আধুনিক গণতন্ত্রের ধারক মনে করা হয় যুক্তরাষ্ট্রকে। কিন্তু সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাই আজ নড়বড়ে। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, গণতন্ত্র মার খাচ্ছে বিশ্বজুড়েই। সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসিস ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ১৭৯টি দেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে প্রস্ত্ততকৃত এই প্রতিবেদনে দেখা গেছে, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে ১৭৯টি দেশের মধ্যে ১৫৮টি দেশে সামগ্রিক গণতান্ত্রিক অবস্থার উন্নতি হয়নি অথবা অবনতি ঘটেছে। ঐ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিলসহ ২৪টি দেশ রয়েছে, যাদের গণতন্ত্র চর্চায় ব্যাপক অবনতি ঘটেছে। প্রকৃত অর্থে এই দেশগুলো কর্তৃত্ববাদী শাসনের দিকে ঝুঁকছে।

প্রতিষ্ঠানটির মতে, বিশ্বে বর্তমানে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছে। ২০১৬ সালে সারা বিশ্বে প্রায় ৪১ কোটি ৫০ লাখ মানুষ কর্তৃত্ববাদী শাসনে পিষ্ট হয়েছে। ২০১৮ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ কোটিতে। গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস হচ্ছে বিশ্বজুড়েই। অনেক নেতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হ’লেও পরে তাঁরাই গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গণতন্ত্রের ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন গণতান্ত্রিক ব্যবস্থায় থাকা দেশগুলোতে ঐ ব্যবস্থা নিয়ে আস্থা কিছুটা কমলেও ছোট দেশগুলোয় আস্থা বেড়েছে। গণতান্ত্রিক চর্চার দাবীতে ইরান, লেবানন, ইরাকেও বিক্ষোভ হচ্ছে।






১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরি করল ইরান
ইসলাম গ্রহণ করলেন মুহাম্মাদ (ছাঃ)-এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার
দেশের অর্ধেকের বেশী কৃষকের বছরে আয় ৩৪ হাযার টাকারও কম
মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
মাদ্রাসা ও মসজিদের শহরে পরিণত হচ্ছে নিউইয়র্ক!
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
বিশ্বে এবার যমজ শিশু জন্মের রেকর্ড
ধানের নাম ‘ফাতেমা’, ফলন বিঘায় ৫০ মণ!
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক কেমিক্যাল, হ’তে পারে ক্যানসারও
রোহিঙ্গাদের গ্রামগুলো মানচিত্র থেকেও মুছে ফেলছে মিয়ানমার
অনলাইনে এক ক্লিকে যামিন আদেশ যাবে কারাগারে : আইন উপদেষ্টা
আরও
আরও
.