বিশ্বজুড়ে বিষাক্ত বাতাসের কারণে বর্তমান সময়ে জন্ম নেয়া শিশুদের প্রত্যাশিত গড় আয়ু ২০ মাস কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে বেশী প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। গত ৩রা এপ্রিল বুধবার প্রকাশিত ‘স্টেট অব গ্লোবাল এয়ার (এসওজিএ) ২০১৯ রিপোর্টে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যৌথভাবে ‘স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্টটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া। এতে বলা হয়েছে, ২০১৭ সালে প্রতি ১০ জনে প্রায় একজনের মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বায়ুদূষণ। ম্যালেরিয়া, সড়ক দুর্ঘটনা ও ধূমপানের চেয়েও বেশী মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এটি। কারণ বাইরে যানবাহন ও শিল্পকারখানা থেকে সৃষ্ট বায়ুদূষণ এবং ঘরের ভেতরে রান্নাঘর থেকে সৃষ্ট নোংরা বাতাসের সংমিশ্রণ ঘটে ভয়াবহ রূপ ধারণ করছে।

আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়ার শিশুদের গড় আয়ু ৩০ মাস কমে যেতে পারে। আর সাব সাহারান আফ্রিকায় শিশুদের গড় আয়ু কমে যেতে পারে ২৪ মাস। পূর্ব এশিয়ায় বায়ুদূষণের কারণে শিশুদের গড় আয়ু ২৩ মাস কমবে। অবশ্য, উন্নত বিশ্বের ক্ষেত্রে পরিস্থিতি এতটা ভয়াবহ নয়। সেখানকার শিশুদের প্রত্যাশিত গড় আয়ু কমবে ৫ মাসের কম।






বাতাস থেকে তৈরি হবে জ্বালানি!
প্রযুক্তির অত্যধিক ব্যবহার : চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে মানুষ!
ইতিহাসে প্রথমবারের মত কেমো ছাড়াই ওষুধে সারলো ক্যান্সার
স্পর্শ বা দৃষ্টিপাত ছাড়াই চলবে স্মার্টফোন
ক্যান্সার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালো ধানের চাল
বাংলাদেশী বংশোদ্ভুত বিজ্ঞানী দম্পত্তির (বর্জ্য থেকে জ্বালানী আবিষ্কার)
মস্তিষ্কে স্থাপন হ’তে যাচ্ছে ব্রেইনচিপ : লিখতে হবে না, ভাবলেই কাজ করবে ফোন, কম্পিউটার!
বোতলে বিশুদ্ধ বাতাস বিক্রি...
নাসার মঙ্গল অভিযানের আরেক ধাপ প্রস্ত্ততি সম্পন্ন!
পোল্যান্ডের আবিষ্কার : যে থালা খাওয়া যায়
বাংলাদেশেই আবিষ্কার হ’ল ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহস্য
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংস করা হবে যেভাবে
আরও
আরও
.