উত্তর : উক্ত বারো রাক‘আত ছালাত একই সাথে পড়া যাবে না। কারণ উক্ত হাদীছের ব্যাখ্যায় এই বারো রাক‘আত পড়ার সময় বর্ণিত হয়েছে। যেমন উম্মে হাবীবাহ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি দিন-রাতে বারো রাক‘আত নফল ছালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হবে। চার রাক‘আত যোহরের পূর্বে, দু’রাক‘আত যোহরের পরে, দু’রাক‘আত মাগরিবের পরে, দু’রাক‘আত এশার পরে এবং দু’রাক‘আত ফজরের পূর্বে (তিরমিযী হা/৪১৫; মুসলিম হা/৭২৮; মিশকাত হা/১১৫৯)। উপরোক্ত হাদীছের ব্যাখ্যা অন্য একাধিক হাদীছে স্পষ্টভাবে এসেছে।  যেমন ইবনু ওমর (রাঃ) বর্ণিত হাদীছে যোহরের পূর্বে দু’রাক‘আত সুন্নাত সহ মোট ১০ রাক‘আতের নিয়মিত আমলের কথা এসেছে (বুখারী হা/১১৮০; মুসলিম হা/৭২৯; মিশকাত হা/১১৬০)। অতএব এক্ষেত্রে তাবেঈ আত্বার উক্ত আমল গ্রহণযোগ্য নয়। কেননা তাঁর বক্তব্যেই বুঝা যায় যে, তাঁর নিকটে ব্যাখ্যা সম্বলিত হাদীছটি পৌঁছেনি। যেমন তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি যে, উম্মে হাবীবাহ (রাঃ) বলেছেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি ফরয ব্যতীত দিনে ও রাতে ১২ রাক‘আত নফল ছালাত আদায় করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন’ (নাসাঈ হা/১৭৯৬; ছহীহাহ হা/২৩৪৭)।






প্রশ্ন (১০/২১০) : আমরা বিশুদ্ধ আক্বীদা ও মানহাজের উপর আমল করায় এবং দলবদ্ধ মুনাজাত না করায় আমাদেরকে নতুন মসজিদ তৈরী করে ছালাত আদায় করতে বলা হয়। ফলে নতুন মসজিদ তৈরী করা হয়েছে। এভাবে মসজিদ পৃথক করা কি ঠিক হয়েছে?
প্রশ্ন (১২/২১২) : আমার একটি ডিপিএস আছে। এখন মেয়াদ শেষে যদি সূদের অতিরিক্ত টাকা গরীবদের মধ্যে দান করে দেই, তবে মূল টাকা আমার জন্য হালাল হবে কি? - -আমীর হামযা, মাওনা, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (১০/৩৩০) : আমি জনৈক ব্যক্তিকে ঋণ দিয়েছি। কিন্তু এখন তিনি আমার ঋণ পরিশোধে অক্ষম। এক্ষণে ঋণগ্রস্ত হিসাবে আমি যদি তাকে আমার যাকাতের টাকা দেই এবং সেই টাকা দিয়ে তিনি আমার ঋণ পরিশোধ করেন, তাহ’লে আমার জন্য ঐ টাকা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : পেশাব-পায়খানা করা অবস্থায় যদি হাঁচি আসে, তাহ’লে ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে কি? - -লোকমানপাশুন্ডী, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (২/১৬২) : পিতা-মাতার বিবাহ বিচ্ছেদের কারণে সন্তান পিতার সঙ্গে থাকে। পরবর্তীতে পিতা পুনরায় বিবাহ করলে সে সৎ মায়ের পরিচর্যায় বড় হয়। সন্তানটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার জন্মদাত্রী মায়ের প্রতি তার শারঈ কোন দায়িত্ব আছে কি? নাকি প্রতিপালন করার কারণে যাবতীয় দায়িত্ব কেবল সৎ মায়ের প্রতি পালন করতে হবে?
প্রশ্ন (১০/১৭০) : এক স্থানে দান করার নিয়ত করার পর অন্য স্থানে দান করার নিয়ত করা যাবে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : সূরা ফাতিহার ‘ওয়ালাযযাল্লীন’ পাঠে ক্বারীগণের মতভেদ রয়েছে। এক্ষণে এরূপ উচ্চারণগত মতপার্থক্যের কারণে ছালাত বিনষ্ট বা গুনাহ হওয়ার কোন সম্ভাবনা আছে কি?
প্রশ্ন (১৮/১৮) : ওয়াহদাতুল উজূদ বলতে কি বুঝায়? ছূফীদের এ আক্বীদা গ্রহণযোগ্য কি? তাদের পিছনে ছালাত হবে কি?
প্রশ্ন (২০/৩০০) : ভার্চুয়াল রিয়েলিটি (VR)ব্যবহার করে কাবা শরীফ বা জান্নাত-জাহান্নামের কাল্পনিক দৃশ্য অনুভব করার চেষ্টার শারঈ বিধান কী?
প্রশ্ন (২২/৩০২) : বস্ত্রহীন অবস্থায় ওযূ করা জায়েয হবে কি? - -এখতারুল ইসলামগাংনী, মেহেরপুর।
প্রশ্ন (৪/৪৪৪) : সূর্য হেলে যাওয়ার পরপরই যে চার রাক‘আত ছালাত আদায় করা হয় হাদীছের পরিভাষায় ঐ ছালাতের নাম কি? এই ছালাত আদায় করলে যোহরের পূর্বের চার রাক‘আত সুন্নাত ছালাতের হক আদায় হয়ে যাবে কি?
প্রশ্ন (১২/১২) : কাদিয়ানীদের প্রতিষ্ঠানে চাকুরী করতে কোন বাধা আছে কি?
আরও
আরও
.