন (২/১৬২) : মা সহ পরিবারের সদস্যগণ দ্বীনের বিধান পালনে দারুণভাবে উদাসীন। মাকে ছালাতের কথা বললেই বিরক্ত হন। এক্ষণে তাদের মাঝে দাওয়াতী কাজ করার পদ্ধতি কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : ইসমে আ‘যম সহ দো‘আ করার পদ্ধতি কি? - নাসরীন, জার্মানী।
প্রশ্ন (৩১/৭১) : ঈদগাহে ছালাত শেষে মুছল্লীদের নিকট হ’তে ইমামের জন্য টাকা উঠানো যাবে কি?
প্রশ্ন (১/৩২১) : বিখ্যাত ছূফী দার্শনিক ইবনুল আরাবী ও তাঁর আক্বীদা সম্পর্কে জানতে চাই। - -আফীফা হোসেন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৩/৪৬৩) : ‘তোমরা ভূ-সম্পত্তির প্রতি আকৃষ্ট হয়ো না, তা তোমাদেরকে দুনিয়ামুখী করে তুলবে’ এ কথাটি সঠিক কি? এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (১/১৬১) : ‘ক্বিয়ামতের দিন সূর্য সোয়া হাত নীচে নেমে আসবে’ হাদীছের এই বাণীটির যৌক্তিকতা ও ওলামায়ে কেরামের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩৯/২৭৯) : মসজিদে প্রথম জামা‘আত হয়ে গেলে পরের মুছল্লীরা জামা‘আত করে ছালাত আদায় করতে পারবে কি? এই জামা‘আতের সময় এক্বামত দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/২৬৯) : বিশেষ কারণে ইচ্ছাকৃতভাবে কোন পুরুষ মহিলায় কিংবা কোন মহিলা পুরুষে রূপান্তরিত হ’তে পারে কি? এ বিষয়ে শারঈ বিধান কি?
প্রশ্ন (৪০/৩৬০) : আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অনেক সময় ক্লাসের মধ্যে বেপর্দা নারী শিক্ষিকাদের সাথে কথা বলতে হয়। কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে তাদের দিকে, বিশেষ করে তাদের চেহারা ও অন্যান্য অঙ্গের প্রতি দৃষ্টি পড়ে যায়। এমতাবস্থায় তাদের সাথে প্রয়োজনে কিভাবে কথা বলতে পারি এবং নিজেকে সংযত রাখতে পারি?
প্রশ্ন (২৬/২২৬) : আমি একজন ট্রাক চালক। অধিকাংশ দিন আমাকে ট্রাক নিয়ে সফরে থাকতে হয়। রামাযানে কোন কোন দিন আমার জন্য ছিয়াম রাখা অনেক কষ্টকর হয়ে যায়। এসময় আমি ছিয়াম ভাঙ্গতে পারব কি?
আরও
আরও
.