উত্তর : বড় বোন তার অংশ বিক্রয় করার ইচ্ছা করলে এবং উভয়ের জমিতে যাওয়ার পথ, সেচের পথ ও জমির সীমানা একই হ’লে প্রথমে ছোট বোনকে উক্ত অংশ নায্যমূল্যে ক্রয়ের প্রস্তাব করবে। সে প্রস্তাব গ্রহণ করলে তাকেই দিবে অন্যথায় বাইরে বিক্রয় করে দিবে। আর জমিতে প্রবেশের পথ আলাদা হ’লে বা সীমানা আলাদা হ’লে যে কারো কাছে তার জায়গা বিক্রয় করতে পারে। তবে এই ক্ষেত্রেও প্রতিবেশীকে অবহিত করা উত্তম (বুখারী হা/২২৫৭; ইবনুল ক্বাইয়িম, ই‘লামুল মুওয়াক্কিঈন ২/১০০; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১০/২৮৫ পৃ.)। কারণ রাসূল (ছাঃ) বলেন, প্রতিবেশী তার শুফ‘আর সর্বাধিক হকদার। প্রতিবেশী অনুপস্থিত থাকলে তার জন্য এ ব্যাপারে অপেক্ষা করা হবে, যদি উভয়ের পথ এক হয় (আবুদাউদ হা/৩৫১৮; মিশকাত হা/২৯৬৭; ছহীহুল জামে‘ হা/৩১০৩)। তিনি আরো বলেন, প্রত্যেক এমন অংশীদারী সম্পত্তিতে শুফ‘আর অধিকার দিয়েছেন, যা ভাগ-বণ্টন করা হয়নি। যদি তা ঘর-বাড়ি বা বাগান হয়। তার পক্ষে তা বিক্রি করা জায়েয নয়, যতক্ষণ পর্যন্ত না তার অংশীদারকে অবহিত করে। অংশীদার স্বীয় ইচ্ছায় গ্রহণ করবে, আর ইচ্ছা না করলে ছেড়ে দেবে। যখন সংবাদ না দিয়ে বিক্রি করবে, শুফ‘আ-ই তার হকদার হবে (মুসলিম হা/১৬০৮; মিশকাত হা/২৯৬২)।

 প্রশ্নকারী : মাহমূদুল্লাহ, কাপ্তাই, চট্টগ্রাম।






বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (২৫/৩৪৫) : হাদীছে জিবরীলে বলা হয়েছে ‘ইবাদত কর এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছ’। এর ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২১/১৮১) : রেডিও-টিভিতে সম্প্রচারিত ফরয ছালাতের ইমামের অনুসরণে বাড়ীতে ছালাত আদায় করা বৈধ হবে কি?
প্রশ্ন (৩০/২৩০) : ব্রাক ব্যাংকের অধীনে পরিচালিত মেডিকেল কলেজের মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে চাকুরী করা যাবে কি? - -ফরহাদ হোসেন, বগুড়া।
প্রশ্ন (২৫/৩০৫) : জনৈক আলেম বলেন, ইবরাহীম (আঃ) আমাদের ‘জাতির পিতা’-একথা ভুল। বরং তিনি কুরায়েশ বংশের পিতা। এ বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (১১/৯১) : ছারছীনা প্রকাশনী কর্তৃক প্রকাশিত বুখারীর ৯৯৯ নং হাদীছে উল্লে­খ করা হয়েছে যে, তাবীয ও ঝাড়-ফুঁকের বিনিময় গ্রহণ করা যাবে। বুখারীতে তাবীয ব্যবহার করা যাবে মর্মে কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (২১/২২১) : পিতা দ্বিতীয় বিবাহ করে ১৫ বছর পূর্বে আমাদের ছেড়ে চলে যান। এর মধ্যে আমাদের কখনো খোঁজ নেননি বা কোন প্রকার খরচও বহন করেননি। বর্তমানে তার সন্ধান পাওয়া গেছে। এক্ষণে আমরা কি তাকে গ্রহণ করব, না বাড়ী থেকে বের করে দিব? - -নাম প্রকাশে অনিচ্ছুক, মাটিয়ানী, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৩৩/১৯৩) : কোন ব্যাপারে কারো সাথে অঙ্গীকার করে পরবর্তীতে তা ভঙ্গ করার পরিণাম কি? - নাঈম, লালমণিরহাট।
প্রশ্ন (১০/২৫০) : ফুক্বাহায়ে সাব‘আ বলতে কাদেরকে বুঝায়? তাঁদের পরিচয় জানতে চাই। - -আলতাফ হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৮/২৬৮) : ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে এক সাথে তিন তালাক প্রদান করে। বর্তমানে স্ত্রী তার পিতার বাড়িতে থাকে। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। এখন তারা আবার সংসার করতে চায়। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (২৮/১৮৮) : সন্তানের জন্য কোন সম্পত্তি রেখে যাওয়া কি আবশ্যক? - -মুজাহিদ, পুরাতন সি এ্যান্ড বি ঘাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১১/১৩১) : যে উদ্দেশ্য পূরণের জন্য মানত করা হয়েছিল, তা পূরণ হয়নি। এক্ষণে মানত আদায় করতে হবে কি? আর যে বস্ত্ত দান করার মানত করা হয়েছিল তার পরিবর্তে সমমানের বস্ত্ত দান করা যাবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : শিরকের গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করার পর নতুনভাবে কালেমা পাঠ এবং নতুনভাবে বিবাহ নবায়ন করতে হবে কি? - -ছাবীহা আফরীন, আজিমপুর, ঢাকা।
আরও
আরও
.