উত্তর : মদ খাওয়া নিষিদ্ধ (মায়েদাহ ৯০)। রাসূল (ছাঃ) বলেন, সকল মাদক নিষিদ্ধ (মুসলিম হা/১৭৩৩; মিশকাত হা/৩৬৩৮)। তিনি বলেন, যার বেশীটা মাদকতা আনে, তার কমটাও হারাম (তিরমিযী হা/১৮৬৫ প্রভৃতি; মিশকাত হা/৩৬৪৫)। তিনি বলেন, তোমরা ক্ষতিগ্রস্থ হয়ো না এবং ক্ষতি করো না’ (ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০)। অতএব যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা নিষিদ্ধ। তবে ক্যাফেইন নিষিদ্ধ নয়। কেননা এটি হ’ল কফির নির্যাস, যা মানুষকে অনেকটা চাঙ্গা করে তোলে। এর মধ্যে মাদকতা নেই। তাছাড়া আল্লাহ মদকে হারাম করেছেন। কিন্তু মদের উপাদানকে হারাম করেননি। যেমন আঙ্গুর থেকে মদ তৈরি হয়। কিন্তু আঙ্গুর খাওয়া হারাম করেননি। সবচেয়ে বেশী মদ তৈরী হয় আপেল থেকে। কিন্তু আপেল হারাম নয়। অতএব ক্যাফেইন হারাম নয় (ওছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, অডিও রেকর্ড নং ৩৩৩; জামালুদ্দীন ক্বাসেমী, রিসালাতুন ফিশ-শাই ওয়াল ক্বাহওয়াহ ১/১৭-১৯)।

প্রশ্নকারী : সুমন মিয়ঁা, ঘাটাইল, টাঙ্গাইল।

[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স. স.)।]







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (১৮/২৯৮) : কনে দ্বীনদার, কিন্তু তার পরিবার মাযহাবী এবং দ্বীনের প্রতি গাফেল। এরূপ নারী বিবাহ করা যাবে কি? - -তাওহীদুর রহমান, সাহেববাজার, রাজশাহী।
প্রশ্ন (৬/৩২৬) : ছালাতের শুরুতে অনেকে বিসমিল্লাহ জোরে বলেন এবং রুকূ থেকে উঠে বুকে হাত বাঁধেন। এরূপ করলে ছালাত ক্ষতিগ্রস্ত বা বাতিল হবে কি?
প্রশ্ন (১১/১১) : আমার একটি পালক পুত্র রয়েছে। সে ও তার পরিবার ঈদুল আযহায় একই কুরবানীতে আমাদের সাথে শরীক হ’তে চায়। এটা কি জায়েয হবে? একই পরিবারভুক্ত পরিবারের সদস্যরা কি তাদের কুরবানীর টাকা একত্র করে একসাথে কুরবানী করতে পারে? - -মামূনুর রশীদ, সাবগ্রাম, বগুড়া।
প্রশ্ন (৬/৪০৬) : অনেক চাকুরীজীবী আছেন যারা নির্দিষ্ট সময়ে অফিস করেন না। ফলে জনগণের কষ্ট ও ভোগান্তি হয়। সরকারী নানা জটিলতার কারণে অফিস প্রধানরাও কোন ব্যবস্থা নেন না। এদের পরিণতি কি?
প্রশ্ন (২০/২২০) : কবর খনন করার ফযীলত কি? - -রূহুল আমীন, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১২/৫২) : বিবাহের পর স্ত্রী পড়াশুনা চালিয়ে যেতে চায়। কিন্তু স্বামী তাতে রাযী নয়। এক্ষণে উক্ত স্ত্রীর জন্য করণীয় কি? - -রুখসানা, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (২২/১৮২) : কুরআন পাঠরত অবস্থায় কিছুক্ষণ বিরতি নেওয়ার পর পুনরায় কোন আয়াত থেকে পাঠ শুরু করলে ‘আ‘ঊযুবিল্লাহ’ না ‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করতে হবে? এছাড়া বক্তব্যের মাঝে বা কোন কুরআনী দো‘আ পাঠের শুরুতে কিছু পাঠ করতে হবে কি?
প্রশ্ন (৪/৮৪) : একটি মসজিদ নির্মাণকালে মিস্ত্রির ভুলে মসজিদের কিবলা মূল কিবলা থেকে কয়েক ডিগ্রী সরে যায়। বর্তমানে কিবলা সঠিক করতে গেলে মসজিদ ভাঙ্গতে হবে। এমতবস্থায় করণীয় কি? - -আহমাদুল্লাহ, শাসনগাছা, কুমিল্লা।
প্রশ্ন (২২/২২২) : অনেকে ফরয ছালাতের পর বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিয়ে চোখে লাগায়। এটা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৯/১৩৯) : বাঘ বা এরূপ কোন হিংস্র প্রাণীর চামড়ার তৈরী জ্যাকেট ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩/১২৩) : চোখে চশমা লাগিয়ে সিজদা দিলে সিজদার হক আদায় হবে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : আমাদের সমাজে প্রচলিত রীতি অনুযায়ী মেয়েরা তাদের পিতার ভিটা-বাড়ী অথবা আবাদী সম্পত্তির যেকোন একটির ওয়ারিছ হ’তে পারবে। আর ছেলেরা উভয় সম্পত্তির অংশীদার হবে। এরূপ করা জায়েয হবে কি? এছাড়া মা কি ছেলের সম্পদের ওয়ারিছ হবে? - -আলী আববাসকালিহাতী, টাঙ্গাইল।
আরও
আরও
.