উত্তর : বিশুদ্ধ আক্বীদা হ’ল, সৎকর্মে ঈমান বৃদ্ধি পায় ও পাপ কর্মে তা হ্রাসপ্রাপ্ত হয়। আল্লাহ বলেন, ‘মুমিন কেবল তারাই, যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর সমূহ ভয়ে কেঁপে ওঠে। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে’ (আনফাল ৮/২)। একই মর্মে বর্ণিত হয়েছে, আলে ইমরান ১৭৩, তওবা ১২৪ প্রভৃতি আয়াতে।

হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, এই আয়াত ও তার সমার্থক অন্যান্য আয়াত দ্বারা ইমাম বুখারী ও অন্যান্য বিদ্বানগণ ঈমানের হ্রাস-বৃদ্ধির দলীল নিয়েছেন। এটি হ’ল জমহূর উম্মাহর মাযহাব। শাফেঈ, আহমাদ ও আবু উবায়েদ প্রমুখ বিদ্বানগণ এ বিষয়ে ইজমার দাবী করেছেন (ইবনু কাছীর, তাফসীর আনফাল ২ আয়াত)।

রাসূল (ছাঃ) বলেন, ‘ঈমানের সত্তর-এর অধিক শাখা রয়েছে। যার মধ্যে সর্বোত্তম হ’ল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সর্বনিম্ন হ’ল রাস্তা থেকে কষ্ট দূর করা। আর লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা’ (বুঃ মুঃ মিশকাত হা/৫)।

তিনি বলেন, ...যে ব্যক্তি তাদের বিরুদ্ধে নিজের হাত দ্বারা জিহাদ করবে, সে মুমিন। যে ব্যক্তি যবান দ্বারা জিহাদ করবে, সেও মুমিন এবং যে ব্যক্তি অন্তর দ্বারা (ঘৃণার মাধ্যমে) জিহাদ করবে, সেও মুমিন। এরপর এক সরিষাদানা পরিমাণও ঈমান নেই’ (মুসলিম হা/৫০, মিশকাত হা/১৫৭)। উপরোক্ত হাদীছ সমূহ প্রমাণ করে যে, ঈমানের হ্রাস-বৃদ্ধি রয়েছে।

তবে ইমাম আবু হানীফা (রহঃ)-এর মতে, ঈমানের হ্রাস-বৃদ্ধি হয় না। অবশ্য ইবনু আব্দিল বার্র মালেকী ও ইবনু আবিল ‘ইয হানাফীর মতে, তিনি পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন (আত-তামহীদ ৯/২৪৭; শরহ আক্বীদা তাহাবিইয়াহ ৩৯৫ পৃঃ)।






প্রশ্ন (২০/২০) :ফাইনাল পরীক্ষার কারণে রামাযানে ছিয়াম পালন না করে পরে ক্বাযা করা যাবে কি?
প্রশ্ন (৭/৪০৭) : ঘর-সংসার সামলানো ও স্বামী-সন্তানের সেবা-যত্ন করতে নারী কি বাধ্য? এর শারঈ কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৩/২২৩) : কোন ব্যক্তির মৃত্যুর পর আমরা বিভিন্নভাবে শোক ও দুঃখ প্রকাশ করি, তার পাশে বসে কুরআন পাঠ করি, গরম পানি দিয়ে তাকে গোসল দেই। এই সমস্ত কাজ কি মৃত ব্যক্তি বুঝতে পারে? কুরআন ও ছহীহ হাদীছের আলোকে উত্তর দানে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/১৪৮) : কোন যুবক-যুবতীর মধ্যে বহুদিন যাবৎ অবৈধ সম্পর্ক ছিল। শরী‘আত বুঝার পর তারা সম্পর্ক ত্যাগ করতে চায়। এক্ষণে তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : নফস ও রূহের মধ্যে পার্থক্য কি?
প্রশ্ন (৩১/৭১) : হানাফী মাযহাবের অনুসারী স্বামী ছহীহ হাদীছের আলোকে আমল করাতে বাধা দিচ্ছেন। এক্ষণে স্ত্রী হিসাবে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৬) : হিজামা করিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে কি? অনেকে বলছে পারিশ্রমিক নেওয়া হারাম। অথচ হিজামার জন্য বিভিন্ন সরঞ্জাম যেমন, ক্যাপ, মাস্ক, হ্যান্ড গ্লোভস, ভায়োডিন ইত্যাদি ব্যবহার করা হয়, যা ব্যয়বহুল। এসব আগে ব্যবহার হ’ত না, কেবল মুখ দিয়ে রক্ত টেনে বের করা হ’ত। এছাড়া বাসা ভাড়াসহ তার নিজের শ্রম রয়েছে। তাহ’লে থেরাপিষ্ট কেমন করে তার ব্যয় মেটাবেন?
প্রশ্ন (১০/৩৭০) : বর্তমানে মোবাইল সাধারণত মন্দ কাজেই বেশী ব্যবহৃত হচ্ছে। এক্ষণে মোবাইল পণ্য ব্যবসা ও মোবাইল সার্ভিসিং পেশা হিসাবে হালাল হবে কি? - .
প্রশ্ন (২৮/১০৮) : ইবাদতের শুরুতে মুখে নিয়ত পড়তে হবে, না অন্তরে সংকল্প করলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৮/১৬৮) : জুম‘আর দুই খুৎবার মাঝে ইমাম মিম্বরে বসে দরূদ পড়েন। এর দলীল জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/১১৫) : আমি একজন ডাক্তার। আমার কাছে অবৈধ গর্ভবতী মহিলারা সন্তান নষ্ট করতে আসে। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (৩৪/৩৯৪) : টয়লেটে প্রবেশের সময় মুখ ঢাকার ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -আব্দুল মালেকদুমকী, পটুয়াখালী।
আরও
আরও
.